Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আব্দুলপুরে সবজির চারা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
  • সরকারি যাত্রী ছাউনি দখল : দুর্ভোগে কেশবপুর-পাঁজিয়া সড়কের যাত্রীরা
  • মাগুরায় উদ্ধার হওয়া ৩৫ মোবাইল ও ৫০ হাজার টাকা হস্তান্তর
  • সাতক্ষীরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মহিদার, সম্পাদক মোশাররফ
  • মাগুরায় জুলাই আন্দোলনের পরিবারের সাথে ছাত্রদল নেতৃবৃন্দের সাক্ষাৎ
  • অবশেষে নতুন অ্যাডহক কমিটি গঠন সদস্য সচিব পদে চমক চিন্ময় সাহা
  • অনূর্ধ্ব-২৩ দলে সুযোগ পেলেন যশোরের দুই ক্রিকেটার
  • ফকিরহাটে  আন্তঃজেলা গরু চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার, ১১ গরু উদ্ধার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে নসিমন উল্টে খাদে, চালক নিহত

banglarbhoreBy banglarbhoreJuly 30, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা :
নড়াইলের কালিয়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন (স্যালো ইঞ্জিন চালিত অবৈধ যান) উল্টে খাঁদে পড়ে এর চালক রাহুল মুসল্লী (৩৫) নামে এক যুবক নিহত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কালিয়া-বড়দিয়া সড়কের হাঁড়িডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাহুল মুসল্লী সালামাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামের বাসিন্দা।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাজ মোহাম্মদ মল্লীক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বাঁকা এলাকা থেকে নসিমন চালিয়ে কালিয়ার দিকে যাচ্ছিলেন রাহুল।

পথিমধ্যে কালিয়া-বড়দিয়া সড়কের হাঁড়িডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শামীম ফকিরের বাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতির নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে খাদে পড়ে যায়।

এ সময় নসিমনের চালক রাহুল গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে দ্রুত তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাজ মোহাম্মদ মল্লীক তাকে মৃত ঘোষণা করেন।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রীস আলী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

আব্দুলপুরে সবজির চারা পুড়িয়ে দিল দুর্বৃত্তরা

July 30, 2026

সরকারি যাত্রী ছাউনি দখল : দুর্ভোগে কেশবপুর-পাঁজিয়া সড়কের যাত্রীরা

July 30, 2026

মাগুরায় উদ্ধার হওয়া ৩৫ মোবাইল ও ৫০ হাজার টাকা হস্তান্তর

July 30, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.