Author: banglarbhore

সংবাদদাতা অভয়নগর : যশোরের অভয়নগর উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইজিবাইক উল্টে মহিতোষ মন্ডল (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পর ইজিবাইকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বৃহস্পতিবার বেলা পেনে বারটার দিকে উপজেলার নওয়াপাড়া পৌরসভার রানাভাটা এলাকার কয়লাঘাট স্কুলের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মহিতোষ মন্ডল অভয়নগর উপজেলার ভাটবিলা গ্রামের বাসিন্দা। এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এ কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় রানাভাটা এলাকার কয়লাঘাট স্কুলের সামনে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে মহিতোষ মন্ডল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরপরই সুযোগ বুঝে ইজিবাইক চালক পালিয়ে যেতে সক্ষম হয়।…

Read More

“সংগৃহিত নমুনা ফেলে দেয়া হয় ড্রেন কিংবা ডাস্টবিনে। বাড়িতে বসে তৈরির পর বিশেষজ্ঞ চিকিৎসকের সিল স্বাক্ষরিত ভুয়া রিপোর্ট ধরিয়ে দেয়া হয় রোগীকে” কাজী নূর :  রোগ নির্ণয়ে একজন চিকিৎসকের সবচেয়ে বড় ভরসা প্যাথলজি রিপোর্ট। সেই রিপোর্টের ওপর নির্ভর করেই নির্ধারিত হয় রোগীর চিকিৎসা, ওষুধ কিংবা অস্ত্রোপচারের প্রয়োজনীয়তা। অথচ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সেই জীবনরক্ষাকারী প্যাথলজি রিপোর্টকেই ভয়াবহ প্রতারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। অনুসন্ধানে উঠে এসেছে, হাসপাতালকে কেন্দ্র করে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ চক্র ভর্তি রোগীদের রক্ত, প্রস্রাবসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে প্রকৃত পরীক্ষাগারে না পাঠিয়ে ফেলে দিচ্ছে। পরে কম্পিউটারে বসে ভুয়া প্যাথলজি রিপোর্ট তৈরি করে রোগীদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক : যশোরজুড়ে এখন পুরোদমে চলছে আমন ধানের চারা রোপণের কাজ। কয়েক দিনের বিরূপ আবহাওয়ার পর রোদ-বৃষ্টির অনুকূল পরিবেশ ফিরে আসায় জেলার বিভিন্ন উপজেলার মাঠে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১ লাখ ২৪ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৬ হাজার হেক্টর জমিতে চারা রোপণ শেষ হয়েছে। বর্তমান আবহাওয়া অনুকূলে থাকায় নির্ধারিত সময়ের মধ্যেই বাকি জমিতেও রোপণ শেষ হবে বলে আশা করছে কৃষি বিভাগ। তবে আশাবাদের পাশাপাশি রয়েছে কৃষকদের উদ্বেগও। তাদের আশঙ্কা, এই সময়ে টানা ভারি বর্ষণ হলে সদ্য রোপণ করা…

Read More

কেশবপুর সংবাদদাতা : যশোরের কেশবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ শাহিন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত শাহিন গাইবান্ধা জেলার খামার বোয়ালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বুধবার দুপুরে কেশবপুর পৌর শহরের গাজীর মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আটক ব্যক্তির কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, “সরকারের মাদকবিরোধী নীতির আলোকে কেশবপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। অভিযানের নেতৃত্বদানকারী কেশবপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোকলেছুর রহমান বলেন, মাদক কারবারিদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য পেলেই…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা : বাগেরহাট জজ কোর্টের আইনজীবী ও সহকারী সরকারি কৌসুলী (এপিপি) নিজাম উদ্দিন শান্তর হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলীর সভাপতিত্বে এবং সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী। সমাবেশে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট এবিএম সেলিম, ই. জে. সাহরিয়ার হাসিব, জি. এম. ফিরোজ…

Read More

শ্যামনগর সংবাদদাতা : দসবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিশ্ব বাঘ দিবস উপলক্ষে পৃথক কর্মসূচিতে দিবসটি পালন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি ও সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার আয়োজনে সংগঠনের সভাপতি মাহমুদাবেগমের সভাপতিত্বে ও দুপুর সাড়ে ১২টায় বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, চ্যানেল টোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, শ্যামনগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিস সুমন, কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ইনচার্জ সরুজ কুমার দিপ,…

Read More

মহেশপুর সংবাদদাতা :  মহেশপুর কলেজ বাসস্ট্যাণ্ডের পাশের একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নয়টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি ট্রাক পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা। বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে, মাঝ রাতে আগুন লাগার পর মুহূর্তের মধ্য তা পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। এ সময় ওই মার্কেটের নয়টি দোকানে থাকা ফার্নিচার, মোটরসাইকেল গ্যারেজের মালামাল ও লেদকারখানার সরঞ্জামসহ মেরামতরত একটি ট্রাক ভস্মীভূত হয়। খবর পেয়ে মহেশপুর ফায়ার সার্ভিসের দুটি ও কোটচাঁদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘন্টার চেষ্টায় আগুন…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভারতে পালানোর সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেফতার করেছে যশোর পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার পরে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। পরে বুধবার সকাল ১০টায় তাদের চট্টগ্রাম পুলিশের হাতে তুলে দেয়া হয়। দুপুরে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মো. মুসার ছেলে ডেভিড ইমন, তার সহযোগী মোহাম্মদ শামীম, মোহাম্মদ সাফায়েত হোসেন ও আলভি ইসলাম আলিপ। পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম পুলিশের রিকুইজিশন অনুযায়ী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ৩টার পরে যশোর ডিবি পুলিশ ও কোতোয়ালি থানা পুলিশের টিম…

Read More

‎বাংলার ভোর প্রতিবেদক চট্টগ্রামে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনায় আলোচনায় আসা শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। বিস্তারিত আসছে..

Read More

বিকাশ সানা, পাইকগাছা : মাথার ওপর পাকা ছাদ নয়, একটি তাবুই এখন শ্রেণিকক্ষ। চারপাশ খোলা। একটু বৃষ্টি বা দমকা হাওয়া এলেই থমকে যায় পাঠদান। এমন বাস্তবতায় খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিনই পাঠ নিচ্ছে চরম অনিশ্চয়তার মধ্যে। সরেজমিনে জানা যায়, বিদ্যালয়টিতে প্রায় ৩০০ শিক্ষার্থী অধ্যয়ন করলেও তাদের জন্য রয়েছে মাত্র পাঁচটি শ্রেণিকক্ষ। ফলে সব শ্রেণির পাঠদান একসঙ্গে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ ভবনের খোলা ছাদে তাবু টাঙিয়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করেছেন। তবে বর্ষা মৌসুমে এই অস্থায়ী ব্যবস্থা নানা দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শিক্ষকরা বলছেন, প্রতিকূল পরিবেশের মধ্যেও শিক্ষা কার্যক্রম সচল রাখতে…

Read More