কেশবপুর পৌর সংবাদদাতা যশোরের কেশবপুরে ছেলের বিরুদ্ধে সম্মেলন করেছেন এক মা। শনিবার সন্ধ্যায় কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে মায়ের উপস্থিতিতে তার পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাহিনুর আলম শাহীন। লিখিত বক্তব্যে শাহিনুর রহমান শাহীন বলেন, মঞ্জুর আলম পলাশ সম্প্রতি উপজেলার হাসানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান কাকরের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। কারণ আমরা আমিনুর রহমানের কাছে সাতটি গাছ বিক্রয় করি, যার মূল্য ৫৫ হাজার টাকা। ওই গাছ কাটার করার সময় আমরা উপস্থিত ছিলাম, সেখানে কোন প্রকার অনাকাক্সিক্ষত ঘটনা ঘটেনি। পলাশের চিরাচরিত স্বভাব এরকমই। সে বিভিন্ন সময় আমাদের পরিবারের সবার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করে…
Author: banglarbhore
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর নওয়াপাড়ায় পরিবহন ও ইজিবাইক সংঘর্ষে আ. রহিম বিশ্বাস (৬৫) নিহত এবং রহিমা বেগম (৬০) গুরুতর আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় যশোর-খুলনা মহাসড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আ. রহিম বিশ্বাস নওয়াপাড়া নুরবাগ থেকে ইজিবাইক নিয়ে তালতলা নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পরিবহন ইজিবাইকটিকে সামনে থেকে ধক্কা দেয়। এ সময় ইজিবাইক চালক আ. রহিম বিশ্বাস ও রহিমা বেগম (৬৫) গুরুতর আহত হন। নওয়াপাড়া ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আ. রহিম বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। নিহত আ. রহিম বিশ্বাস ফুলতলা উপজেলার গাড়াখোলা…
বেনাপোল সংবাদদাতা যশোরের শার্শা উপজেলার ঠেঙামারী বিলে নতুন সমস্যার সৃষ্টি হয়েছে। বিলে কচুরিপানা ও জলাবদ্ধতার কারণে এ বছরও হাজার হাজার বিঘা জমি পতিত থাকার আশংকা রয়েছে। এ কারণে বোরো ধান রোপণ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। ঠেঙামারী বিলে এখন মাঠ ভর্তি কচুরিপানা। যা পরিস্কার করা দুরুহ। এ অবস্থায় ইরি বোরো মৌসুম আসন্ন হওয়ায় মাথায় হাত উঠেছে কৃষকদের। নভেম্বরের শেষে বিজতলা তৈরির সময়। এখনো বিল ভর্তি পানি। কবে পানি নামবে তা বলা যাচ্ছে না। সেই সাথে মাঠ জুড়ে কচুরিপানা। জমিতে পা ফেলার জায়গা নেই। শার্শা সীমান্তের ভারতের ইছামতি নদীর পানি এখনো প্রবেশ করছে বিলে। এদিকে, শনিবার থেকে স্থানীয়ভাবে কচুরিপানা পরিস্কারের উদ্যোগ…
বাংলার ভোর প্রতিবেদক ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে বিরোধের জেরে যশোরে খুন হয়েছেন ইজিবাইক চালক জাহিদ হোসেন (৩৫)। এ ঘটনায় শনিবার রাতে কোতোয়ালি থানায় মামলা করেছেন নিহতের ছোট ভাই অহিদ শেখ। মামলায় ফুডগোডাউন এলাকার রেজাউল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম আশাকে (৩০) একমাত্র আসামি করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, জাহিদ ও আশা দুইজনই ইজিবাইক চালক এবং পূর্বপরিচিত। ইজিবাইক চালানোর প্রতিযোগিতা নিয়ে তাদের মধ্যে আগে থেকেই মনোমালিন্য ছিল। গত ১৮ অক্টোবর সকাল ১০টার দিকে শহরের আশ্রম রোড এলাকায় নিজের ইজিবাইক পরিস্কার করছিলেন আশা। এ সময় সেখানে গিয়ে জাহিদ জিজ্ঞেস করেন, আর কত সময় লাগবে? এ নিয়েই দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে…
বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা কালেক্টরেট ভবনের অমিত্রাক্ষর সম্মেলন কক্ষে রোববার সকালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাস্থ্য বিভাগের সঙ্কট, প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেট সংযোগে অচলাবস্থা এবং শহরের সড়কের বেহাল দশা ও কসাইখানার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সভায় জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, প্রতি মাসে এক থেকে দেড়শো রোগী কুকুর বা বেড়ালে কামড়ানোর চিকিৎসা নিতে আসছেন। এই বিপুল সংখ্যক রোগীর জন্য প্রয়োজনীয় র্যাবিস ভ্যাকসিন সরবরাহ করা কঠিন হয়ে পড়ছে। একই সাথে, সাপে কাটা রোগীর চিকিৎসার জন্যও পর্যাপ্ত ভ্যাকসিন মজুত নেই বলে জানানো হয়। সিভিল সার্জন ডা.…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের সিভিল কোর্ট মোড় এলাকা থেকে একটি তাজা হাতবোমাসহ ওসমান শেখ ওরফে পেটু (২৫) নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক পেটু যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। শনিবার দুপুরে বোমাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশের উপ পরিদর্শক জাহিদুল ইসলাম বাদী হয়ে আটক পেটুসহ মোট পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন, মণ্ডলগাতি গ্রামের শুকুর আলী, কৃষ্ণবাটি বস্তিপাড়ার মোহাম্মদ আলী, একই গ্রামের আলম এবং চাঁচড়া রেলগেট এলাকার ইমন ওরফে ভাগ্নে ইমন। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে খবর আসে সিভিল কোর্ট মোড়ে বেশ কয়েকজন যুবক লাঠিসোঁটা,…
চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা উপজেলার মাশিলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ নয় বাংলাদেশিকে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার বিকেলে ভারতের বয়রা বিএসএফ ও বাংলাদেশের মাশিলা বিজিবি ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠকের পর তাদের বাংলাদেশের অভ্যন্তরে পাঠানো হয়। পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন, বাগেরহাটের শরণখোলা উপজেলার ফুড়িয়াখালি গ্রামের আব্দুর রাজ্জাক খান (৪৭), তার স্ত্রী খাজিদা আক্তার (৩৫) ও ছেলে মাস্টার আব্দুল্লাহ খান (৮), সিলেট সদর উপজেলার ইয়াসমিন খাতুন (৩০), গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাজিয়া বেগম (৩০), ময়মনসিংহ সদর উপজেলার কাজল লিপি (৪৫), দিনাজপুরের বিরল উপজেলার লিটন খান (২৪), বোচাগঞ্জ উপজেলার সুনিল টুডু (২৬) ও জাহাঙ্গীর হোসেন (২২)। ৪৯ মাশিলা বিজিবি ক্যাম্পের কমান্ডার…
আবু জাফর, চৌগাছা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, ‘কোনকালে একা হয়নি ক একা জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষী নারী।’ এক সময় নারীদের অবহেলার চোখে দেখা হলেও, এখন তারা আর অবহেলিত নয়, বরং তাদের মেধা, দক্ষতা ও শ্রমের মাধ্যমে তারা সুউচ্চ আসনে অধিষ্ঠিত। যুগে যুগে বেগম রোকেয়ার দেখানো পথ ধরে নারীরা আজ আলোর পথে এগিয়ে চলেছে। নারীর অগ্রগতির এই ধারা দেশের সকল ক্ষেত্রে আজ সুস্পষ্টভাবে বিদ্যমান। এই ধারাবাহিকতায় চৌগাছা উপজেলার প্রশাসনেও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এক ঝাঁক উদীয়মান, দক্ষ ও আত্মপ্রত্যয়ী নারী। তাদের কর্মস্পৃহা, দায়িত্ববোধ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের অবস্থান সুসংহত…
বাংলার ভোর ডেস্ক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, বাংলাদেশে সাংবাদিকতা নিয়ে ৫০টি নীতিমালা রয়েছে। যা পৃথিবীর ইতিহাসে বিরল। এগুলো সবই সাংবাদিক এবং স্বাধীন গণমাধ্যমের ওপর প্রয়োগ করা হয়েছে। একটা থেকে রেহাই পাওয়ার পর আর একটাতে ঝোলানো হয়েছে। এর থেকে পরিত্রাণের জন্য ‘সমন্বিত জাতীয় গণমাধ্যম নীতিমালা’ প্রণয়ন করতে হবে। শনিবার দুপুরে প্রেস ক্লাব যশোরের শহীদ সাংবাদিক গোলাম মাজেদ মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বিবার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাদের গনি চৌধুরী বলেন, সমন্বিত জাতীয় গণমাধ্যম নীতিমালা প্রণয়ন হলে এক একটি গণমাধ্যমের জন্য এক একটি আইন বা নীতিমালার দরকার পড়বে না। তিনি বলেন, সাংবাদিকরাই…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে এক মহিলার বিরুদ্ধে একাধিক বিয়ে ও একাধিক ব্যক্তির সাথে প্রতারণার অভিযোগে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলী আদালতে মামলা হয়েছে। যার সি আর মামলা নং— ২৯০০/২৫। আদালত কোতয়ালী থানার ওসিকে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। অভিযুক্ত সুমি খাতুন সদর উপজেলার ছোট শেখহাটি গ্রামের কালু মোল্যার মেয়ে। মামলার বিবরণে জানা যায়, বছর দুয়েক আগে হাফিজ মোল্যার সাথে সুমি খাতুনের বিয়ে বিচ্ছেদের পর সুমি জনৈক কালাম নামে অপর এক ব্যক্তিকে বিয়ে করেন। বর্তমানে কালামের সাথে সংসার করলেও প্রাক্তন স্বামীর সাথে যোগাযোগ রাখাসহ তার বিপদের কথা বলে হাফিজের কাছ থেকে ষাট হাজার টাকা ধার নেন। পরে টাকা…