Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় কপোতাক্ষ নদের চরে আবারো মিললো লাশ! 

banglarbhoreBy banglarbhoreNovember 30, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাইকগাছা সংবাদদাতা
খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদের চর থেকে দীনেশ দাস (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে। রোববার সকালে উপজেলার রাড়ুলীর কাটিপাড়া ও তালা উপজেলা সীমান্তে খেশরা সেতুর কাছে কপোতাক্ষ নদের চরে জেলেরা অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ দেখতে পায় গ্রামবাসী।

খবর পেয়ে পাইকগাছা নৌ-পুলিশ ফঁড়ির সদস্যরা অজ্ঞাত মৃতদেহটি উদ্ধার করেন। পরে স্থানীয়রা মৃতদেহটিকে দীনেশ দাসের বলে সনাক্ত করেন। তিনি গদাইপুর ইউপির বোয়ালিয়া ঋষিপাড়ার গৌর দাসের  ছেলে। নিহতের ভাই কিরন দাস জানান, গত ২৬ নভেম্বর থেকে দীনেশকে পাওয়া যাচ্ছিলো না। বহু খোজাখুজি করে না পেয়ে সর্বশেষ থানায় জিডি করা হয়।

তবে এটা হত্যাকাণ্ড নাকি আত্মহত্যার তা পুলিশ নিশ্চিত করতে পারেনি। এ বিষয়ে পাইকগাছা নৌ-পুলিশের ইনচার্জ এসআই রবিউল ইসলাম বলেন, নিহত যুবকের লাশ উদ্ধারের একপর্যায়ে স্থানীয়রা তার পরিচয় সনাক্ত করেন। তিনি আরোও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলেই সবকিছু পরিস্কার হওয়া যাবে।

উল্লেখ্য, গত এক মাসে পাইকগাছায় নদীর চর থেকে তিনটি মরদেহ উদ্ধারের ঘটনা ঘটলো।

কপোতাক্ষ নদের চর পাইকগাছা লাশ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.