Author: banglarbhore

বাগআঁচড়া সংবাদদাতা যশোরের ঝিকরগাছার পল্লীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বড় মেহগনি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা রেজাউল গাজীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ১০ নং শংকরপুর ইউনিয়নধীন রাজবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে, গত শনিবার সরকারি ছুটির দিনে প্রায় ২০ হাজার টাকা মূল্যের মেহগনি গাছটি কেটে নেয়া হয়। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। স্থানীয়দের প্রতিক্রিয়ার মুখে ইউপি সদস্য গাছটি ফেলে রেখে দ্রুত স্থান ত্যাগ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন জানান, ঘটনার দিন আমি এলাকার বাইরে ছিলাম। পরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করি। তিনি আরও…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা বেসরকারি এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসক মোস্তাক আহমেদের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে শিক্ষকদের ৪৫% বাড়ি ভাড়া প্রদান, শতভাগ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা ১৫০০ টাকায় উন্নীতকরণ, এবতেদায়ী মাদ্রাসা ও নন-এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্ত করা, শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলসহ প্রাপ্য সকল সুবিধা প্রদানের দাবি করা হয়। স্মারকলিপিতে আরও বলা হয়, স্বাধীনতার পর থেকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের যৌথ আয়োজনে সোমবার সকালে কালেক্টরেট ভবন চত্বরে দিবস দুটি উপলক্ষে বেলুন উড়িয়ে র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, জেলা পরিসংখ্যানের উপপরিচালক আবুল হোসেন, জেলা শিক্ষা অফিসার মাহফুজুর রহমান প্রমুখ। পরে কালেক্টরেট সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম তথ্যের সঠিকতা এবং কোয়ালিটি ডেটার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন,…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ইসলাম নিয়ে নানামুখী ষড়যন্ত্র ও সমকালীন ফিতনা মোকাবেলায় করণীয় নির্ধারণে যশোর জেলা ফতোয়া বোর্ডের উদ্যোগে এক দ্বীনী মজলিস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ আসর যশোর খুলনা বাসস্ট্যান্ড জামে মসজিদে এই মজলিস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যশোর জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার প্রখ্যাত আলেম ড. নুরুল আবসার আজহারী। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে বিভিন্নমুখী ফিতনার যুগে আমাদের ঈমান-আক্বিদাহ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে জোর প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। অন্যথায় ফিতনায় পতিত হয়ে পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি। তিনি ঈমান ও আক্বিদা রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার গুরুত্বারোপ করেন। বিশেষ অতিথি হিসেবে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সভায় মধুমেলার সময় নির্ধারণ নিয়ে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। আলোচনার সভাপতি জেলা প্রশাসক আজাহারুল ইসলাম স্পষ্ট করে বলেন, আমরা যে কাজ করি সরকারের সিদ্ধান্ত ছাড়া করি না। তিনি নির্বাচনের তফসিল ঘোষণার পর পরিস্থিতি ভিন্ন হয় উল্লেখ করে বলেন, যখন নির্বাচনের সিডিউল ঘোষণা করা হয়, তখন নির্বাচনের সাথে জড়িতরা নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়। মধুমেলার বিষয়ে তিনি বলেন, মন্ত্রী পরিষদের সাথে কথা বলে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের প্রাণকেন্দ্র দড়াটানা। জেলা শহরের পূর্বদিকের সড়কটি ধরে মিনিট পাঁচেক এগিয়ে গেলেই আরএন রোড। পুরো নাম যে রবীন্দ্রনাথ সড়ক, এটা প্রথমবার জানলে অবকা হওয়া কিছু থাকবে না। কোতোয়ালী থানা পেরিয়ে চৌরাস্তা মোড়ের পর থেকে শুরু হয়ে যা শেষ হয়েছে দেশের সর্ববৃহৎ সিনেমা হল মণিহার মোড়ে। প্রায় এক কিলোমিটার ধরে এই সড়কের দু’ ধারে যা দেখবেন সব পার্টস যন্ত্রাংশের দোকান। ছোট বড় এসব দোকানে মিলবে দেশে চাহিদার সব ধরনের পার্টস। তবে একটা সময়ে ক্রেতা, ব্যবসায়ীদের অর্ডারের চাপে দম ফেলার সুযোগ না থাকলেও এখন মোটামুটি চুপচাপ এখানকার ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন, স্বাচ্ছন্দ্যমত এলসি করতে না পারা ও ভারতের সঙ্গে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শাস্ত্রীয় আচার আনুষ্ঠানিকতা ও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় শ্রী শ্রী শ্যামা পূজা ও দীপাবলি উৎসব উদ্যাপন করেছেন যশোরের সনাতন ধর্মাবলম্বীরা। পঞ্জিকা অনুযায়ী তিথি মতে সোমবার শহরের বিভিন্ন পাড়ায় পাড়ায় আনন্দঘন পরিবেশে উৎসবটি পালন করা হয়। মন্দিরে মন্দিরে প্রতিমা স্থাপন, অর্চনা, ভোগ নিবেদন, অঞ্জলি, আরতি, প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় মন্দির জুড়ে আলোক প্রজ্বালন আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। কার্তিক মাসের অমাবশ্যা তিথিতে প্রতি বছর এই পূজা অনুষ্ঠিত হয়। শক্তি ও শান্তির প্রতীক দেবী শ্যামা মায়ের আরাধনায় হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে পূজার আয়োজন চলে, আর সর্বত্র বিরাজ করে আনন্দ ও উচ্ছ্বাস। দীপাবলি ও কালীপূজা উপলক্ষে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে হেরোইনের মামলায় ঝিকরগাছার মাদক কারবারি জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার স্পেশাল জেলা ও দায়রা জজ এসএম নূরুল ইসলাম এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর আলম ঝিকরগাছা উপজেলার গঙ্গাধরপুর গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন স্পেশাল পিপি আনিছুর রহমান পলাশ। আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৩০ সেপ্টেম্বর রাত ১১টার দিকে শার্শা থানা পুলিশ জানতে পারে নাভারণ সাতক্ষীরা মোড়ে এক মাদক কারবারি হেরোইন নিয়ে অবস্থান করছেন। সাথে অভিযান চালিয়ে রাত সাড়ে ১১টার দিকে নাভারণ সাতক্ষীরা মোড় থেকে পুলিশ জাহাঙ্গীরকে আটক করে। পরে তার লুঙ্গির কোচা থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান এবং সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ পুনরায় বিজয়ী হয়েছেন। এর আগের কমিটিতে তারা একই পদে নির্বাচন করে জয়ী হয়েছিলেন। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে সভাপতি পদে আকরামুজ্জামান ৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এম আইউব পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে এসএম ফরহাদ বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি পেয়েছেন ৫২ ভোট, সেখানে তার প্রতিদ্বন্দ্বি মুর্শিদুল আজিম হিরু পেয়েছেন মাত্র ১৩ ভোট। অন্যান্য পদে বিজয়ীরা হলেন, সহ-সভাপতি বিএম আসাদ (৪২ ভোট) তার প্রতিদ্বন্দ্বি কাজী রকিবুল ইসলাম পেয়েছেন ২৩ ভোট। যুগ্ম সম্পাদক…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরায় প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। সংঘর্ষে মেয়ের বাবার পা বিচ্ছিন্ন হয়ে যায়। শনিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের আঠারোখাদা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের একটি ছেলে ও মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার মো. শহিদ গ্রুপ এবং মো. মোক্তার গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে মটবারি বাজার এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে মোক্তার গ্রুপের অন্তত পাঁচজন আহত হন। এর মধ্যে মেয়ের বাবা শহিদুল ইসলাম সোয়ে (৪৫) গুরুতর আহত হন।…

Read More