Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ
  • জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না
  • যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের
  • যশোরে জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত
  • মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা
  • ১৭ বছরের কালো অধ্যায় কাটিয়ে ওঠায় বড় চ্যালেঞ্জ :  অ্যাটর্নি জেনারেল কাজল
  • ডুমুরিয়ায় সংযোগ সড়কের জটিলতায় প্রায় ২০০ কোটি টাকার চার ব্রিজ
  • চৌগাছা মডেল মসজিদের স্থান পরিবর্তন দাবিতে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 2
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

banglarbhoreBy banglarbhoreDecember 1, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দুই ঘন্টা কর্মবিরতি পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল চত্বরে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশ থেকে সরকারকে হুশিয়ারি দিয়ে নেতৃবৃন্দ বলেন, আমাদের দাবি না মানা হলে আরো কঠিন কর্মসূচি দেয়া হবে।

সমাবেশ থেকে আরো বলা হয়, সারাদেশের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ দীর্ঘদিন যাবত চরম বৈষম্যের শিকার হয়ে মানব সেবা চালিয়ে গেলেও তাদের ন্যায্য অধিকার ১০ম গ্রেড বাস্তবায়িত হয়নি।

যেখানে অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীর মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যে ১১তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীত হয়েছেন।

বর্তমানে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডের ফাইলটি জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু দুঃখের বিষয় নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন- সংগ্রাম, সহায়ক কর্মসূচি পালন, দাপ্তরিক চিঠি চালাচালি, আবেদন সর্বোপরি জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সদিচ্ছার অভাব, আমলাতান্ত্রিক জটিলতা ও নানাবিধ উদ্দেশ্যে মন্ত্রণালয় অবিরতভাবে কোয়ারী দেওয়ার মাধ্যমে সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি করছে।

জানতে চাইলে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ফার্মাসিস্ট জহুরুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোরসহ সারাদেশে একযোগে এ কর্মবিরতি পালিত হচ্ছে। সরকারের সংশ্লিষ্ট বিভাগ আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। প্রয়োজনে লাগাতার কর্মসূচি দেয়া হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের মৃত্যুঞ্জয় রায় ও মো. নুরুজ্জামান, স্কুল হেলথ ক্লিনিকের ফার্মাসিস্ট রতন কুমার সরকার, প্যাথলজি বিভাগের পারভেজ মোশাররফ, বেসরকারি ইবনে সিনা হাসপাতালের প্যাথলজি বিভাগের মো. হাসানুজ্জামানসহ সরকারি বেসরকারি বিভিন্ন ক্লিনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টবৃন্দ।

কর্মবিরতি পালন টেকনোলজিস্ট ফার্মাসিস্ট মেডিকেল যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

দায়িত্ব নিলেন যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতি নেতৃবৃন্দ

August 1, 2026

জুলাই-আগস্ট আন্দোলনে যুবদল দর্শক ছিল না : আব্দুল মোনায়েম মুন্না

August 1, 2026

যশোরে মেয়ের নোড়ার আঘাতে প্রাণ গেল মায়ের

August 1, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.