Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা মুদ্রণ শিল্প মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শুক্রবার সম্পন্ন হয়েছে। এতে ফজলে রাব্বি মোপাশা সভাপতি ও শাহিনশা রানা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ১০১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিকেলে ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করেন। এতে ফজলে রাব্বি মোপাশা (৩৭) ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বি ইসমাইল হোসেন (৩৩) ও সাব্বির মালিক (২৯) ভোট পান। ৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহিনশা রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নূর ইসলাম (৩২) ও সেলিম হোসেন (১৯) ভোট পান। নির্বাচনে বিজয়ী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক উপমহাদেশের প্রখ্যাত মরমি সাধক, কবি ও মানবতাবাদী দার্শনিক ফকির লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসন যশোরের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জল হোসেন, লেখক, গবেষক ও সাংবাদিক বেনজীন খান, বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক আবুল হাশিম রেজা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় নাগরিক পার্টির যশোর জেলা সংগঠক মো. নুরুজ্জামান, বৈষম্য বিরোধী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পৌরসভার অযৌক্তিক পৌরকর বাতিলের দাবিতে কঠোর কর্মসূচিতে যাচ্ছেন পৌর নাগরিক কমিটির নেতৃবৃন্দ। আগামী নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে পৌরসভা ঘেরাও কর্মসূচি দেয়া হয়েছে। এর আগে পৌরবাসীকে সংগঠিত করতে লিফলেট বিতরণ করবে নেতৃবৃন্দ। শুক্রবার সন্ধ্যায় শহরের আরএন রোডস্থ নান্নু চৌধুরী ওয়েল ফেয়ার ট্রাস্টে এক সভায় নেতৃবৃন্দ এই সিদ্ধান্ত নেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক শওকত আলী খান। বক্তব্য রাখেন সংগঠনটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, উপদেষ্টা অ্যাডভোকেট রবিউল আলম, অ্যাড. গোলাম ফারুক লিটন, অ্যাড. মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ শাহিন ইকবাল, প্রকৌশলী আবু হাসান, নাসির আহমেদ সাঈদ শেফার্ড, চৌধুরী মাহমুদ রেজা, আব্দুস শুকুর, প্রকৌশলী আব্দুল মতিন, নওরোজ আলম খান…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছায় ফেসবুকে স্বর্ণ চোরাচালান সংক্রান্ত একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে এক সাংবাদিককে হুমকি দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক আবু হানিফ চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন। জিডি সূত্রে জানা যায়, গত ১১ অক্টোবর রাত ১১টা ৩ মিনিটের দিকে সাংবাদিক আবু হানিফের ব্যবহৃত মোবাইল নম্বর ০১৬১১-৫০০৫৬৭-এ ০১৯১২৬০৪২৭৯ নম্বর থেকে ফোন দিয়ে নিজেকে পরিচয় না দিয়ে এক ব্যক্তি বড় ধরনের ক্ষয়ক্ষতির হুমকি দেন। পরে জানা যায়, ফোন করা ব্যক্তি চৌগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জগদীশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলীবুদ্দিন খান আলী। ভুক্তভোগী সাংবাদিক জানান, “স্বর্ণ চোরাচালান সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে…

Read More

সাড়াতলা সংবাদদাতা যশোরের শার্শার ডিহি ইউনিয়ন বিএনপির উদ্যেগে ওয়ার্ড পর্যায়ে কর্মী সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পন্ডিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যেগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি শওকত বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল কালাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক এসএম আ. হক, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামাল হোসেন, মইনুদ্দিন মনু, সাধারণ সম্পাদক জব্বার সর্দার, সাংগঠনিক সালাউদ্দিন আহম্মেদ, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, যুবদল নেতা বজলুর রহমান…

Read More

বেনাপোল সংবাদদাতা দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে অবৈধভাবে পণ্যচালান পাচারে জড়িত থাকার অভিযোগে অসিত কুমার এবং ইয়ামিন কবির নামে দুইজন আনসারের প্লাটুন কমান্ডার প্রত্যাহার ও বেসরকারি সিকিউরিটি গার্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আল আমিন সিকদারকে বরখাস্ত করেছে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন, বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক (উপ-সচিব) শামীম হোসেন রেজা। ১৬ অক্টোবর বিকেলে আনসারের দুইজন প্লাটুন কমান্ডার প্রত্যাহার এবং বেসরকারি সিকিউরিটি গার্ডের প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করেন বন্দর কর্তৃপক্ষ। এদিকে, বেনাপোল বন্দরে অনিয়ম ও দুর্নীতি রোধে এবার ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। বন্দরের অন্যান্য নিরাপত্তা সংস্থার পাশাপাশি কাজ করবেন উপজেলা পরিষদের দুই ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার যশোর জেলা ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠির…

Read More

পাইকগাছা সংবাদদাতা রাত পোহাতেই আবারো খুলনার পাইকগাছার শিবসা নদীর চরে পাওয়া গেল ইকরাম হোসেন (৪৭) নামে আরো এক যুবকের লাশ! খবর পেয়ে শুক্রবার সকাল ৯ টার দিকে পাইকগাছা নৌ-পুলিশ সোলাদানা বাজারের অদুরে শিবসা নদীর চর থেকে মৃতদেহটি উদ্ধার করেন। মৃতের বাড়ি খুলনার সোনাডাঙ্গা থানার মহসীনউদ্দীন সড়কের। এদিকে ২৪ ঘন্টার ব্যবধানে পর পর দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ভীতির সৃষ্টি হয়েছে। পুলিশ বলছেন, নিহতের পরনে ছিল থ্রি-কোয়ার্টার প্যান্ট ও গায়ে গেঞ্জি। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ও পুলিশ সূত্রে খবর পেয়ে দুপুরে নিহতের দু’ ভাই ও স্বজনরা পাইকগাছা নৌপুলিশ ফাঁড়িতে পৌছে লাশের পরিচয় সনাক্ত করেন। জানা গেছে, নিহতের মা ও ৩ ভাই,…

Read More

রেহানা ফেরদৌসী ১৮ বছর পূর্ণ হওয়া অর্থ সে একটি নতুন জগতে পা দিচ্ছে। যে জগত আরেকটু বড়দের জগত। ”স্পুন ফিডিংয়” এর সময় শেষ। তাকে এখন বাহিরের দুনিয়ার জন্য তৈরি হতে হবে। কবি সুকান্তর ভাষায়, আঠারো বছর বয়সে স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকি নেওয়ার কথা রয়েছে। আবার জাতীয় ও আন্তর্জাতিক আইনের ভাষায় আঠারোই হলো অধিকার দাবি করে মাথা তোলার সময়। বয়স আঠারো পূর্ণ মানেই হলো শিশুর আওতা থেকে মুক্ত হয়ে পূর্ণবয়স্কের মর্যাদা পাওয়া। আন্তর্জাতিক আইন তা-ই বলে দিয়েছে। আন্তর্জাতিক আইন অনুসরণ করে দেশের আইনে আঠারো বছর হলে সাবালক হওয়ার স্বীকৃতি দিয়েছে। বয়স যখন আঠারোতে পা দিল, কিশোর বয়স তখন শেষ হলো। আর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, আজকে একটি রাজনৈতিক দল নির্বাচনকে পিছিয়ে দেয়া কিংবা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা রাজনীতির নামে ধর্মকে ব্যবহার করছে। বুধবার যশোরে অনুষ্ঠিত বিভিন্ন অংশিজন সমন্বয়ে “সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠা বিএনপির নির্বাচনী অগ্রাধিকার” আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে শহরের একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু প্রমুখ।…

Read More

মণিরামপুর সংবাদদাতা বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট (বিজেআরআই) উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট, কেনাফ ও পাটশাকের বিজ উৎপাদনের আধুনিক কলা-কৌশল বিষয়ে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার যশোরের মণিরামপুরে পাট গবেষণা উপ-কেন্দ্রে আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন উপজেলার ৫০ জন পাটচাষি অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজেআরআই’র মহাপরিচালক ড. নার্গীস আক্তার। বিশেষ অতিথি ছিলেন ড. ইয়ার উদ্দিন সরকার, পরিচালক (অর্থ ও প্রশাসন), বিজেআরআই, ঢাকা এবং বিশ্বজিৎ কুন্ডু, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা, বিজেআরআই, ঢাকা। সভাপতিত্ব করেন পাট গবেষণা উপ-কেন্দ্র মণিরামপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শিবলী নোমান। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও কেনাফ জাত, মানসম্মত বিজ উৎপাদন কৌশল, রোগবালাই ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি,…

Read More