Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২টি পাইপগানসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব পাইপগান ও গুলি উদ্ধার করা হয়। অভয়নগর থানা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আজাহারুল ইসলামের বাড়ির পাশে স্তূপ করা জ্বালানি কাঠের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশে তৈরি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম রবিউল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপগান ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মণিরামপুরের এড়েন্দা গ্রামের গৃহবধূ রহিমা খাতুন তুলতুলি আত্মহত্যা প্ররোচনার মামলায় স্বামী ও শ্বশুরের নামে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই তুহিন হোসেন। অভিযুক্ত আসামিরা হলেন, মৃত তুলতুলির স্বামী রোহিতা গ্রামের ফয়সাল হোসেন ও শ্বশুর আব্দুর রশিদ। মামলার অভিযোগে জানা গেছে, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আসামি ফয়সাল হোসেন রোহিতা গ্রামের তৌফিকুল ইসলাম পলাশের মেয়ে রহিমা খাতুন তুলতুলিকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আদালতের মাধ্যমে থানায় মামলা হলে পুলিশ ফয়সালকে আটক ও তুলতুলিকে উদ্ধার করে। পরে আদালতের মাধ্যমে তুলতুলিকে পিতার জিম্মায় দেয় আদালত। আসামি ফয়সাল আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে গত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক জীবন যুদ্ধে হার না মানা সাতক্ষীরার মেয়ে সাজেদা বেগম। বর্তমানে আত্মপ্রত্যয়ী এ নারী ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের গদখালি-পানিসারা এলাকার এক সফল ফুলচাষী। সাতক্ষীরা পৌর এলাকার পারকুখরালী সরদার পাড়ার যার জন্ম ১৯৮৪ সালে। সাত ভাই-বোনদের মধ্যে ষষ্ঠ সন্তান সাজেদা বেগম। তার বাবা আতিয়ার সরদার ও মা আকিমন বেগম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করা সাজেদা বেগমের ১৫ বছর বয়সেই বিয়ে হয় যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের ফুলচাষি ইমামুল হোসেনের সঙ্গে। মোটামুটি ভালই চলছিল তাদের সংসার। বিয়ের প্রায় আট বছর পর ২০০৪ সালে বাড়ির সামনের শিশুগাছ থেকে পড়ে ইমামুল হোসেনের মেরুদণ্ড ভেঙে যায়। বিনা মেঘে বজ্রাঘাতের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে মৌমাছি স্কুলের পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে মনোজ্ঞ অনুষ্ঠান করা হয়। শিশুদের মানবিক ও সামাজিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশীয় সাংস্কৃতিক চেতনাকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে মৌমাছি স্কুলের ৮টি শ্রেণির ৩৬০ জন এবং সৃজনশৈলী সংগঠনের ৩৩ জন শিশু অংশগ্রহণ করে। শিশুদের অংশগ্রহণে পরিবেশিত হয় বাঙালির ঐতিহ্যবাহী একটি থিম নাচ, ৮টি ভিন্ন নাচ, ৭টি গান ও ১টি আবৃত্তি। শিশুদের স্বতঃস্ফুর্ত ও প্রাণবন্ত পরিবেশনা পুরো অনুষ্ঠান জুড়ে দর্শকদের মুগ্ধ করে রাখে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম। তিনি শিশুদের এই ধরনের সৃজনশীল আয়োজনে অংশগ্রহণের প্রশংসা করেন এবং…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক স্কুল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোট ১৪৮ জন জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীর হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে ছাত্রীদের হাতে ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। বক্তব্যে তিনি ছাত্রীদের শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এর পাশাপাশি যোগ্যতা ও দক্ষতা অর্জনের আহ্বান জানান। অনুষ্ঠানে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র দেবনাথ, সহকারী প্রধান…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরের অজপাড়াগাঁয়ের গৃহিনি রুপা খাতুন কাঁঠালের চিপস তৈরি করে সাড়া ফেলেছেন। স্থানীয় বাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে তার ঘরোয়া পরিবেশে তৈরি এই কাঁঠালের চিপস বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কাঁঠালের চিপস তৈরি করে তিনি নিজে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে সাথে সাথে গ্রামের অন্য মহিলাদের কর্মসংস্থান তৈরি করছেন। কাঁঠালের চিপস তৈরি করে মাসে ২০ হাজার টাকা উপার্জন করছেন যশোরের রূপা খাতুন। এক সময় যারা নাক সিটকে সমালোচনা করতেন; এখন তারাই রূপা খাতুনের কাজ দেখতে আসেন। আসেন পরামর্শ নিতে। যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের কোদালিয়া গ্রামের ইখতার আলীর স্ত্রী রূপা খাতুন এখন কাঁঠালের চিপস তৈরির কারিগর হিসাবে পরিচিত। অজপাড়াগাঁয়ের বাড়িতেই গড়ে তুলেছেন…

Read More

চৌগাছা সংবাদদাতা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুন্যালের তদন্ত সংস্থার একটি প্রতিনিধি দল যশোরের চৌগাছায় পুলিশের গুলিতে পা হারানো দুই শিবির নেতার বাড়িতে গিয়ে ঘটনার তদন্ত করেছেন। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তদন্ত পরিচালনাকালে গুলিতে পা হারানো দুই শিবির নেতা নারায়ণপুর গ্রামের রুহুল আমিন এবং চুটারহুদা গ্রামের ইসরাফিলের বাড়িতে গিয়ে তাদের পিতা ও মাতার সাক্ষাৎকার নেন প্রতিনিধি দল। সাক্ষাতকারে সেদিনের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন রুহুল আমিনের মা নাজমা বেগম এবং ইসরাফিলের পিতা আব্দুর রহমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উপ-পরিচালক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের একটি দল এ তদন্ত করছেন। এর আগে গত ২৮ আগস্ট একটি প্রতিনিধি দল ঘটনার তদন্ত করেন।…

Read More

নাভারণ সংবাদদাতা যশোরের শার্শা উপজেলার নাভারণ সরকারি খাদ্য গুদামে অভিযান চালিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সদস্যরা। অভিযানে নিম্নমানের চাল রাখা ও ধান ক্রয় হিসাবের গড়মিল থাকায় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমানকে কাগজপত্র নিয়ে যশোর দুদক কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, শার্শা উপজেলায় ১৭ টি রাইস মিল থেকে ১২ হাজার ৬ শত ১৬ মেট্রিক টন চাল কিনেছেন। সেখান থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা জামসেদ ইকবালুর রহমান কেজি প্রতি ৬০ পয়সা করে কমিশন নিয়েছেন। এছাড়া ১ হাজার ৫৬ মেট্রিক টন ধান কিনে সেখান থেকেও কমিশন নিয়েছেন বলে এমন…

Read More

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ যশোরের কৃষিবিদ ইবাদ আলীর ছাদ বাগান এখন আর কেবল শখের চাষাবাদ নয়, এটি এক ধরনের কৃষি ‘গবেষণাগার’। দীর্ঘ চার বছরের গবেষণার পর তিনি উদ্ভাবন করেছেন এক যুগান্তকারী চাষাবাদ পদ্ধতি ‘শেকড় প্রযুক্তি’। যা প্রচলিত ছাদ বাগানের ধারণাকে পুরোপুরি পাল্টে দিচ্ছে। এই প্রযুক্তির মাধ্যমে সাধারণ ছাদ বাগানের জন্য ব্যবহৃত সমপরিমাণ মাটিতে প্রায় দশগুণ বেশি সবজি ও ফল উৎপাদন করা সম্ভব হচ্ছে। সরেজমিন মঙ্গলবার সকালে ইবাদ আলীর বাড়ি গিয়ে দেখা গেছে এক ভিন্ন রকম ছাদ বাগান। যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা ইবাদ আলী পেশায় স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা হলেও কৃষি গবেষণা ও উদ্ভাবনই তার ধ্যান-জ্ঞান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়…

Read More

শার্শায় সংবাদদাতা নিখোঁজের ৪ দিন পর যশোরের শার্শায় আব্দুল্লাহ (২৫) নামে আরও এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ অক্টোম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কাজিরবেড় গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে স্টিলের বাক্সের ভিতর থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গত ১০ অক্টোবর থেকে আব্দুল্লাহ নিখোঁজ ছিলেন। নিহত আব্দুল্লাহ শার্শার গাতিপাড়া গ্রামের বাসিন্দা। নিহত আব্দুল্লাহর বাবা ইউনুস আলী জানান, ১০ অক্টোবর বেলা ১১টার দিকে তার ছেলে আব্দুল্লাহ জীবিকার তাগিদে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সন্ধান না পেয়ে ১১ অক্টোবর শার্শা থানায় সাধারণ ডায়েরি (নং-৫০৫, তারিখ ১১/১০/২০২৫) করেন। মঙ্গলবার ভোরে…

Read More