Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর জেলা আইনজীবী সমিতির নেতৃত্বে সাবু-গফুর

banglarbhoreBy banglarbhoreNovember 29, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

 

বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেল বিজয় পেয়েছে। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সৈয়দ সাবেরুল হক সাবু। তার প্রাপ্ত ভোট ৩৩৭। সাধারণ সম্পাদক পদে ২৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক এম এ গফুর। আজ রাত ১০টার দিকে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী।

ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে জামায়াতে ইসলামী সমর্থিত অ্যাডভোকেট আব্দুল লতিফ পেয়েছেন ১৭১ ভোট।

সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু মোর্ত্তজা ছোট ১৫৪ ভোট ও অপর প্রার্থী কাজী রেফাত রেজওয়ান সেতু পেয়েছেন ৮২ ভোট।

সহ-সভাপতি পদে ৩৫৭ ভোট গোলাম মোস্তফা ও বাসু দেব বিশ্বাস ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে ৩৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নূর আলম পান্নু, সহকারী সম্পাদক পদে ৩৩৭ ভোট পেয়ে সেলিম রেজা, ২৯৪ ভোট পেয়ে রিনা আখতার মিলি, গ্রন্থাগার সম্পাদক পদে ২৫০ ভোট পেয়ে কামরুল হাসান সোহেল নির্বাচিত হয়েছেন ।

এছাড়া কার্যকরী সদস্য পদে রেহেনা পারভীন ৩৫৫, মুন্সি মোঃ মঞ্জুরুল মাহমুদ লিটু ৩১৮, মওলুদা পারভীন ৩১৮, আজাহারুল ইসলাম ২৬০, শফিকুল ইসলাম ২৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোহসীন আলী জানান, শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ৫৩৬ জন ভোটারের মধ্যে ৫২০জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সন্ধ্যায় ভোটগণনা শুরু হয়। ভোটগণনা শেষে রাত ১০ টায় ফলাফল ঘোষণা করা হয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলার সাথে নির্বাচন সম্পন্ন করতে পারায় তিনি ভোটারসহ আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান।

জেলা আইনজীবী সমিতি নেতৃত্বে যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.