জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জয়নুর (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে গোবিন্দহুদা গ্রামের মাঠে নিজ জমিতে কাজ করার সময় নূরুল হক পেশকার গ্রুপ ও মাসুদ বিল্লাহ মন্টু গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। উভয়পক্ষের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে হামলা-পাল্টা হামলায় চারজন গুরুতর জখম হন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জয়নুর মারা যায়। আহতরা হলেন, খাজা আহমেদ (৫৫), জাহীর (৫১), দিপু (১৭) তিনজনই গোবিন্দহুদা গ্রামের বাসিন্দা ও বর্তমানে…
Author: banglarbhore
রেহানা ফেরদৌসী নিজ দেশের কয়েক বছর আগের আলোচিত একটি ঘটনা দিয়ে শুরু করছি, রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজের শ্বশুর ব্যবসায়ী মোহাম্মদ আবু মোহসিন খান (৫৮) সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। ২ ফেব্রুয়ারি, বুধবার রাত নয়টার পর তার নিজ বাসায় এই আত্মহত্যার ঘটনা ঘটে। বৃদ্ধ বয়সে একাকীত্ব হলো বৃদ্ধ বয়সে বিচ্ছিন্ন বা বিচ্ছিন্ন থাকার ব্যক্তিগত অনুভূতি, যার দরুন স্বাস্থ্যের অবনতির মতো জীবনের পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকির সম্মুখীন বেশি হন । জনসংখ্যার পরিবর্তন, পারিবারিক কাঠামোর ক্রমবর্ধমান পরিবর্তন এবং সাংস্কৃতিক মূল্যবোধের পরিবর্তনের ফলে বৃদ্ধ বয়সে একাকীত্ব একটি গুরুত্বপূর্ণ সামাজিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব ব্যাপি আয়ুষ্কাল বৃদ্ধি…
চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটকে আর্থিক অনুদান প্রদান করেছেন জাগরণী চক্র ফাউন্ডেশনের কর্মীরা। সোমবার অন্যতম বৃহৎ এনজিও জাগরণী চক্র ফাউন্ডেশন (জেসিএফ) কর্মীরা চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের একটি অনন্য শৈল্পিক স্থাপত্য ভবন নির্মাণের জন্য ১ লাখ ৬৩ হাজার টাকা অনুদান প্রদান করেন। চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে কোষাধ্যক্ষ মামুনুর রশিদ অনুদানের অর্থ গ্রহণ করেন। অর্থ গ্রহণ করে তিনি জাগরণী চক্র ফাউণ্ডেশনের সকল কর্মীকে তাদের এই শিল্পপ্রেমী ও মানবিক উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে এই অনুদান চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের বহুল প্রতীক্ষিত শৈল্পিক স্থাপত্য ভবন নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি জানান। উল্লেখ্য, জাগরণী চক্র ফাউণ্ডেশনের দুটি…
কোটচাঁদপুর সংবাদদাতা ‘ছেলে হোক, মেয়ে হোক দু’টি সন্তানই যথেষ্ট’ এমন প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের কোটচাঁদপুরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে সোমবার বেলা ১১ টায় পৌরসভার বড়বামনদ গ্রামের মাঝের পাড়া মাদ্রাসা মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা সেবা, প্রসবকালীন প্রস্তুতি, প্রসবকালীন মায়ের যত্ন, মাতৃত্বকালীন সেবা, জনসংখ্যা নিয়ন্ত্রণে করণীয়, বাল্যবিয়ে বন্ধ ও আত্মহত্যা প্রতিরোধ বিষয়ে জনসচেনতা বাড়াতে এমন আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক সোহাগ মোস্তফা। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুন কুমার দাস, মেডিক্যাল অফিসার সাদমান ফাইম, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ভিজিটর হালিমা খাতুন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সোহাগ মোস্তফা, পরিবার কল্যাণ…
জীবননগর সংবাদদাতা বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) জীবননগর উপজেলার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমীন নিজ অফিস কক্ষে নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের শপথ পাঠ করান। এ উপলক্ষে মকছুদ সুপার মার্কেটে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলামীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জীবননগর জুয়েলার্স সমিতির সকল ব্যবসায়ীবৃন্দ সুন্দর একটি নির্বাচনের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করেছেন। আমরা চাই নির্বাচিত কমিটি সাধারণ ব্যবসায়ী ও ভোক্তাদের পাশে থাকবেন। স্বর্ণের গুণগত মান ও ওজন ঠিক রেখে ব্যবসা পরিচালনা করবেন। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) আতিয়ার রহমান, মাধ্যমিক…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের ফলপট্টি এলাকার সুলতানা খালেদা সিদ্দিকা হত্যা মামলায় দত্তক ছেলে শেখ শামস বিনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশীট দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই এসআই জাহাঙ্গীর আলম। শেখ শামস বিন আরএন রোডের মৃত শেখ শাহাজাহান রহমানের পালিত ছেলে। মামলার অভিযোগে জানা গেছে, শেখ শাহাজাহান নিঃসন্তান হওয়ায় তিন মাস বয়সী শামস বিনকে দত্তক নিয়ে ছেলে হিসেবে লালন পালন করেন। শামস ৯ম শ্রেণি পর্যন্ত লেখাপাড়া করেছে। শাহাজাহানের মৃত্যুর পর শামস আরএন রোড ফলপট্টির বাসায় তার মা সুলতানা খালেদা সিদ্দিকার সাথে থাকত। পরবর্তীতে শামস মাদকাসক্ত হয়ে পড়ে। শামস তার মায়ের কথা শুনতোনা। নিজের খেয়াল খুশিমত…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের অন্যতম স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মুসলিম একাডেমি। সোমবার সকাল থেকেই স্কুল ড্রেস পরে ব্যাগ বোঝাই করে বইখাতা নিয়ে হাজির হন কোমলমতি শিক্ষার্থীরা। শ্রেণীকক্ষে প্রবেশ করলেও শেষ পর্যন্ত এদিন বাজেনি ক্লাস শুরুর ঘন্টা। শেষমেষ বসে থেকে থেকে কেউ চলে যান; কেউ বা ক্যাম্পাসে করেছেন খেলাধুলা। শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত থাকলেও ক্লাস নেননি কেউ। শুধু এই বিদ্যালয় নয় যশোর জেলার এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দৃশ্য ছিলো একই রকম। শিক্ষকেরা বলছেন, ২০ শতাংশ বাড়ি ভাড়া ও এক হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা দাবির আন্দোলনে ঢাকায় শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মবিরতি। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যহত থাকবে বলে…
বাংলার ভোর প্রতিবেদক নবীন শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা, বিভিন্ন ব্যাচে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইংরেজি বিভাগের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে সোমবার বিকাল ৩টায় ইংরেজি বিভাগের উদ্যোগে উক্ত বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, শুধু পড়ালেখা ভালো করলে হবে না, চারিত্রিক ও সকল দিকের বৈশিষ্ঠ্যতায়…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটক মহিবুর রহমান রিমন চট্টগ্রামের সীতাকুন্ডু উপজেলার মাছিজিদ্দা কুমিরা গ্রামের মো. শাহ আলমের ছেলে। রোববার রাতে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে রিমনকে ইয়াবাসহ আটক করা হয়। যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত সাড়ে নয়টার দিকে অভিযান পরিচালনা করা হয়। সদর উপজেলার মনোহরপুর গ্রামের যশোর-মাগুরা মহাসড়কের মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশন এলাকায় সোহাগ পরিবহনের একটি বাস তল্লাশি করা হয়। এ সময় যাত্রী মহিবুর রহমান রিমনের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরিদর্শক…
বাংলার ভোর প্রতিবেদক ‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে কালেক্টরেট ভবন চত্বরে যশোর জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও মহড়া হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মালিকুজ্জামান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন। র্যালি শেষে দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে এক বাস্তব মহড়ার আয়োজন করা হয়। মহড়াটি বাস্তবায়ন করে যশোরের ফায়ার সার্ভিস ও সিভিল…