Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ
  • বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি
  • বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন
  • নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পোফ যশোরের উদ্যোগে তামাক কর নীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNovember 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
স্বেচ্ছাসেবী সংস্থা পোফ যশোরের উদ্যোগে কর ফাঁকি রোধে অবিলম্বে শক্তিশালী তামাক কর নীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় প্রেসক্লাব যশোরের সামনে স্বেচ্ছাসেবী সংস্থা পোফ যশোরের উদ্যোগে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ডাব্লিউবিবি ট্রাস্ট এর সহযোগীতায় কর ফাঁকি রোধে অবিলম্বে শক্তিশালী তামাক কর নীতি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠানে সভাপত্বি করেন পোফ সংস্থার সভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ।

মুখ্য আলোচক ছিলেন প্রশিক্ষিত যুব কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক জামিউল ইসলাম ডাব্লু, বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী আকরাম হোসেন, বিশিষ্ট সংস্কৃতিজন নুরুজ্জামান বকুল, সুকান্ত দাস, সানজিদা খাতুন, পোফের কো অডির্নেটর মাসুদুর রহমান, সহ আরো অনেকে। বক্তারা বলেন ধুমপান বা তামাক জনিত রোগে প্রতিবছর ১ লক্ষ ৬০ হাজার মানুষ মৃত্যুবরন করে। তামাক শাস্থ্য ও পরিবেশ দুটোরই ক্ষতি করে। সুতরাং তামাকের কর নীতি শক্তিশালী ও বাস্তবায়ন করা অত্যান্ত জরুরী। এ ব্যাপারে সরকার সহ সকল শ্রেনী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে এবং সুস্থ স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সাথে গন সচেতনতা মূলক লিফলেট বিতরন করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পোফের নির্বাহী পরিচালক হাসান হাফিজুর রহমান।

কর নীতি তামাক পোফ বাস্তবায়ন মানববন্ধন যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ

    October 13, 2026

    বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি

    October 13, 2026

    বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.