Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি
  • দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং
  • ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু
  • লংমার্চ উপলক্ষে কেশবপুরে জামায়াতের প্রস্তুতি সভা
  • শার্শায় টাকা প্রতারণার সরঞ্জামসহ গ্রেপ্তার ৩
  • যশোর সীমান্তে ৭ লাখ ৯৮ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • দুর্গাপূজার নিরাপত্তায় নিশ্চিত করতে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ কঠোর অবস্থানে
  • ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতের প্রতিবাদে সিটি কলেজে বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, October 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জনগণ স্বাধীন ভাবে তার পছন্দের ব্যাক্তিকে ভোট দেবে এটাই গণতন্ত্র : নার্গিস বেগম

banglarbhoreBy banglarbhoreNovember 27, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
বিএনপির ভাইস অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জনগণ স্বাধীন ভাবে তার পছন্দের ব্যাক্তিকে ভোট দেবে এটাই গণতন্ত্র।

বারবার লড়াই করে জনগণের গণতান্ত্রকি দাবি আদায় করেছি। কিন্তু দেশ বিরোধী অপশক্তি নানাবিধ চক্রান্তের মাধ্যমে সেটিকে নস্যাৎ করেছে। কিন্তু আমরা লড়াইয়ের ময়দান ছেড়ে যাইনি। যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের ১,২ এবং ৩ নম্বর ওয়ার্ড ( সাবেক ১ নম্বর ওয়ার্ড) মহিলা দল আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। তীরেরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, বিএনপির হাত ধরে দেশের নারী সমাজের উন্নয়নের সূচনা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যৌতুক বিরোধী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসিড বিরোধী আইন করে দেশের নারী সমাজের সুরক্ষা নিশ্চিত করেছিলেন। আজকের দেশের নারী সমাজ রাষ্ট্রীয় ভাবে যে সকল সুযোগ সুবিধা ভোগ করেন তার শুরু টা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে বেগম খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্ব পেয়ে নারীদের সেই সুযোগ প্রসারিত করেছিলেন।

হৈবতপুর ইউনিয়ন মহিলা দলের যুগ্ম আহ্বায়ক তানিয়া বেগমের সভাপতিত্বে এবং সদর উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি সেলিনা পারভীন শেলীর পরিচালনায় সমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশ বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি রবিউল ইসলাম রবি, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, সাধারন সম্পাদিক মনোয়ারা মোস্তফা, মহিলা দল নেত্রী অ্যাড. মৌলুদা পারভীন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আন্জুরুল হক খোকন, হৈবতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

গণতন্ত্র নার্গিস বেগম জনগণ ভোট স্বাধীন
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাত জেলার ২২২ মণ্ডপে দায়িত্ব পালন করবে বিজিবি

    October 16, 2026

    দুর্গাপূজা উপলক্ষে মাগুরায় পুলিশ সদস্যদের ব্রিফিং

    October 16, 2026

    ঝিকরগাছায় ৫৯ পূজা মন্ডপে দুর্গোৎসব শুরু

    October 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.