বাংলার ভোর প্রতিবেদক ‘নারী ও কন্যা অধিকার আন্দোলন ও দুর্নীতিবিরোধী আন্দোলন এক সুত্রে গাঁথা’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশে নারী ও কন্যা শিশুর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক) যশোরের আয়োজনে শহরের সার্কিট হাউজের সামনে মানববন্ধন করা হয়। রোববার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত মানববন্ধনে সচেতন নাগরিক কমিটি (সনাক), অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যবৃন্দের পাশাপাশি স্থানীয় অংশিজন হিসেবে বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ পাভেল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন অ্যাড. মাসুমা বেগম। আলোচনা করেন সনাক সদস্য অধ্যক্ষ শাহীন ইকবাল, সনাক সহ-সভাপতি অ্যাড. কামরুন্নাহার কণা,…
Author: banglarbhore
কপিলমুনি সংবাদদাতা কপিলমুনিতে টিসিবির ডিলার নিয়োগে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা-২৫ কে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কপিলমুনির কথিত ভাই ভাই মুদি স্টোরের স্বত্তাধিকারী সামিউল ইসলামকে ডিলার নিয়োগ করা হয়েছে। অভিযোগে বলা হয়, টিসিবির গত বছরের ২৭ জুলাইয়ের বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদনের প্রেক্ষিতে পাইকগাছার ৭টি ডিলার নিয়োগে উপজেলার কপিলমুনিতে দু’টি ডিলার যথাক্রমে আফাজ স্টোরের আব্দুর রহমান ও ভাই ভাই মুদি স্টোরের সামিউল ইসলামকে নিয়োগ দেয়া হয়। এদিকে পাইকগাছার সাবেক এক ডিলার মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী মুহাম্মদ আমিনুল ইসলাম বজলু জানান, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ গত ৯/১২/২৫ তারিখের ২৬.০৫.০০০০.০২৩.১১.০৯৮.২৫.১০০৮ নং স্মারকের ডিলারশিপ চুক্তি নবায়ন না করা প্রসঙ্গে এক পত্রে জানায়, টিসিবির…
বাঘারপাড়া সংবাদদাতা যশোরের বাঘারপাড়ায় আরও পাঁচ শতাধিক শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রি বিতরণ করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম আকতার। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাহফিরাত কামনায় এ কর্মসূচি পালন করছেন তিনি। রোববার উপজেলার জহুরপুর, বন্দবিলা, রায়পুর ও দরাজহাট ইউনিয়নের বিভিন্ন বাজার ও মোড়ে মোড়ে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এর প্রতি প্যাকেটে রয়েছে, সেমাই, চিনি, গুড়া দুধ, ছোলা, আলু, পেঁয়াজ ও মুড়ি। উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন সুদ, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম, মহিলা দলের সভাপতি মদিনা বেগম, সাধারণ সম্পাদক সাইফুন্নেছা প্রমুখ। এর আগে শুক্রবার…
বাগআঁচড়া সংবাদদাতা সংবাদ প্রকাশের পর যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে সেই মেসার্স আরিফ ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। রোববার বিকেলে এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় পোলাও চাল নকল প্যাকেটজাত করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরিফ হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দোকানে বিক্রির জন্য রাখ ২০ প্যাকেট (প্রতি প্যাকেট এক কেজি ওজন) চাল জব্দ করা হয়। উল্লেখ্য, দৈনিক ভোরের ডাক, বাংলার ভোরসহ বেশ কয়েকটি পত্রিকায় ‘বাগআঁচড়ায় ভেজাল পোলাও চাল নামি-দামি মোড়কে প্যাকেট করে ভোক্তার সাথে প্রতারণা’ এই শিরোনামে সংবাদ প্রকাশের পর সংবাদটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ অভিযান পরিচালনা ও জরিমানা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের বেনাপোলে ফেনসিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মাদক মামলায় তরিকুল ইসলাম নামে এক মাদক কারবারির ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রোববার দুপুরে আসামির উপস্থিতিতে যশোরের বিশেষ দায়রা জজ ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি ইকবালকে বেকসুর খালাস দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর গ্রামের বাসিন্দা। আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আনিসুর রহমান পলাশ জানান, ২০২০ সালের ১৩ নভেম্বর বিকেলে গোপন…
বাংলার ভোর প্রতিবেদক যশোর শহরের চারখাম্বা এলাকার একটি বাড়ির পাচিলে রাখা হ্যান্ডমাইকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজতে শোনা যায়। হঠাৎ মাইকে বঙ্গবন্ধুর ভাষণ শুনে উৎসুক মানুষের ভিড় জমে যায় সেখানে। শনিবার (৭ মার্চ) রাত ৯টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হ্যান্ডমাইকটি জব্দ করে থানায় নিয়ে যায়। তবে কে বা কারা সেখানে মাইকটি রেখে গেছে, তা এখনো জানতে পারেনি পুলিশ। স্থানীয়রা জানান, শনিবার রাতে চারখাম্বা মোড় থেকে চৌরাস্তার দিকে প্রবীণ শিক্ষাবিদ পাভেল চৌধুরীর বাড়ির প্রাচীরের ওপর কে বা কারা সাদা ও নীল রঙের একটি হ্যান্ডমাইক রেখে যায়। সেখানে ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে দেয়া বঙ্গবন্ধুর…
ঝিনাইদহ সংবাদদাতা ঝিনাইদহে ফিলিং স্টেশনের কর্মচারীদের পিটুনিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নীরব আহমেদ (২২) নিহত হওয়ার ঘটনায় শনিবার রাতে দুটি ফিলিং স্টেশনে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কেন্দ্রীয় বাস টার্মিনালে রাখা তিনটি বাসেও আগুন দেয়া হয়। এর প্রতিবাদে রোববার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত ঝিনাইদহ-ঢাকা মহাসড়কের ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকা অবরোধ করে রাখেন বাসশ্রমিকেরা। পরে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। অপরদিকে, শনিবার রাতে নিহতের বাবা ইউনুস আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তিনজনকে আটক করেছে। স্থানীয়রা বলছেন, বাসে আগুন দেয়ার প্রতিবাদে রোববার সকাল থেকে…
রেহানা ফেরদৌসী নারী দিবস বলতেই আমরা সবাই শুধু নারীদের পিছিয়ে রাখার,বন্চিত করার গল্প শুনি এবং বলি।তবে আজ বাংলাদেশের নারীদের জয় যাত্রার কথা এবং কিভাবে তা আরো বৃদ্ধি করা যায়…তা নিয়ে লিখবো! বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে নারীর অর্থনৈতিক অবস্থান বেশ উন্নত। নারীরা এখন অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে পোশাক শিল্পে।বাংলাদেশের পোশাক শিল্পে ৪৫ লক্ষ নারী কর্মরত রয়েছে, যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন শক্তিশালী করার লক্ষ্যে নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক “নারী উদ্যোক্তা ফাইন্যান্সিং স্কিম” চালু করেছে, যার সুদহার ৪% থেকে কমিয়ে ২% করা হয়েছে।নারীরা এখন ডিজিটাল অর্থনীতিতে অংশগ্রহণ করছে, ৫৫% নারী মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ব্যবহার করছে।নারীরা…
প্রবাস বাংলা ডেস্ক মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি বিতর্কিত মন্তব্য নতুন করে ভূ-রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে। হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা মন্তব্য করেছেন, ওয়াশিংটনের দীর্ঘমেয়াদি কৌশলের একটি অংশ হলো ইরানের বিশাল তেল মজুদের নিয়ন্ত্রণ কেড়ে নেয়া। এই মন্তব্য এমন এক সময়ে এসেছে, যখন দখলদার ইসরাইলের হামলা ও ইরানের পাল্টা প্রতিক্রিয়ায় পুরো অঞ্চল জুড়ে সংঘাত দ্রুত বিস্তৃত হচ্ছে এবং বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দখলদার ইসরাইল ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে বড় ধরনের হামলা চালায়। এর জবাবে তেহরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরাইলি লক্ষ্যবস্তু এবং মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ট্রলি ঠেলে রোগী পরিবহনের সময় রোগীর স্বজনদের কাছ থেকে টাকা নেয়া বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন হাসপাতালের স্বেচ্ছাসেবকরা। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের প্রশাসনিক ভবনে তত্ত্বাবধায়কের কক্ষের সামনে হাসপাতালের স্বেচ্ছাসেবক মফিজুল হক সাগরের নেতৃত্বে প্রায় ৩০ থেকে ৩৫ জন স্বেচ্ছাসেবক অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় মফিজুল হক সাগর জানান, হাসপাতালে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক দীর্ঘদিন ধরে কোনো বেতন ছাড়াই রোগীদের এক স্থান থেকে অন্য স্থানে নিতে ট্রলি ঠেলার কাজ করে আসছেন। বিনা বেতনে পরিবার ও দৈনন্দিন খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে। এ কারণে রোগীর স্বজনদের কাছ থেকে…
