Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ
  • শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত
  • নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি
  • অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক
  • যশোরে মাকে হত্যা : স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার
  • বাঘারপাড়া ও নড়াইল সীমান্তের এগারোখানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • কবিরাজির আঁড়ালে জাল টাকার কারবার : মণিরামপুরে আটক ২, জব্দ কম্পিউটার, জাল নোট
  • জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা প্রয়াত আজাদুল কবির আরজুর জন্মদিন উদযাপিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ৩১৭ সিমকার্ডসহ ভিওআইপি ব্যবসায়ী গ্রেপ্তার; ভারতে তথ্য পাচারের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNovember 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ভারতসহ বিভিন্ন দেশে তথ্য পাচার ও অবৈধভাবে ভিওআইপি ব্যবসার অভিযোগে ৩১৭টি ভারতীয় সিমকার্ডসহ বাবুল হোসেন (৩২) নামে এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে যশোর শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড কাঁচাবাজার মসজিদ গলির একটি বাসা থেকে তাকে আটক করে জেলা ডিবির সদস্যরা। আটকের পরে পুলিশ এদিন বিকেলে বাবুলকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটক বাবুল ঝিনাইদহের মহেশপুর উপজেলার নোয়ালি গ্রামের বাসিন্দা। সোমবার সন্ধ্যায় ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় খন্দকার মিলনের বাড়িতে ভাড়া থেকে কতিপয় ব্যক্তি সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভিওআইপির মাধ্যমে ভারতসহ বহির্বিশ্বে অর্থের বিনিময়ে টেলিযোগাযোগ করে থাকে।

এরপর ডিবি পুলিশের একটি টিম বাড়িতে অভিযান চালান। পুলিশি উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত দুই/তিন জন পালিয়ে যায়।

পরে ওই ঘর থেকে বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়। সে সময় ওই ঘর তল্লাশি করে ডেল কোম্পানির একটি ল্যাপটপ, ভারতীয় বিভিন্ন কোম্পানির ৩১৭টি সিমকার্ড (যার মধ্যে ভিআই কোম্পানির ৪৭টি এবং বিএসএনএল কোম্পানির ২৭০টি), ভিওআইপির কাজে ব্যবহৃত একটি কালো রঙের মেশিন, দুটি বাংলাদেশি মোবাইল কোম্পানির সিমকার্ড এবং একটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে। যশোর ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভুইয়া বলেন, ‘গ্রেপ্তার আসামি বাংলাদেশ থেকে বিভিন্ন তথ্য ভারতসহ বহির্বিশ্বে অবৈধভাবে ভিওআইপির মাধ্যমে পাচার করে আসছিলেন। ট্যাক্স ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তিনি এ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। ভারত থেকে অবৈধপথে তিনি বিভিন্ন কোম্পানির মোবাইল সিমকার্ড দেশে এনে ব্যবসা করছিলেন। এই ঘটনায় তার বিরুদ্ধে বাংলাদেশ টেলিকমিউনিকেশন নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

জব্দকৃত সিমগুলো ফরেনসিক পরীক্ষা করা হবে। আদালতে তার কাছ থেকে আরোও তথ্য জানান জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’

অভিযোগ গ্রেপ্তার তথ্য পাচার ব্যবসায়ী ভারত ভিওআইপি যশোর সিমকার্ড
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ

    August 28, 2026

    শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত

    August 28, 2026

    নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.