বাংলার ভোর প্রতিবেদক :
পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য ঠেকাতে যশোরের বিএনপির মাস ব্যাপী অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। আওয়ামী লীগের নৈরাজ্য রুখে দিতে বৃহস্পতিবার থেকে শহরের মোড়ে মোড়ে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা।
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের যে কোন ধরণে অরাজকতা ঠেকাতে এবং সাধারন মানুষের যানমাল রক্ষায় দলীয় নেতাকর্মীদের মাঠে থাকার জন্য দলের পক্ষে নিদের্শনা দেয়া হয়েছে।
সেই নির্দেশনা বাস্তবায়নে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নির্দেশ প্রদান করেন। এ লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রবেশ পথে নগর এবং সদর উপজেলা বিএনপি অঙ্গ-সংগঠন অবস্থান নেয়।
শহরের খাজুরা বাস স্ট্যান্ড এলাকায় নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখা এবং উপশহর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেয়।
নগর বিএনপির ২ নম্বর ওয়ার্ড শাখা এবং অঙ্গ এবং সংগঠনের নেতৃবৃন্দ চৌরাস্তা মোড়, ১ ও ৮ নম্বর ওয়ার্ড শাখা মনিহার মোড়, ৪ নম্বর ওয়ার্ড শাখা পালবাড়ী মোড়ে, ৫ নম্বর ওয়ার্ড শাখা চাঁচড়া চেকপোস্ট মোড় এবং ৯ নম্বর ওয়ার্ড শাখা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মুড়লী মোড়ে অবস্থান নেয়।
তিনি আরও বলেন দলীয় নেতাকর্মীরা রাত জেগে পাড়া মহল্লার সুরক্ষা নিশ্চিত করবেন। দিনব্যাপি অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদুল বারী রবু, নগর বিএনপির সভাপতির রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, সহ-সভাপতি খায়রুল বাশার শাহীন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রমুখ।
