বাংলার ভোর প্রতিবেদক :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেছে কলেজ শাখা ছাত্রদল। এ কর্মসূচির আওতায় কলেজের ১৯টি বিভাগের শিক্ষার্থীদের হাতে মোট ৬২টি গাছের চারা তুলে দেয়া হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহসান হাবীব, প্রাণিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মহসিন উদ্দীন এবং ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শিরিনা খাতুনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পী, সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরান, সরকারি এমএম কলেজ ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু ও সাধারণ সম্পাদক আকিব আনোয়ারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারেক রহমানের ৬২তম জন্মদিনকে কেন্দ্র করে সরকারি এমএম কলেজ ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে।
