Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে মাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড
  • যশোরে দিনদুপুরে জুয়েলার্স থেকে ৫ ভরি স্বর্ণ চুরির অভিযোগ
  • গার্মেন্টস শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে যশোরে বিক্ষোভ
  • যশোরে অর্থনৈতিক শুমারি ও ব্যবসায়িক নিবন্ধনবিষয়ক সেমিনার
  • দুই কৃষকদল নেতার হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
  • রামপালে ভ্যানরিকশায় নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান
  • চৌগাছায় ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে টাকা নেয়ার অভিযোগ
  • চোরাই গাড়ি উদ্ধারের ঘটনায় নাম জড়ানোর প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে দিনদুপুরে জুয়েলার্স থেকে ৫ ভরি স্বর্ণ চুরির অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNovember 25, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোর আরবপুর এলাকার ধর্মতলায় একটি স্বর্ণালঙ্কারের দোকানে ক্রেতা সেজে ঢুকে প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে চার নারীর বিরুদ্ধে। বুধবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ‘আরতি জুয়েলার্স’ নামের দোকানে এ ঘটনা ঘটে। চুরি হওয়া স্বর্ণালঙ্কারের বাজারমূল্য ৯ থেকে ১০ লাখ টাকা বলে জানিয়েছেন দোকান মালিক আকাশ রায় কৃষ্ণ।

তিনি জানান, বুধবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে চার নারী ক্রেতা সেজে তার দোকানে প্রবেশ করেন। তারা বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার দেখানোর কথা বলেন। এ সময় তাদের মধ্যে তিনজন তাকে স্বর্ণালঙ্কার দেখার কাজে ব্যস্ত রাখেন।

অন্য একজন কৌশলে দোকানের ভেতরে থাকা সিন্দুকের লক খুলে ফেলেন। একপর্যায়ে ওই নারী সিন্দুকের ভেতরে থাকা একটি ট্রেসহ প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে বোরকার ভেতরে লুকিয়ে ফেলেন। পরে চার নারী স্বর্ণালঙ্কার দেখার কার্যক্রম শেষ করে দোকান থেকে চলে যান।

কিছুক্ষণ পর সিন্দুক খুলে মালামাল পরীক্ষা করতে গিয়ে স্বর্ণালঙ্কার না পেয়ে সন্দেহ হয় আকাশের। শেষমেষ দোকানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতেই তার মাথায় আকাশ ভেঙে পড়ে।

এ ঘটনায় প্রায় ৯ থেকে ১০ লাখ টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করেন আকাশ রায় কৃষ্ণ। তিনি অজ্ঞাতনামা চার নারীর বিরুদ্ধে বুধবার যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

দ্রুত আসামিদের আটকের দাবি জানিয়েছেন তিনি। এদিকে, দিনদুপুরে দোকান খোলা থাকা অবস্থায় স্বর্ণালঙ্কার চুরির এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে মাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড

    November 25, 2026

    গার্মেন্টস শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে যশোরে বিক্ষোভ

    November 25, 2026

    যশোরে অর্থনৈতিক শুমারি ও ব্যবসায়িক নিবন্ধনবিষয়ক সেমিনার

    November 25, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.