Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রামপালে ভ্যানরিকশায় নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান
  • চৌগাছায় ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে টাকা নেয়ার অভিযোগ
  • চোরাই গাড়ি উদ্ধারের ঘটনায় নাম জড়ানোর প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন
  • শরণখোলা হাসপাতালে শয্যাসংকট ও স্যালাইন ঘাটতিতে চরম দুর্ভোগ
  • অভয়নগর থেকে চুরি হওয়া সার ভর্তি ট্রাকসহ চালক আটক
  • যশোরে নাশকতা মামলায় আরও ২২ জন গ্রেফতার
  • মাগুরায় সার ডিলারদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
  • নড়াইলে শিশু ধর্ষকের যাবজ্জীবন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চৌগাছায় ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে বিদেশ পাঠানোর নামে টাকা নেয়ার অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNovember 25, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

চৌগাছা সংবাদদাতা :
যশোরের চৌগাছায় লাওসে পাঠানোর কথা বলে ২ লাখ ৭০ হাজার টাকা নেয়া, ভুয়া বিমানের টিকিট দেয়া এবং ঢাকার একটি হোটেলে আটকে রাখার অভিযোগ উঠেছে একটি ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মোফাজ্জেল (৫২) চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্ত তরিকুল ইসলাম মিলন (৪০) উপজেলার পাতিবিলা ইউনিয়নের নিয়ামতপুর গ্রামের বাসিন্দা। তিনি চৌগাছা বাজারে এম কে কম্পিউটার ট্রেনিং সেন্টার অ্যান্ড ট্রাভেল এজেন্সি পরিচালনা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোপিনাথপুর গ্রামের মোফাজ্জেলকে লাওসে পাঠানোর আশ্বাস দিয়ে গত ৯ জুলাই ২০২৬ তারিখে তার সঙ্গে একটি চুক্তি করেন তরিকুল ইসলাম।

দুই মাসের মধ্যে বিদেশ পাঠানোর কথা বলে প্রথমে ২ লাখ ৪০ হাজার টাকা নেওয়া হয়। পরে গত ৪ আগস্ট আরও ৩০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মোফাজ্জেল দাবি করেন, বিদেশ যাওয়ার প্রক্রিয়ায় বিভিন্ন অফিসে যাতায়াত বাবদ আরও ১৫ হাজার টাকা খরচ হয়েছে।

এসব টাকা তিনি ঋণ ও সুদের মাধ্যমে সংগ্রহ করেছিলেন।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেন, গত ২০ নভেম্বর তাকে বিমানের টিকিট দিয়ে লাওসে পাঠানোর কথা বলে ঢাকার একটি হোটেলে নেয়া হয়।

সেখানে তার নগদ ৫০ হাজার টাকা ও একটি স্মার্টফোন কেড়ে নেয়া হয় এবং তাকে আটকে রাখা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে ২৩ নভেম্বর সেখান থেকে ফিরে আসেন।

এরপর ২৪ নভেম্বর বিকেলে এজেন্সির কার্যালয়ে গিয়ে টাকা ফেরত চাইলে অভিযুক্ত তাকে টাকা দিতে অস্বীকার করেন এবং ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মোফাজ্জেলের স্ত্রী জোসিমা বেগম বলেন, বিদেশে পাঠানোর আশ্বাসে তারা ঋণ করে টাকা দিয়েছিলেন। এখন টাকা ফেরত পাওয়া নিয়ে তারা উদ্বিগ্ন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে তরিকুল ইসলাম মিলন বলেন, তিনি মোফাজ্জেলের কাছ থেকে ২ লাখ ৪০ হাজার টাকা নিয়েছেন। বিদেশ পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ঢাকায় নেওয়া হয়েছিল।

পরে মোফাজ্জেল সেখান থেকে চলে যান এবং এরপর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। হোটেলে আটকে রাখা, টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন।

চৌগাছা থানার ডিউটি অফিসার এএসআই তুহিন লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান রনি বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    রামপালে ভ্যানরিকশায় নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান

    November 25, 2026

    চোরাই গাড়ি উদ্ধারের ঘটনায় নাম জড়ানোর প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

    November 25, 2026

    শরণখোলা হাসপাতালে শয্যাসংকট ও স্যালাইন ঘাটতিতে চরম দুর্ভোগ

    November 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.