মাগুরা সংবাদদাতা :
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা ও নড়াইলের কালিয়া পৌর কৃষকদলের সদস্যসচিব শাহিনের হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় সদর উপজেলা কৃষকদলের উদ্যোগে মিছিলটি শহরের নোমানী ময়দান থেকে শুরু হয়। পরে চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ভায়নার মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলা কৃষকদলের সভাপতি রুবায়েত হোসেন খান। তিনি দুই নেতার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, সহসভাপতি সুজন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, দপ্তর সম্পাদক চঞ্চল হোসেন চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আব্দুর রহিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানানো হয়।
