Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নওয়াপাড়ায় অর্ধ কোটি টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক
  • যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত
  • যশোরে মাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড
  • যশোরে দিনদুপুরে জুয়েলার্স থেকে ৫ ভরি স্বর্ণ চুরির অভিযোগ
  • গার্মেন্টস শ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবিতে যশোরে বিক্ষোভ
  • যশোরে অর্থনৈতিক শুমারি ও ব্যবসায়িক নিবন্ধনবিষয়ক সেমিনার
  • দুই কৃষকদল নেতার হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
  • রামপালে ভ্যানরিকশায় নারী নির্যাতন প্রতিরোধে প্রচারাভিযান
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, November 26
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নওয়াপাড়ায় অর্ধ কোটি টাকার সরকারি গমসহ কার্গো জাহাজ জব্দ, আটক

banglarbhoreBy banglarbhoreNovember 26, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরের অর্ধকোটি টাকা মূল্যের চোরাই সরকারি গম ও একটি কার্গো জাহাজ জব্দ করেছে এসআরবি সদস্যরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাহাজের ৫জনকে আটক করা হয়েছে।

বুধবার বিকেলে অভয়নগর উপজেলার নওয়াপাড়া নৌবন্দরের বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন রাসেল ফারাজীর ঘাটে অভিযান চালিয়ে অর্ধ কেটি টাকার গম জব্দ করা হয়।

আটকরা হলেন-জাহাজের সুকানি মাগুরার মহম্মদপুর উপজেলার লক্ষীপুর গ্রামের আব্দুর রহমান, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুষঝুড়ি গ্রামের হায়াতুল ইসলাম, জয়দেবপুর গ্রামের নয়ন, নোয়াখালীর মাইজদী উপজেলার পশ্চিম জবালিয়া গ্রামের রায়হান উদ্দিন, নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের খালিদ হাসান, ঝালকাঠির রাজাপুর উপজেলার চান্দেরবাড়ি গ্রামের হাসান ইসলাম। এছাড়া দুজনকে আটক করা হলেও, জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়া হয়।

এসআরবি-৬ যশোরের অধিনায়ক মেজর নাজমুল ইসলাম জানান, মঙ্গলবার বাগেরহাটের মোংলা হারবারিয়া থেকে চোরাই ১৫০ টন সরকারি গম নিয়ে একটি কার্গো জাহাজ রাত ৩টার দিকে নওয়াপাড়ার নৌবন্দরে আসে। পরে জাহাজটি বেঙ্গল খেয়াঘাট সংলগ্ন এলাকার রাসেল ফারাজীর ঘাটে নোঙর করে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনব্যাপী মেসার্স পানামা ট্রেডার্সের মালিকানাধীন এম ভি সূর্য্যবানু-১১ নামক কার্গো জাহাজটিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে মোট ৩৮০ বস্তায় থাকা ১৫০ টন সরকারি গম এবং কার্গো জাহাজটি জব্দ করা হয়। জব্দকৃত গমের আনুমানিক বাজার মূল্য ৫৪ লাখ ৩৬ হাজার টাকা। এছড়া জাহাজের দুই সুকানিসহ ৫ জনকে আটক করা হয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

    November 25, 2026

    যশোরে মাকে মারধরের অভিযোগে ছেলের কারাদণ্ড

    November 25, 2026

    যশোরে দিনদুপুরে জুয়েলার্স থেকে ৫ ভরি স্বর্ণ চুরির অভিযোগ

    November 25, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.