বাংলার ভোর প্রতিবেদক :
যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় বার্ষিক আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন ও অনুমোদন করা হয়। সমিতির সহসভাপতি বাসুদেব বিশ্বাসের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ গফুর।
সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ আইনজীবী নজরুল ইসলাম, মোহাম্মদ ইসহক, এম এ লতিফ, মাহাবুবুর রহমান,আব্দুল কাদের আজাদ, সোহেল শামীম, আর এম ময়নুল হক খান ময়না ও ওয়াজিউর রহমান প্রমুখ।
সভায় সমিতির বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা শেষে তা অনুমোদন করা হয়।
