Author: banglarbhore

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক স্বনামধন্য কবি রেজাউদ্দিন স্টালিন জাগরণী চক্র ফাউন্ডেশন পরিদর্শন করেছেন। এ সময় যশোরের এ কৃতি সন্তানকে জাগরণী চক্র ফাউণ্ডেশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। শনিবার ফাউণ্ডেশন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুর সভাপতিত্বে ঢাউণ্ডেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় ফাউণ্ডেশনের পক্ষ থেকে বলা হয় জাতীয় স্বীকৃতিপ্রাপ্ত কবি, বহু গ্রন্থের রচয়িতা এবং কর্মজীবনে বাংলা একাডেমি পুরস্কারসহ একাধিক সম্মাননায় ভূষিত বহুমুখী প্রতিভার অধিকারী শেখ রেজাউদ্দিন স্টালিন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে নিযুক্ত হওয়ায় জাগরণী চক্র ফাউণ্ডেশন আনন্দিত ও গর্বিত। স্বল্প সময়ের দাপ্তরিক সফরে এসেও সংগঠনের সদস্যদের সাথে পরিচিত হওয়ার সুযোগ দেয়ায় ফাউণ্ডেশন…

Read More

বেনাপোল সংবাদদাতা আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে এবং সাইটসেভার্সের সহযোগিতায় বেনাপোলে দিনব্যাপি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত। বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে চিকিৎসা ক্যাম্পে মোট ৬টি বুথ বসানো হয়। শনিবার সকাল ৯টা থেকে যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল বাজার এলাকায় অবস্থিত চক্ষু ক্যাম্পে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও চশমা গ্রহণে বেনাপোল এবং তার আশ-পাশ এলাকার শত শত নারী-পুরুষ ভিড় জমে। ‘বিশ্ব দৃষ্টি দিবস’ উপলক্ষে আদ্-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার ‘চোখের যত্ন নিন, দৃষ্টি রক্ষা করুন’ এমন প্রতিপাদ্যে নিজস্ব চিকিৎসকের নিয়ে এই ক্যাম্পের আয়োজন করেন। ক্যাম্পে চিকিৎসা শেষে যেসব রোগীর লেন্স সংযোজন করা প্রয়োজন তাদেরকে আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল যশোরে অপারেশন করা হবে। এছাড়া বিভিন্ন রোগীর…

Read More

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে প্রতিপক্ষের হামলায় নিহত দুই ভায়ের পরিবারের সার্বিক খোঁজ খবর নিলেন ও বর্ষার প্রবল স্রোতে ভেঙ্গে পড়া চারটি ব্রিজ পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমই’র সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবু। শনিবার বেলা সাড়ে ১০ টায় দলীয় নেতাকর্মী সাথে নিয়ে নিহত হামজা ও মিন্টার বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করেন ও সার্বিক খোঁজ খবর নেন তিনি। এ সময় জেলা বিএনপির সভাপতি বাবু খাঁন বলেন, অপরাধীর কোন দল, ধর্ম, বর্ণ থাকে না। এই ঘটনার সাথে জড়িতরা যদি বিএনপির কোনো পদে থাকে এবং দোষী প্রমাণিত হয় তাহলে আমাদের প্রথম কাজ হবে তাদের দল থেকে বহিস্কার করা।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামের চঞ্চল গাজী হত্যার ঘটনায় সাতজনের নামে মামলা হয়েছে। শুক্রবার নিহতের মা হাসিনা বেগম সাতজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলাটি করেন। এই মামলায় ইতোমধ্যে চারজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে দুইজন পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন এবং বাকি দুইজনকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আসামিরা হলেন, ডাকাতিয়া দক্ষিণপাড়ার জামাল ওরফে কানা জামালের দুই ছেলে রবিউল ইসলাম (৩৮) ও বিল্লাল হোসেন (৪০), রবিউলের ছেলে মুন্না (২০), কানা জামালের স্ত্রী ফুলি বেগম (৫০), শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার বাসিন্দা ও বর্তমানে ডাকাতিয়া দক্ষিণপাড়ার আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া সাদ্দাম হোসেন (৩৮) ও তার স্ত্রী রূপালী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক নাট্য সংগঠন বিবর্তন যশোরের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপি অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক শেখ রেজাউদ্দীন আহমেদ। উদ্বোধনকালে তিনি বলেন, ‘অসংখ্য নাট্যকর্মী নিহত নির্যাতনের শিকার হয়েছে ফ্যাসিসদের হাতে। যারা জনগণের ক্ষমতাকে বিশ্বাস করে না তাদের হাতে। নোবেল জয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টার তার নাটকের জন্য অনেকবার নির্যাতনের শিকার হয়েছেন। সুতরাং পৃথিবীর ইতিহাসে নাটক অনেক গুরুত্বপূর্ণ। সাত ঘাটের কানাকনি নাটক স্বৈরাচার এরশাদের পতনে ভূমিকা রেখেছিলো। যারা ফ্যাসিস্ট হয়, অগণতান্ত্রিক সরকার হয়, তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর অন্যতম মাধ্যম নাটক।’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি নওরোজ আলম খান। এ…

Read More

কাজী নূর যশোরের বাজারে সবজির দাম স্থিতিশীল থাকলেও অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে মাছের দাম। কমেছে কাঁচা মরিচ, ভোজ্যতেলের দাম। বিক্রেতারা বলছেন, রাষ্ট্রীয় নির্দেশে ইলিশ সরবরাহ বন্ধ সেই সাথে বাজারে অন্যান্য মাছের সরবরাহ কমায় দাম বৃদ্ধি পেয়েছে। তবে মাছের দাম বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করে ভোক্তারা বলছেন, মগের মুল্লুকের মতো যার যেমন ইচ্ছা, মাছের দাম হাঁকিয়ে দিচ্ছে। এতে আমাদের সাধারণ মানুষদের করণীয় কিছু নেই। এসব যন্ত্রণা সয়ে যাওয়া বা মাছ খাওয়া বন্ধ করা ছাড়া আমাদের কোন উপায়ন্তর নেই। শুক্রবার ছুটির দিন হিসেবে বড় বাজারে হরেক রকম মাছের সরবরাহ বৃদ্ধি পেলেও দাম ভোক্তাদের নাগালের বাইরে। লক্ষ্য করা গেছে, বিক্রেতারা মাছের পসরা সাজিয়ে বসলেও দাম…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা শুক্রবার শহরের বিডি হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শ্রমিক ইউনিয়নের সভাপতি খাইরুল ইসলাম লাল্টুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক নাজিম হোসেন বাহাদুর, সাবেক সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক দফতর সম্পাদক মফিজ উদ্দীন, সড়ক সম্পাদক কবীর হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, ইউনিয়নের শাখার মধ্যে ছিলেন, রাজারহাট শাখার সভাপতি কুটি মিয়া, সীমাখালি শাখার সভাপতি ওহাব মোল্লা প্রমুখ। সভায় সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হয়, আগামী ২১ নভেম্বর…

Read More

বেনাপোল সংবাদদাতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি বিখ্যাত সংবাদ সংস্থা বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন। সেই সাক্ষাতকার প্রান্তিক জনসাধারণের কাছে পৌঁছে দিতে কেন্দ্রীয় বিএনপির সাবেক দফতর সম্পাদক ও সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তির নির্দেশনায় শুক্রবার সন্ধ্যায় বেনাপোল বাজারের সোনালী ব্যাংক চত্বরে প্রদর্শনীর আয়োজন করে শার্শা থানা ও বেনাপোল পৌর যুবদল। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যশোর জেলার শাখার যুগ্ম আহবায়ক ও শার্শা থানা যুবদলের সংগ্রামী সদস্য সচিব ইমদাদুল হক ইমদা এ প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন। বেনাপোল পৌর যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতার এ প্রদর্শনীতে উপস্থিত ছিলেন বেনাপৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ, শার্শা থানা যুবদলের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন) শুক্রবার বিকেলে যশোরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় যশোরকে দেশের মধ্যে শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি সকল প্রকার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে যশোর তথা দেশের সাংস্কৃতিক ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলার সাংস্কৃতিক সংগঠন, সংস্কৃতিকর্মী, লেখক, কবি ও সাহিত্যিকদের সাথে মতবিনিময় করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (কবি রেজাউদ্দিন স্টালিন) বলেন, বাংলাদেশের মধ্যে যশোরকে শ্রেষ্ঠ শহর হিসেবে গড়ে তুলতে আমরা সবাই একযোগে কাজ করব। সকল ভেদাভেদ ভুলে যশোর তথা দেশের সাংস্কৃতিক ধারা…

Read More

চুয়াডাঙ্গা সংবাদদাতা চুয়াডাঙ্গায় যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা-টাকাসহ মাদক সম্রাজ্ঞী শিপরা খাতুন ও তার স্বামী বাবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বুজরুক গড়গড়ি বুদ্ধিমানপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার শিপরা খাতুন ওই এলাকার বাবুল হোসেনের স্ত্রী এবং বাবুল হোসেন মৃত আবুল হোসেনের ছেলে। চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফির নেতৃত্বে সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। অভিযানে শিপরা ও তার স্বামী বাবুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বসত ঘর থেকে ১ হাজার ৭০৮ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির…

Read More