Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরের নবাগত জেলা প্রশাসক আশেক হাসানের কেশবপুরে মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreNovember 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কেশবপুর পৌর সংবাদদাতা
কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন যশোরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোক্তার আলী, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজ বিশ্বাস প্রমুখ।

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান মতবিনিময় সভায় বলেন, আমরা এই মুহূর্তে নির্বাচন ও এর সঙ্গে সংশ্লিষ্ট কাজগুলোকে টপ প্রায়োরিটি দিব। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু করতে প্রশাসন বদ্ধপরিকর। বাকি উন্নয়নমূলক কাজগুলো একটা সুন্দর নির্বাচন করে হাত দিতে চাই। নির্বাচনের আগে অন্য কোন ইস্যু তৈরি হয়ে যাতে কোন ঘটনা না ঘটে সে বিষয়ে সকলে সতর্ক থাকবো। অনেকেই তো ওত পেতে থাকে অনেক কিছু করার জন্য, আমরা সে সুযোগ দিব না।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রধান অতিথি হিসেবে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্বোধন করেন। উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের উদ্যোক্তারা তাদের তৈরি পণ্য এবং নারীরা হরেক পিঠা তৈরি করে আনেন।

আশেক হাসান কেশবপুর জেলা প্রশাসক মতবিনিময় যশোর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ

    September 5, 2026

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.