বটিয়াঘাটা সংবাদদাতা খুলনার বটিয়াঘাটায় সুফিয়া বেগম নামে এক বৃদ্ধার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার শান্তিনগর এলাকায় নিজ বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত সুফিয়া বেগম একাই ওই বাড়িতে থাকতেন। তার ছেলে ও স্বজনরা খুলনা শহরে বসবাস করেন। সকালে স্থানীয়রা বাড়ির উঠানে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ দুপুরের দিকে লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। স্থানীয়রা জানান, নিহতের মাথার পেছনের দিকে ৪টি কোপ দেয়া হয়েছে। এমনকি তার মুখেও ভারী কিছু দিয়ে আঘাত করা হয়। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি…
Author: banglarbhore
পাইপাইকগাছা সংবাদদাতা পাইকগাছায় ৫৯ হাজার শিশুর টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন সেবা দেবে স্বাস্থ্য অধিদপ্তর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৯ মাস থেকে ১৫ বছর কম বয়সী সকল শিশু এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ১ ডোজ টাইফয়েড কনজুগেট টিকা দেয়া হবে। ১২ অক্টোবর থেকে শুরু হয়ে পরবর্তী আট কর্মদিবসে এ টিকা প্রদান করা হবে। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়নে অবহিতকরণ সভায় এমন তথ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহেরা নাজনীন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল কর্মকর্তা…
কালিগঞ্জ সংবাদদাতা খুলনার সরকারি হাজী মুহাম্মাদ মহসিন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সাকিব হোসেন (১৮) এখন জীবন-মরণ লড়াইয়ে লিপ্ত। চিকিৎসকরা জানিয়েছেন, সাকিব দূরারোগ্য ব্যাধি এভিএন (রক্তসংবহনজনিত অস্থিমৃত্যু)-এ আক্রান্ত। যার কারণে দ্রুত তার দু’পায়ের হিপ জয়েন্ট প্রতিস্থাপন জরুরি। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিণ রঘুনাথপুর গ্রামের নব মুসলিম আবু তাহেরের পুত্র সাকিবের এ চিকিৎসায় প্রায় ১০ লক্ষাধিক টাকার বেশি ব্যয় হবে। দরিদ্র পিতার পক্ষে এই বিপুল খরচ জোগাড় করা একেবারেই অসম্ভব। চিকিৎসা না হলে চিরদিনের জন্য থেমে যেতে পারে সাকিবের জীবন ও স্বপ্নময় ভবিষ্যৎ। অসহায় এ পরিবারের পাশে দাঁড়িয়ে সাকিবের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, শুভাকাক্সক্ষী ও মানবপ্রেমীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে…
অভয়নগর সংবাদদাতা যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার ও ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার বেলা ১১টায় নুরবাগ মোড়ে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা ইব্রাহিম খলিল, লোকসমাজের সাব এডিটর সাইফুর রহমান সাইফ, শেখ মো. সাইফুল্লাহ, ইউনুছ আকুঞ্জী। বক্তারা এস আলম গ্রুপের বিদেশে পাচারকৃত টাকা ফেরত ও আওয়ামী লীগের সময় ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগকৃত সকল কর্মকর্তা ও কর্মচারীর নিয়োগ বাতিলের দাবি জানান।
সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালামের অপসারণ দাবিতে মানববন্ধন ও সিভিল সার্জন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। সোমবার বেলা ১১টায় শহরের খুলনা মোড়ে “সাতক্ষীরা জেলাবাসী” ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি কওসার আলী এবং সঞ্চালনা করেন জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান। মানববন্ধনে বক্তব্য রাখেন গণ আন্দোলন জোটের আহ্বায়ক অধ্যাপক ইদ্রিস আলী, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ গাজী, সহ-সভাপতি শেখ হাফিজুর রহমান, মহিলা সম্পাদিকা নাজমা আক্তার নদী, জেলা শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, জেলা নদী, বন ও পরিবেশ রক্ষা কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক…
বাংলার ভোর প্রতিবেদক ধর্ম পরিবর্তনের কঠিন সিদ্ধান্তের জেরে পারিবারিক ও সামাজিক বঞ্চনার শিকার হওয়া শাহরিয়ার দীপু আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। সুদূর ভেলোরের সিএমসি-তে জরুরি কিডনি অপারেশনের জন্য যখন তার পাঁচ লাখ টাকার প্রয়োজন, ঠিক সেই মুহূর্তে যশোর জেলা প্রশাসন, স্থানীয় সুধীজন ও জাগরণী চক্র ফাউণ্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজু’র সম্মিলিত সহায়তায় তার চিকিৎসার পথ সুগম হলো। ত্রিশ বছর আগে হিন্দু ধর্ম থেকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত হওয়ার ‘অপরাধে’ তার নিজের পরিবারÑভাই-বোনÑসবাই তাকে ত্যাগ করেছিলেন। স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে দীর্ঘকাল ধরে তিনি একাকী, নিরুপায় জীবনযাপন করছিলেন। কিন্তু ভাগ্য তার ওপর আরও কঠিন পরীক্ষা নিয়ে আসে। সম্প্রতি তিনি কিডনি রোগে আক্রান্ত হন,…
বাংলার ভোর প্রতিবেদক সাংবাদিক ইউনিয়ন যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ০৮টি পদের বিপরীতে ২১ জন মনোনয়নপত্র কিনেছেন। তাদের মধ্যে সভাপতি পদে ০৬ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ০২ জন করে এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য পদে তিনজন করে মনোনয়পত্র কিনেছেন। প্রার্থীদের মধ্যে একজন তিনটি পদে মনোনয়ন কিনেছেন। সোমবার যশোর প্রেসক্লাবে বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেন। আজ (৭ অক্টেবার) দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র জমা নেয়া ও বাছাই করা হবে। এরপর ৮ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হলে…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে জহিরুল ইসলাম ওরফে বাবু নামের এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক জাকির হোসেন টিপু এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পিপি সাবেরুল হক সাবু। ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাবু যশোর সদর উপজেলার জগন্নাথপুর বিশ্বাসপাড়ার মশিউর বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন বাবু। আদালত ও মামলা সূত্রে জানা যায়, অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রামে জহিরুল ইসলামের শ্বশুরবাড়ি। সেখান থেকে স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২) এবং দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়া (২) কে নিয়ে ২০২২ সালের ১৫ জুলাই দুপুরে নিজ…
বাংলার ভোর প্রতিবেদক এবারের পূজায় ১ হাজার ২০০ টনের মধ্যে ১০৭ টন ২২৬ কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী রোববার রপ্তানির শেষ দিন। আর দেশের ৩৭ জনের মধ্যে ১৬ জন রপ্তানিকারক ভারতে ইলিশ রপ্তানি করতে পেরেছেন। এর মধ্যে বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি হয়েছে ১০৬ টন ৩৪ কেজি এবং আখাউড়া বন্দর দিয়ে গেছে ১ হাজার ১৯২ কেজি। ইলিশ উৎপাদনে ঘাটতি ও দামের ঊর্ধ্বগতির কারণে রপ্তানির লক্ষ্যমাত্রা পূরণ হয়নি বলে দাবি ব্যবসায়ীদের। জানা যায়, ইলিশ আগে সাধারণ মাছের মতো রপ্তানি পণ্যের তালিকায় থাকলেও উৎপাদনে ঘাটতি দেখিয়ে ২০১২ সাল থেকে দেশের বাইরে ইলিশ রপ্তানি বন্ধ করে বিগত সরকার। পরে ২০১৯…
বাংলার ভোর প্রতিবেদক যশোরে নানা কর্মসূচিতে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। রোববার বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা, আলোচনা সভা ও সংবর্ধনার আয়োজন করা হয়। বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালন করা হয়। বিশ্বের ১০০টি দেশে এই দিবস পালিত হয়ে থাকে। এই দিবস পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা পালন করে। ২০২৫ সালের বিশ্ব শিক্ষক দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে, ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’। যশোর জেলা প্রশাসন রোববার সকালে কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসন ও যশোর জেলা শিক্ষা পরিবার আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। শোভাযাত্রাটি…