Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার ১৫টি ইউনিয়নে দীর্ঘ কয়েক যুগের জলাবদ্ধতা নিরসন, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং টেকসই নদী ব্যবস্থাপনার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের হলরুমে “ভবদহ-আমডাঙ্গা সংস্কার আন্দোলন” এ সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, অপরিকল্পিত ড্রেজিং এবং টিআরএম প্রকল্পের দুর্নীতির কারণে জনগণের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। অবিলম্বে এই সমস্যা সমাধানে কার্যকরি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। জলাবদ্ধতার শিকার মানুষের দৈনন্দিন জীবন-জীবিকা নির্বাহের জন্য আশু ভিত্তিতে বেশ কয়েকটি দাবি পূরণের জন্য জানানো হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে, পর্যাপ্ত খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান করতে হবে। দ্রুত পাম্পিংয়ের মাধ্যমে পানি নিস্কাশন করে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ঝিকরগাছায় রফিকুল ইসলামকে (৫০) নামে এক ব্যক্তিকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ তুলে জড়িতদের বিচারের দাবি করেছে নিহতের স্বজনেরা। আজ শনিবার দুপুুরে প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলন করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবি জানিয়েছেন নিহতের মেয়ে মিনি খাতুন। সংবাদ সম্মেলনে মিনি অভিযোগ করেন, হত্যার ঘটনায় মামলা হলেও কাউকে আটক করেনি পুলিশ। বিভিন্ন সময়ে অভিযুক্তরা মামলাটি প্রত্যাহার করে মিমাংসার চাপ দিচ্ছেন। অভিযুক্তরা বিএনপি নেতা হওয়াতে পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি। নিহত রফিকুল ইসলাম হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামের বাসিন্দা। গত ২ জুলাই তিনি হত্যার শিকার হন। সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহত রফিকুল ইসলাম প্রতিবন্ধী হওয়ার কারণে প্রতিবেশী…

Read More

বাংলার ভোর প্রতিবেদক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ‘জাল দলিলের মাধ্যমে’ যশোর শহরের সেই তিন কোটি টাকার সম্পত্তি বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ওই জমিতে বিদ্যুৎ সংযোগ গ্রহণ ও আদালতের নিষেধাজ্ঞার সাইনবোর্ড অপসারণের চেষ্টা করলে বিষয়টি জানাজানি হয়। জমির মালিক ফজলে রাব্বীর অভিযোগ, ‘আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রভাব খাটিয়ে জাল দলিলের মাধ্যমে প্রতারক মোশারফ হোসেন ওই জমি বিক্রি করে দিয়েছেন।’ যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার ফজলে রাব্বী জানান, যশোর কোতোয়ালি থানার ৯২ ঘোপ মৌজায় এস.এ. ৫০৩ আর.এস ৫২৩ খতিয়ানের আর.এস. ১৭৭০ দাগে তাদের ২৮.৬৯ শত জমি রয়েছে। একসময় মোশারফ হোসেন তাদের জমি ও স্থাপনার কেয়ারটেকার ছিলেন। ওই সময় ৬ শতক…

Read More

জীবননগর সংবাদদাতা চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। ভুক্তভোগী কিশোরী ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ ব্যাপারে ধর্ষণের শিকার কিশোরীর পিতা বাদী হয়ে ধর্ষক তামিম হোসেনের (১৮) বিরুদ্ধে ৩ অক্টোবর জীবননগর থানায় একটি মামলা করেছেন। আসামি তামিম হোসেন উপজেলার গয়েশপুর গ্রামের মামুন ঘেনার ছেলে। মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাড়ি এলাকায় তামিম হোসেনের নানা বাড়ি। একই এলাকায় থাকার সুবাদে গত ২ অক্টোবর আনুমানিক রাত ১০ টার দিকে শিশুটি প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে পূর্ব থেকে ওতপেতে থাকা আসামি তামিম হোসেন তার মুখ চেপে ধরে জোরপূর্বক গয়েশপুর গ্রামের তার নানার বাড়ি নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পাঁচ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করেছেন। শনিবার সকাল পৌনে ৯টার দিকে যশোর সদর উপজেলার যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার এলাকায় যাত্রীবাহী একটি বাস থেকে এগুলো উদ্ধার করা হয়। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, হাবিলদার মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় নড়াইল এক্সপ্রেস নামক যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে ট্যাপেন্ডাডল ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়। তবে কাউকে আটক করা যায়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উদ্ধার ট্যাবলেটগুলোর সিজার মূল্য পনের লাখ টাকা দাবি করা হয়েছে। এগুলো ট্রেজারিতে জমা দেয়া হয়েছে।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক রাজনৈতিক পটপরিবর্তনের পর বেপরোয়া হয়ে উঠেছেন বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান তপন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দখলদারিত্ব, চাঁদাবাজি, সন্ত্রাস, অসংখ্য হিন্দু বাড়ি ভাঙচুর ও লুটপাটসহ একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন তিনি। সর্বশেষ, গত বুধবার তপনের নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমানকে মারধর ও হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রসুলকে বহিস্কার করা হয়েছে। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। এর আগে ২০২৪ সালের ২৬ আগস্ট তপনের নির্দেশে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফিরোজ বিশ্বাসকে মারপিট করে রক্তাক্ত জখম করা হয়। চিহ্নিত আওয়ামী লীগ সন্ত্রাসীদের পুনর্বাসনের প্রতিবাদ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বিদ্রোহী সাহিত্য পরিষদ- বিএসপি যশোরের ২৫১তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের পোস্ট অফিস পাড়ায় মুন্সী মিনহাজ উদ্দিন রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপির সভাপতি কবি আহমদ রাজু। বিএসপির সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্নার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি সুরাইয়া শরীফ, এমএ কাসেম অমিয় ও বকুল হক। এছাড়া কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন কবি রাশিদা আখতার লিলি, অ্যাড. মাহমুদা খানম, কুতুব উদ্দিন বিশ্বাস, আমির হোসেন মিলন, কাজী নূর, সীমান্ত বসু প্রমুখ। সভায় বিদ্রোহী সাহিত্য পরিষদের সহ সভাপতি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে যশোরে মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে যশোর এমএসটিপি মাধ্যমিক বিদ্যালয় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ বাছাই পর্ব চলে বিকেল ৪টা পর্যন্ত। যশোর ও নড়াইলের বিভিন্ন স্কুল-কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৮ শতাধিক শিক্ষার্থী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্লে থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত জুনিয়র স্কুল গ্রুপ, ৫ম থেকে ৮ম শ্রেণি পর্যন্ত মিডল স্কুল গ্রুপ এবং  ৯ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সিনিয়র গ্রুপ হিসেবে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি গ্রুপে গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি এবং উপস্থিত বক্তৃতা বা গল্প বলার মতো…

Read More

বাংলার ভোর প্রতিবেদক প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। শুক্রবার জমিয়তে সুব্বানে আহলে হাদীস ও আহলে হাদীস যুব সংঘের যৌথ উদ্যোগে বাদ জুম্মা যশোর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আহলে হাদীস যুব সংঘের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হাফেজ তরিকুল ইসলামের নেতৃত্বে এই কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় বক্তারা বলেন, দেশে ধর্মীয় শিক্ষার প্রসারে এবং শিশুদের মধ্যে নীতি-নৈতিকতা গড়ে তুলতে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া আবশ্যক। তারা সরকারের কাছে দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানান। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে আহলে হাদীস যুব…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের অভয়নগরে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করেছে অভয়নগর থানা পুলিশ। শুক্রবার সকালে অভিযানে তাদেরকে ভিন্ন ভিন্ন এলাকা থেকে আটক করা হয়। আটকৃতরা হলেন, উপজেলার চলিশিয়া গ্রামের ইসরাফিল হোসেন (৩০), বুইকারা গ্রামের মুজিবর রহমান হাওলাদার (৬২), রাজঘাট এলাকার হাসান শেখ (২৬)। জানা যায়, তিন মাস আগে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী জিয়াউর রহমানের কাছে মোবাইলে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন চরমপন্থী সংগঠনের নেতা সজল আহম্মেদ। তবে চাঁদা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে চলিশিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা ইসরাফিলকে বিশ্বাস ট্রেড ইন্টারন্যাশনালে এ বোমা হামলার দায়িত্ব দেয় সজল আহম্মেদ। হামলার জন্য বোমা তৈরি ও নিক্ষেপের দায়িত্ব…

Read More