পাইকগাছা সংবাদদাতা :
আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার খুলনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে পাইকগাছায় কৃষক দলের শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সন্ধ্যার পুর্বে উপজেলা সদরে নেতা-কর্মীরা আনন্দ মিছিল সহকারে পৌর বাজারে পৌছে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন।
উপজেলা কৃষক দলের সভাপতি মেছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠেয় পথ সভায় প্রধান অতিথি ছিলেন পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুস সাত্তার।
যুবদল নেতা হুরায়রা বাদসার সঞ্চালনায় এ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লস্কর ইউপি সাবেক চেয়ারম্যান করিম গাইন।
সভায় আরোও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক রহমত আলীসহ অনেক। এ সময় বহু নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
