Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, থানায় মামলা
  • যশোরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামকে যেভাবে দেখেছি : কিছু স্মৃতি
  • যশোরের এম এম আলী রোডে ‘আমার দোকান’-এর যাত্রা শুরু
  • যশোরে পুলিশের ওপর হামলার ঘটনায় আটক ৫
  • অভয়নগরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ বিএনপির তিন নেতার বিরুদ্ধে
  • মাকে হত্যা করা সেই শিক্ষক ছেলের মৃত্যু
  • যশোরে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, November 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

banglarbhoreBy banglarbhoreNovember 4, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
যশোরে কবর জিয়ারত, কোরআনখানি, দোয়া মাহফিল, শিক্ষা উপকরণ বিতরণ ও গণভোজের মধ্য দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী জননেতা তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) জেলা বিএনপি ও দলের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠন দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করে।
সকাল সাড়ে ১০টায় শহরের কারবালা কবরস্থানে তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে দলীয় কার্যালয়ে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

কবর জিয়ারত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, তরিকুল ইসলামের বড় ছেলে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শান্তনু ইসলাম সুমিতসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ এবং জেলা মৎস্যজীবী দলের উদ্যোগে মুসল্লিদের মধ্যে জায়নামাজ, টুপি ও তসবিহ বিতরণ করা হয়। এ সময় অধ্যাপক নার্গিস বেগম ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।

পরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত মনিহার কমিউনিটি সেন্টারে নগর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে পাঞ্জাবি ও জায়নামাজ বিতরণ করেন। এরপর সরকারি এম এম কলেজ প্রাঙ্গণে কলেজ ছাত্রদলের উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করেন। এ ছাড়া বাদ জোহর শহর ও আশপাশের বিভিন্ন মসজিদে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে নগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড শাখার উদ্যোগে শহরের একাধিক স্থানে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। এর মধ্যে ৫ নম্বর ওয়ার্ডে ওয়াবদা গ্যারেজ মোড়, ২ নম্বর ওয়ার্ডে আর এন রোড এবং ৬ নম্বর ওয়ার্ডে জিলা স্কুলসংলগ্ন বটতলা মোড়ে কর্মসূচি পালন করা হয়। ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, সাধারণ সম্পাদক এহসানুল হক সেতুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ ছাড়া জেলা কৃষক দলের উদ্যোগে উপশহর দারুল কোরআন বালক-বালিকা মাদ্রাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পুরাতন মোটর পার্টস ব্যবসায়ীদের উদ্যোগে বিজয় স্মৃতি স্তম্ভে, পৌরসভা শ্রমিক দলের উদ্যোগে পৌরসভা মসজিদে এবং সদর উপজেলা দলিল লেখক কল্যাণ সমিতির উদ্যোগে জেলা রেজিস্ট্রি অফিস জামে মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। জেলা ডেকোরেটরস বাবুর্চি কল্যাণ অ্যাসোসিয়েশনের উদ্যোগে শংকরপুর চাতালের মোড়ে বাদ আসর দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়। নগর বিএনপির সহসভাপতি খায়রুল বাশার শাহীনের ব্যক্তিগত উদ্যোগে রেলগেট এলাকায়ও একই কর্মসূচি পালিত হয়।

এ ছাড়া ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ, হামিদপুর আল হেরা ডিগ্রি কলেজ, নতুনহাট পাবলিক কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু নগরের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার হৈবতপুর, কাশিমপুর, চূড়ামনকাটি ও ইছালি ইউনিয়নের বিভিন্ন স্থানে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন এবং দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করেন। দলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সদর উপজেলার উপশহর, নওয়াপাড়া ও লেবুতলা ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া ইছালি ইউনিয়নের মনোহরপুর বাজার ও হাশিমপুর বাজারে আয়োজিত ব্যক্তিগত উদ্যোগের দোয়া মাহফিলেও তিনি অংশ নেন।

নগর বিএনপির সভাপতি চৌধুরী রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ জানান, নগরের নয়টি ওয়ার্ডে মোট ৬০টি স্থানে দোয়া মাহফিল ও দরিদ্রভোজের আয়োজন করা হয়। সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন জানান, উপজেলার ১৫টি ইউনিয়নের ১৩৫টি ওয়ার্ডে আড়াই শতাধিক স্থানে তরিকুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসব আয়োজন শেষে দরিদ্র মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়।

দিনব্যাপী কর্মসূচিতে জেলা কৃষক দলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মকবুল হোসেন, সদস্যসচিব শিকদার সালাউদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক ইসমাইল হোসেন টেনিয়া, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহ নেওয়াজ ইমরানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন, দেশ ও জাতির কল্যাণে তাঁর অবদান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে তাঁর ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন, থানায় মামলা

    November 4, 2026

    তরিকুল ইসলামকে যেভাবে দেখেছি : কিছু স্মৃতি

    November 4, 2026

    যশোরের এম এম আলী রোডে ‘আমার দোকান’-এর যাত্রা শুরু

    November 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.