Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা নভেম্বর ২২, ২০২৫

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল শেষ আটে কাশিমপুর ও রামনগর

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল শেষ আটে কাশিমপুর ও রামনগর
Share
Facebook Twitter LinkedIn

বাংলার খেলা প্রতিবেদক
তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের শেষ দুটি ম্যাচের একটিতে জয় পেয়েছে কাশিমপুর ইউনিয়ন। আরবপুর বনাম রামনগর ইউনিয়নের মধ্যকার অপর খেলাটি গোল শূন্য ড্র হয়েছে। শনিবার আরবপুরের ভেকুটিয়া স্টার ক্লাব মাঠ এবং কাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলা দুটি অনুষ্ঠিত হয়।

তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল শেষ আটে কাশিমপুর ও রামনগরকাশিমপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় অংশ নেয় দেয়াড়া বনাম কাশিমপুর ইউনিয়ন। এ খেলায় স্বাগতিক কাশিমপুর ২-০ গোলে জয়লাভ করে। বিজয়ী দলের পক্ষে খেলার ৯ মিনিটে মশিউর নবী বকুল এবং ৬৫ মিনিটে সজীব হোসেন গোল দুটি করেন। বিজয়ী দলের গোল রক্ষক মিতুল সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম। খেলায় অংশ গ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, আশরাফুজ্জামান মিঠু, টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ প্রমুখ।

ভেকুটিয়া স্টার ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় নেয় আরবপুর বনাম রামনগর ইউনিয়ন। এ খেলাটি গোল শূন্য ড্র হয়। খেলায় রামনগরের হৃদয় সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার হাতে পুরস্কার তুলে দেন জেলা বিএনপির সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য সিরাজুল ইসলাম। খেলায় অংশগ্রহণকারী দুই দলকে প্রাইজমানি প্রদান করা হয়। উল্লেখ্য কাশিমপুর এবং রামনগর ইউনিয়ন নিজেদের দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় এবং অপরটিতে ড্র নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

এদিকে সোমবার শুরু হচ্ছে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল। এই দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। শামস-উল-হুদা ফুটবল একাডেমি মাঠে অংশ নেবে বসুন্দিয়া ও নওয়াপাড়া ইউনিয়ন। রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি মাঠে অংশ নেবে উপশহর ও রামনগর ইউনিয়ন। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালের আরও দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে অংশ নেবে চাঁচড়া ও কাশিমপুর ইউনিয়ন। লেবুতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অংশ নেবে চুড়ামনকাটি ও লেবুতলা ইউনিয়ন। টুর্নামেন্টের সমন্বয়ক মাহতাব নাসির পলাশ কোয়ার্টার ফাইনালের সময় সূচি নিশ্চিত করেন।

কাশিমপুর তরিকুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট রামনগর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.