বাংলার ভোর প্রতিবেদক বেনাপোলে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকা বিএনপির ‘বিতর্কিত’ নেতা তবিবুর রহমান তবিকে দল থেকে অব্যাহতি দিয়েছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক চিঠিতে গতকাল তাকে দলের প্রাথমিক সদস্যপদ সহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হয়। তবিবুর রহমান তবি প্রস্তাবিত বেনাপোল পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও ৮নং ওয়ার্ড ছোটআঁচড়া গ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক। এদিকে, এ ধরনের দুর্বৃত্তের বিষয়ে কোন পদক্ষেপ না নেয়া বা জেলা বিএনপিকে অবহিত না করার জন্য বেনাপোল পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে জবাবদিহি করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। সূত্র মতে, বেনাপোলের আজিজ মিষ্টি…
Author: banglarbhore
বাংলার ভোর প্রতিবেদক ভবদহ দিবসে জলাবদ্ধতা নিরসনে ছয় দফা দাবিতে গণসমাবেশ করেছে ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটি। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভবদহের জলাবদ্ধ এলাকা মশিয়াহাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানিয়েছেন, ২০১৬ সালের ৫ অক্টোবর ভবদহে জলাবদ্ধতা দূরকরণে রাজপথ ও রেলপথ অবস্থান কর্মসূচিতে লাঠিচার্জ করে পুলিশ। এতে সংগ্রাম কমিটির নেতাসহ অর্ধশতাধিক লোক আহত হয়। সেই থেকে ৫ অক্টোবর ‘ভবদহ দিবস’ পালন করে আসছে ভবদহবাসী। সমাবেশে ভবদহে আন্দোলনের পুলিশের লাঠিচার্জে আহত সেই নেতাকর্মীদের সংবর্ধনা দেয়া হয়। ভবদহ অঞ্চল যশোরের অভয়নগর, মনিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ বিশেষ নিয়ে গঠিত। এই এলাকার পানি ওঠানামা করে…
এম আই মুকুল, জীবননগর চুয়াডাঙ্গার জীবননগরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও শয্যা সংকটের কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত উপজেলার সাধারণ রোগীরা। অনুসন্ধানে জানা গেছে, উপজেলাটিতে ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রায় লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। এ কারণে ফলে হাসপাতালটি ৫০ শয্যায় উন্নীত করা হলেও আজ পর্যন্ত চালু হয়নি। মাত্র ৩১ টি শয্যা নিয়ে ধুঁকছে হাসপাতালটি। এদিকে হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি হওয়ার কারণে মেঝেতে, বারান্দায় যে যেখানে পারছে চিকিৎসা সেবা নিচ্ছে। এছাড়াও হাসপাতালে রয়েছে চিকিৎসকসংকট। প্রতিদিন ৩০০ থেকে ৪০০ রোগীর বিপরীতে রয়েছে দুই থেকে তিনজন চিকিৎসক। যার ফলে নামমাত্র চিকিৎসা নিয়ে ফিরতে হচ্ছে সাধারণ রোগীদের।…
সাতক্ষীরা সংবাদদাতা ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা কালেক্টরেট চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে কালেক্টরেট চত্বর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সভাপতিত্বে ও জেলা শিক্ষা কর্মকর্তা আবুল খায়েরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন বিশ্বাস, সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হাসেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমিন, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আখতারুজ্জামান,…
বাংলার ভোর প্রতিবেদক কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৪ অক্টোবর ৭ দফা দাবিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি- জাগপা যশোরের উদ্যোগে শহরে লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১১টায় দলের জেলা শাখার উদ্যোগে দলটির প্রেসিডিয়াম সদস্য ও যশোর জেলা প্রতিষ্ঠাতা সভাপতিনিজামদ্দিন অমিতের নেতৃত্বে শহরের বিভিন্ন অঞ্চলে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দলের যশোর জেলা শাখার সহ-সভাপতি বজলু হাওলাদার, প্রচার সম্পাদক শাহাজাহান মল্লিক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, মঞ্জুর রহমান, রাজু মোল্লা, ফয়সাল হোসেন, আনছারুল হক, হাবিবুর রহমান, অপূর্ব বিশ্বাস, বিল্লাল হোসেন, মিলন বিশ্বাস, আশিক বিশ্বাস, মধু বিশ্বাস প্রমুখ।
মাগুরা সংবাদদাতা মাগুরা-যশোর মহাসড়কের ভাবনহাটি এলাকায় যাত্রীবাহী বাস ও তেলবাহী লরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী লরির সংঘর্ষ হয়। খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। মাগুরা হাইওয়ে থানার এসআই মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনায় নারী-শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দিনবন্ধু বিশ্বাস (৫৩) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায়…
বাংলার ভোর প্রতিবেদক গাজাগামী মানবিক ফ্লোটিলায় দখলদার ইসরাইলের হামলা ও বাধার প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বিকেলে শহরের দড়াটানা ভৈরব চত্বরে ‘জুলাইকন্ঠ বাংলাদেশ’ ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, গ্লোবাল সামিট ফ্লোটিলায় মানবাধিকার ও সংবাদকর্মীরা গাজায় খাদ্য সহায়তা নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ইসরাইলি বাহিনী তাদের বাধা দেয়। বিশ্বের কোনো মুসলিম দেশ এই নৃশংসতার প্রতিবাদ না করায় তারা ক্ষোভ প্রকাশ করেন। বক্তারা আরও বলেন, ইসরাইল একটি আগ্রাসী রাষ্ট্র, যারা মানবতা ও ধর্মের প্রতি কোনো শ্রদ্ধা রাখে না। তারা গাজাকে ধ্বংস করে দখল করতে চায়। বক্তারা জাতিসংঘের প্রতি…
অভয়নগর সংবাদাতা যশোরের অভয়নগর নওয়াপাড়া শংকরপাশা সরকারী মাধ্যমিক বিদ্যালয় হাইস্কুল মাঠে শনিবার বিকেলে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অভয়নগর ফুটবল একাডেমির আয়োজনে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কৃষিবিদ শামিমুর রহমান শামিম। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির গবেষণা বিষয়ক কেন্দ্রিয় কমিটির সম্পাদক ও আরাফাত রহমান কোকো ক্রিড়া সংসদ কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম। উপস্থিত ছিলেন, , জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজি মতিয়ার রহমান, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, অভয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা,…
বাংলার ভোর প্রতিবেদক যশোরের মনিরামপুরে শংকর মন্ডল (৫৫) নামে হত্যা মামলার এক আসামি হারপিক পানে আত্মহত্যার চেষ্টা করেছেন। খবর পেয়ে মণিরামপুর থানার পুলিশ শনিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শংকর মন্ডল উপজেলার কৃষ্ণবাটি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে স্থানীয় অবনিশ মন্ডলের স্ত্রী তৃপ্তি মন্ডলকে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে। তৃপ্তি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মণিরামপুর থানার এসআই নজরুল ইসলাম বলেন, ‘শনিবার ভোররাতে শংকর মন্ডল নিজ বাড়িতে হারপিক পান করে। খবর পেয়ে আমরা সকালে তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে ভর্তি করেছি। মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ আলেক উদ্দিন বলেন, শনিবার সকাল ৭টা ২৫…
বাংলার ভোর প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে যশোর সদর উপজেলায় তৃণমূল জনপ্রতিনিধিদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যশোর শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে এই সভা হয়। সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদার হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এছাড়া, খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্র ইসলাম অমিত প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় তৃণমূল জনপ্রতিনিধি এবং বিএনপির বিভিন্ন স্তরের প্রায় দেড় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।