Author: banglarbhore

রেহানা ফেরদৌসী দেশ বদলাতে চাই আমরা সবাই কিন্তু নিজেকে বদলাতে চাই না কেউ’ই! কিন্তু প্রথমে নিজেকে বদলে দিলে, দেশ এমনিতেই বদলে যাবে। দেশকে উন্নতির শিখরে পৌঁছাতে হলে সবার আগে নিজেকেই এগিয়ে আসতে হবে। জাতি এবং দেশকে এগিয়ে নিতে হলে প্রথমে নিজেকে গড়ে তুলতে হবে দেশের একজন আদর্শ নাগরিক হিসেবে। মনের মধ্যে হিংসা, ঘৃণা এবং বিদ্বেষ উদ্রেক করতে পারে এমন জিনিস এড়িয়ে চলতে হবে। ব্যক্তি আক্রমণকারী লোকদের এড়িয়ে চলতে হবে। নেতিবাচক ভাবনা মন থেকে বাদ দিতে হবে । যেসব সামাজিক মাধ্যম হতাশা বাড়ায় তা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে । প্রচুর পড়াশোনা করার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি নিজের মানসিক যত্ন নিতে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর সদর উপজেলার সাতমাইল ও ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- সদর উপজেলার সুলতানপুর গ্রামের হোসেন আলীর ছেলে মুজাহিদ (৭), রসুলপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী রহমত বিশ্বাস জীবনের ছেলে আপন (৮) এবং দোগাছিয়া গ্রামের বিপুল হোসেনের ছেলে তাওহীদ হাসান (৫)। নিহত আপনের চাচা শহিদুল ইসলাম বিশ্বাস জানান, তার ভাইপো মায়ের সঙ্গে নানা বাড়ি সাতমাইল গ্রামে বেড়াতে যায়। দুপুর ১২টার দিকে সে খালাতো ভাই মুজাহিদের সঙ্গে বাড়ির পাশে লাউখালি বাঁওড়ে মাছ ধরতে নামে। এ সময় তারা পানিতে ডুবে যায়। বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার…

Read More

নিজস্ব প্রতিবেদক, চৌগাছা যশোরের চৌগাছায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ১ নং ফুলসারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানকে আট মাসের কারাদণ্ড ও বাদীর সাত লাখ টাকা ফেরতের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার যশোরের যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত ১ এর বিচারক আইরিন সুলতানা এ আদেশ দেন। ঘটনার বিবরণে জানা যায়, আব্দুল মান্নান ২০২৩ সালের ২২ অক্টোবর জমি বিক্রির বায়না সূত্রে উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের মাশিলা গ্রামের সামছুল আলমের কাছ থেকে সাত লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে জমি বিক্রি না করে বায়নার টাকা ফেরতের জন্য ২০২৩ সালের ২৭ ডিসেম্বর সামছুল আলমকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাত লাখ টাকার চেক নং…

Read More

বাগেরহাট সংবাদদাতা বাগেরহাটে চাঞ্চল্যকর সাংবাদিক এস. এম. হায়াত উদ্দিন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মাত্র কয়েক দিনের মধ্যে হত্যার মূল রহস্য উন্মোচন করে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবির ওসি শরিফুল ইসলামের নেতৃত্বে গঠিত বিশেষ টিম রাজধানীর সাভার আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকার “নিউ গোল্ডেন সিটি” নামের একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ১১৮ নম্বর কক্ষ থেকে হত্যাকাণ্ডে জড়িত দুই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলো-বাগেরহাট সদর উপজেলার গোপালকাটির ে ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) ও আশিকুল ইসলাম ওরফে আশিক (২৫)। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর তারা আশুলিয়ায় লুকিয়ে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া’ এইপ্রতিপাদ্য স্লোগানে যশোরে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় জেলা প্রশাসক আজাহারুল ইসলাম অপরিকল্পিত নগরায়ন ও ভবন নির্মাণে জাতীয় নীতি লঙ্ঘনের বিষয়ে তীব্র সমালোচনা করেছেন। সোমবার সকালে র‌্যালি ও আলোচনার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের অমিত্রাক্ষর সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নগরের অব্যবস্থাপনা ও নাগরিকদের দায়িত্বহীনতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, আমরা আমাদের নিজেদের দায়িত্ব সঠিক ভাবে পালন করি না। একটা মানুষ ১০ তলায় মারা গেলে উপরে খাটিয়া উঠেনা। লাশ সোজা করে নামাতে হয়। ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ‘শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ এই প্রতিপাদ্য স্লোগানে যশোরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন শুরু হয়েছে। সোমবার দুপুরে জেলা শিশু একাডেমি মিলনায়তনে এই সপ্তাহের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। তিনি শিশুদের অধিকার নিশ্চিত করা এবং তাদের মানসিক ও শারীরিক বিকাশের উপযুক্ত পরিবেশ তৈরি করার উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) খান মাসুম বিল্লাহ, পুলিশ ইন্সপেক্টর রফিকুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। জেলা শিশু একাডেমি আয়োজিত এই কর্মসূচি সপ্তাহব্যাপি চলবে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো শিশুদের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে দু’টি প্যানেল মুখোমুখি লড়াইয়ে নামছে। সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে ১৭টি পদের বিপরীতে বিষু-মিজান ও রুস্তম-সবুজ দু’টি প্যানেল থেকে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া শ্রম বিষয়ক সম্পাদক পদে একজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনী লড়াইয়ে শামিল হয়েছেন। যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন আ গামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এদিন সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। ১৭টি পদের বিপরীতে দুটি পূর্ণাঙ্গ প্যানেল থেকে ৩৪ জনসহ ৩৫ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এদিন সংগঠনের কার্যালয়ে প্রার্থীরা উৎসবমুখর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক আজাহারুল ইসলামকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সোমবার নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন, নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্য ডা. এস এম আব্দুল্লাহ, শেখ রাশেদ আব্বাস রাজ, শেখ রকিবুল ইসলাম, সাইফুল্লাহ খালেদসহ কলেজের অধ্যক্ষ ডা. হাফিজুর রহমান। জেলা প্রশাসক আজহারুল ইসলাম বলেন, দীর্ঘদিন কলেজটি বিশৃঙ্খলার মধ্যে ছিলো। নতুন কমিটি হোমিও শিক্ষা ও চিকিৎসায় অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। নতুন কমিটিকে গতিশীল ভূমিকা রাখার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। সেই সাথে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী এই…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের দুঃখখ্যাত ভবদহের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান, ক্ষতিগ্রস্ত মানুষের পুর্নবাসনের দাবিতে সমাবেশ করেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সোমবার বিকেলে ভবদহ মহাবিদ্যালয়ের মাঠে ভবদহ আমডাঙ্গা সংস্কার আন্দোলন কমিটির ব্যানারে এই সমাবেশ করে। এ সময় ভবদহ সমস্যা সমাধানে বিভিন্ন দাবি সম্বলিত প্লেকার্ড নিয়ে জামায়াতের নেতাকর্মীরা ছাড়াও ভবদহ পাড়ের ক্ষতিগ্রস্তরা অংশ নেয়। সমাবেশে ভবদহ অঞ্চলের তিন সংসদীয় আসনের জামায়াতে মনোনীত প্রার্থীরা বিজয়ী হলে ভবদহ স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি দেন। ভবদহ অঞ্চল যশোরের অভয়নগর, মণিরামপুর, কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার অংশ বিশেষ নিয়ে গঠিত। এই এলাকার পানি ওঠানামা করে মুক্তেশ্বরী, টেকা, শ্রী ও হরি নদীর মাধ্যমে। তবে পলি পড়ে নদীগুলো নাব্যতা…

Read More

শরণখোলা সংবাদদাতা বাগেরহাটের শরণখোলায় মাদক, জুয়া ও চাঁদাবাজ ও দখলবাজদের হাত থেকে সমাজ রক্ষার দাবিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলার পাঁচ রাস্তার সংলগ্ন আল আরাফা ইসলামী ব্যাংকের সামনে মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েতের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন উপ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল, বিএনপি নেতা নাজমুল আহসান শিমুল গাজী, তালুকদার মধু, হুমায়ুন কবির, ফরিদ উদ্দিন মানিক, রুহুল আমিন হাওলাদার, যুবদল নেতা সোহাগ ও শরণখোলা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম হাসান সুজন। বক্তারা অবিলম্বে শরণখোলার বিভিন্ন আনাচে-কানাচে যারা ইয়াবা, গাঁজা ও জুয়ার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা…

Read More