Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ
  • শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত
  • নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি
  • অবৈধভাবে ভারতে প্রবেশকালে মহেশপুর সীমান্তে ৪ বাংলাদেশি আটক
  • যশোরে মাকে হত্যা : স্কুলশিক্ষক ছেলে গ্রেপ্তার
  • বাঘারপাড়া ও নড়াইল সীমান্তের এগারোখানে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
  • কবিরাজির আঁড়ালে জাল টাকার কারবার : মণিরামপুরে আটক ২, জব্দ কম্পিউটার, জাল নোট
  • জাগরণী চক্র ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা প্রয়াত আজাদুল কবির আরজুর জন্মদিন উদযাপিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

জীবননগরে নারী সমাবেশ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNovember 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে জীবননগর উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

আয়োজিত এ সমাবেশে নারীর সচেতনতা, বাল্যবিবাহ প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, সরকারি শিক্ষক রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধির সদস্য ফারুক হোসেন সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ।

এ সময় জেলা তথ্য কর্মকর্তা শিল্পী মন্ডল বলেন, মেয়েদের শিক্ষার হার বেড়েছে, কিন্তু বাল্যবিয়ের কারণে তাদের শিক্ষার সমাপ্তি ঘটে যায়। এ এলাকায় বাল্যবিয়ে এখনো ব্যাপক হারে প্রচলিত। নিরাপদ মাতৃস্বাস্থ্য নিশ্চিত করতে হলে নর্মাল ডেলিভারি অবশ্যই স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে করানো উচিত।

সভাপতির বক্তব্যে ইসমাইল হোসেন বলেন, পুরুষ সমাবেশের পরিবর্তে নারী সমাবেশ আয়োজনের কারণ হলো মায়েদের সন্তান প্রতিপালনে সবচেয়ে বেশি ভূমিকা থাকে। সন্তান সবচেয়ে বেশি সময় তার মায়ের কাছেই থাকে। তাই দায়িত্ববান ও সচেতন মা হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীর ক্ষমতায়নে সরকারের নানা উদ্যোগ রয়েছে, কিন্তু এসব বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা বাল্যবিয়ে। তিনি বাল্যবিয়ের ক্ষতিকর দিক তুলে ধরে তা প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

জীবননগর নারী সমাবেশ অনুষ্ঠিত
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ভরা মৌসুমে সরবরাহ বাড়লেও নিম্ন ও মধ্যবিত্তের সাধ্যের বাইরে ইলিশ

    August 28, 2026

    শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এক্সট্রা কারিকুলামে গুরুত্ব দেয়া হচ্ছে : অমিত

    August 28, 2026

    নজরুল ইসলামের প্রয়াণ দিবসে উদীচী যশোরের শ্রদ্ধাঞ্জলি

    August 28, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.