Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প
  • কোটচাঁদপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত
  • সম্পর্ক জোরদারের আশাবাদ বেনাপোলে নতুন ভারতীয় হাইকমিশনারের
  • পুশ-ইন ঠেকাতে জীবননগর সীমান্তে বিজিবির কড়া নজরদারি
  • মাগুরায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া শোকেসিং অনুষ্ঠিত
  • পাইকগাছা উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক কমিটি অনুমোদন
  • যশোর আদ্-দীন সখিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বজনদের বিক্ষোভ
  • বাজেট নিয়ে যা বললেন যশোরের রাজনীতিকরা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুন ১২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২২, ২০২৫

মার্কসবাদী চিন্তাবিদ দাউদ হোসেনের দাফন সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২২, ২০২৫
Facebook Twitter WhatsApp
মার্কসবাদী চিন্তাবিদ দাউদ হোসেনের দাফন সম্পন্ন
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
প্রখ্যাত মার্কসবাদী চিন্তাবিদ দাউদ হোসেনের দাফন সম্পন্ন। শনিবার সকাল ১০টায় তাঁর প্রতিষ্ঠিত স্কুল বায়সা-চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজা পূর্ব আলোচনা তাঁর জীবন ও অবদানের উপরে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামজিক নেতৃবৃন্দ সংক্ষিপ্ত আলোচনা করেন। তারা বলেন, দাউদ হোসেন বুরুজবাগান হাই স্কুল থেকে ম্যট্রিকুলেশন পরীক্ষায় স্টাণ্ড করেন। এবং ঢাকা বিশ্ব বিদ্যালয় থেকে ফিজিক্সে ফার্স্টক্লাস ফার্স্ট হন। তিনি মেহনতি মানুষের মুক্তির জন্য ডা. মরুফ হোসেন পরিচালিত শ্রমিক কৃষক কর্মী সংঘে যোগ দেন। এবং সমগ্র যশোর জেলায় মেধাবী ছাত্রদের নিয়ে সংগঠন গড়ে তোলেন। তাদের দল ১৯৬৮ সালে সিদ্ধান্ত গ্রহন করে শ্রমিক কৃষকের প্রকৃত মুক্তি অর্জন করতে হলে পূর্ব বাংলা স্বাধিন করতে হবে এবং শ্লোগান দেয় “শ্রমিক কৃষক অস্ত্র ধরো পূর্ববাংলা মুক্ত করো।’ এ জন্য দেশদ্রোহিতার অভিযোগে গ্রেফার হয়ে কারা ভোগ করেন।

মুক্তিযুদ্ধের সময় ভারতে জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটির সদস্য হয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। তাঁর লেখা ও অনুবাদ গ্রন্থ চেতনা বিকাশে সহয়তা করে। তিনি রেড ইন্ডিয়ানদের সংগ্রাম ও জীবন জানার উপযোগী দুটো বই অনুবাদ ও প্রকাশ করেন। বইদুটো হলো আমারে কবর দিও হাটুভাঙ্গার বাকে ও রিগাবার্তো মানচু।

জানাজা শেষে যশোর জেলা সিপিবির পক্ষে ফুলেল শ্রদ্ধা জানান, অ্যাড. আমিনুর রহমান হিরু। এ সময় আব্দুর রহিম, বাসদের শাহাজান মাস্টার ও সংকৃতিকজন হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার সকালে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

চিন্তাবিদ দাউদ হোসেন দাফন সম্পন্ন মার্কসবাদী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জয়তী সোসাইটিতে ষাটোর্ধ্ব মায়েদের চক্ষু ক্যাম্প

কোটচাঁদপুরে শিক্ষার্থীদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠিত

সম্পর্ক জোরদারের আশাবাদ বেনাপোলে নতুন ভারতীয় হাইকমিশনারের

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.