নড়াইল সংবাদদাতা :
পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রবির ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১০টায় নারী মুক্তি সংসদ নড়াইল জেলা শাখার উদ্যোগে কোর্ট চত্বর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা শিশু জান্নাতুল মাওয়ার হত্যাকারীর ফাঁসির রায় দ্রুত কার্যকর করার জোর দাবি জানান।
এর সাথে আরো জানান ফাঁসির রায় দ্রুত কার্যকর করার লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচি অব্যাহত রয়েছে।
