Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে সম্প্রতি ফল আমদানি অনেক কমে গেছে। এখন বেশিরভাগ আমদানিকারক সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ফল আমদানি করছেন। হঠাৎ করে কেন আমদানিকারকরা ভোমরা বন্দরের দিকে ঝুঁকে পড়েছেন- এ বিষয়ে অনুসন্ধানে বেরিয়ে এসেছে নানা তথ্য। আমদানিকারকরা বলছেন, বেনাপোল স্থলবন্দরে ডিজিটাল ওয়েট (ওজন) স্কেল। অন্যদিকে, ভোমরা বন্দরে ব্যবহার করা হচ্ছে ম্যানুয়াল ওজন স্কেল। সেই ক্ষেত্রে ওজনের একটা বিরাট তারতম্য ঘটানো সম্ভব হয় সেখানে ওজন করার ক্ষেত্রে। আর এটি লুফে নেন আমদানিকারকরা। কেননা এই ওজন স্কেলের মাধ্যমে তারা আমদানিকৃত পণ্যের বিরাট অংকের শুল্ক ফাঁকি দিতে সক্ষম হচ্ছেন। আর এসব অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত খোদ ভোমরা স্থলবন্দর ও…

Read More

মাগুরা প্রতিনিধি মাগুরার শালিখার থৈপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু পক্ষের সংঘর্ষে একজন মহিলাসহ ৬ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জন মাগুরা সদর ও শালিখা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে এক বৃদ্ধ আশংকাজনক। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার থৈপাড়া গ্রামে। গৌতম বিশ্বাসের জমির আইল কাটাকে কেন্দ্র করে অলোক বিশ্বাসদের সাথে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে গৌতম বিশ্বাস (৭০), তার দুই পুত্র বিমল বিশ্বাস, অনিল বিশ্বাস ও নিলিমা বিশ্বাস আহত হয়। এদের মধ্যে নিলিমা বিশ্বাস ছাড়া সকলে মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। আহত গৌতম বিশ্বাসের অবস্থা আশংকাজনক। প্রতিপক্ষের অলোক বিশ্বাস ও গোলক বিশ্বাস আহত হয়ে শালিখা হাসপাতালে…

Read More

কেশবপুর প্রতিনিধি কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু ও সংস্থার সকল সদস্যদের অংশগ্রহণে মুক্তিযোদ্ধা ভবনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মনিরুল ইসলাম, ওয়ারেন্ট অফিসার ইব্রাহীম হোসেন, ওয়ারেন্ট অফিসার আরশাদুল ইসলাম ও অন্যান্য বিভিন্ন পদবীর সদস্যগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল আলম, কেশবপুর নিউজ ক্লাব ও পৌর বাড়ি মালিক সমিতির সভাপতি…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই প্রশিক্ষণ শেষে মেশিন বিতরণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রিপন অটোস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনায় পরিচালিত সামাজিক সংগঠন আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের পক্ষ থেকে সেলাই প্রশিক্ষণ কর্মসূচির তৃতীয় ব্যাচে উত্তীর্ণ ১১ জনের মাঝে এ সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এছাড়া উত্তীর্ণ বাকি চারজনের সেলাই মেশিন থাকায় তাদের সমপরিমাণ টাকা দেয়া হয়েছে। তাছাড়া প্রত্যেককে কাপড় কেনার জন্য আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে যশোর শহরের নলডাঙ্গা রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি ও দৈনিক কল্যাণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক অবশেষে বহুল বিতর্কিত দুর্নীতিবাজ যশোর সদর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদাকে ৪ বছর পর অভয়নগর উপজেলায় বদলি করা হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) বেলাল হোসেন স্বাক্ষরিত এক পত্রে তাকে বদলি করা হয়। যশোর এলজিইডির নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম বদলির বিষয়টি নিশ্চিত করেছেন। বহুল বিতর্কিত দুর্নীতিবাজ সদর উপজেলা প্রকৌশলী নাজমুল হুদার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে যশোরের কয়েকজন ঠিকাদার দুদকের চেয়ারম্যান, এলজিইডির প্রধান প্রকৌশলী, যশোর জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। ঠিকাদারদের অভিযোগের প্রেক্ষিতে বিতর্কিত নামজুল হুদার বিরুদ্ধে জাতীয় ও স্থানীয় পত্রিকায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে এই ব্যবস্থা গ্রহণ করেন।…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা সাতক্ষীরায় বিএসটিআই’র অনুমোদন বিহীন ওষুধ সামগ্রি রাখার অভিযোগে তিয়ানশি কোম্পানির সাতক্ষীরা অফিস সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ১৫ লাখ টাকার ওষুধ সামগ্রি জব্দ এবং তিয়ানশির ডিস্ট্রিবিউটর শফিকুল ইসলাম ও তুহিনুজ্জামানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তালুকদারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ সাজা প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তালুকদার জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)’র সাতক্ষীরা অফিসের তথ্যের ভিত্তিতে শহরের ইসলাম টাওয়ারে তিয়ানশি কোম্পানির অফিসের অভিযান চালানো হয়। এ সময় বিএসটিআই অনুমোদন বিহীন ওষুধ সামগ্রি রাখার অভিযোগে কোম্পানির সাতক্ষীরা অফিস সিলগালা করা হয় এবং ১৫ লাখ টাকার ওষুধ সামগ্রি জব্দ করা হয়। এছাড়া লেবেল…

Read More

সাতক্ষীরা সংবাদদাতা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় সাতক্ষীরা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৪ টায় শহরের লেকভিউ কনভেনশন সেন্টারে সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ডা. শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হাবিব, শেখ তারিকুল হাসান, বাবু মৃনাল কান্তি রায়, প্রধান বক্তা…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে র‌্যাব পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে যেয়ে পুলিশের হাতে আটক হয়েছে৪ জন ভুয়া র‌্যাব সদস্য। যশোর ডিবি পুলিশের একটি টিম তাদেরকে আটক করে। যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানান, শহরতলীর পালবাড়ী কাঁচা বাজারস্থ তপন দেবনাথের গ্যারেজের পাশ থেকে র‌্যাব পরিচয় দিয়ে একজন ব্যক্তিকে চাঁদার দাবিতে তার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তারা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে শহরের ঘোপ নোয়াপাড়া রোড এলাকার আবুল হাসান (৩৪), ফারদিন হোসেন ফাহিম (২২), প্রান্ত আহমেদ (২৪) ও শেখহাটি এলাকার সবুজকে (২৭) আটক করেন তারা। পরে তাদের হেফাজত থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়। এছাড়াও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর কোতোয়ালি ও ডিবি পুলিশের যৌথ অভিযানে অভিযানে শুক্রবার সন্ধ্যায় শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে। আটক ছিনতাইকারীরা হচ্ছে শহরের চারখাম্বা মোড় এলাকার অনিন্দ্র নায়েক দেবা ও বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার শাহরিয়া ইসলাম রনি। এ সময় তাদের কাছ থেকে পুলিশ একটি বার্মিজ টিপ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, দুটি হাসুয়া দা, একটি জিআই পাইপ এবং একটি হকস্টিক উদ্ধার করেন। যশোর ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায় গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের চারখাম্বার মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শুক্রবার রাত সাড়ে নটার দিকে যশোরের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জেলার ঝিকরগাছার লাউজানি রেল ক্রসিং থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ৬ রাউন্ড গুলিসহ তিন চোরাকারবারিকে আটক করেছে। আটক তিন জনের মধ্যে একজন খুলনা অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপকের গাড়ি চালক ও তার গাড়ি রয়েছে বলে পুলিশ জানিয়েছে। যশোর জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে শুক্রবার রাতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর বেনাপোল সড়কে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। এ সময় বেনাপোল থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী একটি পাজেরো গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৩-৭২৫৩) লাউজানি রেল ক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশ গাড়িটি থামিয়ে…

Read More