Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি
  • যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা
  • যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু
  • বিএসএফের পুশইনের প্রতিবাদে বেনাপোলে সীমান্তবাসীর অবস্থান কর্মসূচি
  • যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যশোরের ৫ জন
  • যশোরে ২০০ বোতল এসকাফ সিরাপসহ তিন মাদক কারবারি আটক
  • কালীগঞ্জে পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং !
  • বাঘারপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ৬ জন পুলিশ হেফাজতে
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ৪
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ২৩, ২০২৫Updated:নভেম্বর ২৩, ২০২৫No Comments৪ Views
Facebook Twitter WhatsApp
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২
Share
Facebook Twitter LinkedIn

চুয়াডাঙ্গা সংবাদদাতা
চুয়াডাঙ্গার আলুকদিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পারভীনা খাতুন (৪৫) নামে এক নারী ভ্যানযাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় ভ্যানচালকসহ আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।

রোববার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পারভীনা খাতুন আলুকদিয়া মনিরামপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুদি সামগ্রি কিনে ভ্যানে করে বাড়ি ফিরছিলেন পারভীনা খাতুন। আলুকদিয়া বাজারে পৌঁছালে পিছন দিক থেকে আসা ‘আল্লাহর দান’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পারভীনার মৃত্যু হয় এবং ভ্যানচালকসহ আরো একজন গুরুতর আহত হন। পরে তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর খালিদ হুসাইন জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের নিচে আটকে থাকা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

 

চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দুর্ঘটনার পর বাসচালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের মরদেহ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।

আহত চুয়াডাঙ্গা নিহত বাসের ধাক্কা ভ্যানযাত্রী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জ্যৈষ্ঠের তাপদাহে পুড়ছে যশোর, রাতে এক পশলা স্বস্তির বৃষ্টি

জুন ৪, ২০২৬

যশোরে শুঁটকি মাছের প্যাকেটে ৩ হাজার পিস ইয়াবা

জুন ৪, ২০২৬

যশোরে নানাবাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু

জুন ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.