Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মহেশপুরে ঘুমন্ত জামাইকে কু#পিয়ে হ#ত্যা, শ্বশুর আ#টক
  • অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা : স্বর্ণালংকার, টাকা ও জমির দলিল লুট
  • ধর্ম পালনে উদারতা প্রদর্শন করা উচিৎ : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
  • নড়াগাতীতে মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার
  • রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
  • যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
  • সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • নাগরিক সেবার মান বাড়াতে ঝিকরগাছা ইউএনওর সঙ্গে এনসিপি মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মহেশপুরে ঘুমন্ত জামাইকে কু#পিয়ে হ#ত্যা, শ্বশুর আ#টক

banglarbhoreBy banglarbhoreOctober 20, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মহেশপুর সংবাদদাতা

ঝিনাইদহের মহেশপুরে ঘুমন্ত অবস্থায় গোলাম রহমান নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার শশুরের বিরুদ্ধে। এঘটনায় তার শশুর তরিকুল ইসলামকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।

মঙ্গলবার (২০অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার আজমপুর ইউপির বলিভাদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম রহমান জেলার কালিগঞ্জ উপজেলার হুদানাইড়ি পাড়া গ্রামের কারী গোলামের ছেলে।

মহেশপুর থানা পুলিশ ও স্থানী সূত্রে জানাযায়, বেশ কিছুদিন ধরে শশুর-জামাইয়ের মধ্যে মেয়ে না দেয়া নিয়ে মনোমালিন্য চলে আসছিলো। ১৯ অক্টোবর শশুর বাড়িতে বেড়াতে আসে আব্দুর রহমান। রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সবাই।

আজ ভোরের দিকে ক্ষিপ্ত হয়ে তরিকুল (শশুর) ঘরে থাকা কুড়াল দিয়ে ঘুমন্ত গোলাম রহমানকে (জামাই) এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। এবং ঘাতক শশুর তরিকুল ইসলামকে আটক করে রাখে।

স্থানীয় ইউপি সদস্য ও প্রতিবেশি এনামুল জানান, ভোরের দিকে গ্রামের চায়ের দোকানে বসে আমিসহ বেশ কয়েক জন চা খাচ্ছিলাম। হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে সবাই এগিয়ে যেয়ে দেখি তরিকুল হাতে রক্তমাখা কুড়াল নিয়ে বাড়ির উঠানে হাটাহাটি করছে। ভয়ে কেউ তার কাছে যেতে পারছে না। অনেক কায়দা কৌশলের পর আটক করে পুলিশে খবর দেয়া হয়।

তিনি আরও বলেন তরিকুলের মাথায় সমস্যা আছে অনেক দিন থেকে সে কারণেই হয়তো এমন ঘটনা ঘটিয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘাতক শশুর তরিকুলকে আটক করা হয়েছ।

ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কুড়াল উদ্ধারসহ অধিক জিজ্ঞাসাবাদের জন্য মৃতের স্ত্রীকে থানায় নিয়ে আসা হয়েছে।

তিনি আরও বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। আইনানুগ মামলা দায়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান ইমরান আলম।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা : স্বর্ণালংকার, টাকা ও জমির দলিল লুট

    October 20, 2026

    ধর্ম পালনে উদারতা প্রদর্শন করা উচিৎ : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম

    October 20, 2026

    নড়াগাতীতে মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার

    October 20, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.