Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ
  • ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন
  • মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন
  • সাতক্ষীরার শ্যামনগরে ছাত্রীশূন্য বিদ্যালয়ে সরকারি বই উত্তোলন ও অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় বাংলাদেশ জাসদের জেলা কাউন্সিল অনুষ্ঠিত
  • রামপালে ক্যান্সার স্ক্রিনিং ও মূল্যায়ন সেবার উদ্বোধন প্রতিমন্ত্রীর
  • চুড়ামনকাটিতে কৃতি শিক্ষাথীদের সংবর্ধনা দিলেন যুবনেতা তপন
  • মহালয়ার মধ্য দিয়ে দেবী দুর্গার মর্তে আগমন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোর-৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপির একাংশের সমাবেশ ও মিছিল

banglarbhoreBy banglarbhoreNovember 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বর্তমান ঘোষিত প্রার্থীর পরিবর্তে উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানকে দলীয় মনোনয়ন দেয়ার জন্য জোর দাবি জানিয়েছেন। সোমবার বিকেলে পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে ইন্সটিটিউট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়লের সভাপতিত্বে সমাবেশে মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমানসহ বিএনপি’র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, তৃণমূলের নেতাকর্মী ও জনগণের সঙ্গে ফারাজী মতিয়ার রহমান ফারাজীর নিবিড় সম্পর্ক এবং তার সাংগঠনিক দক্ষতা তাকে এই আসনে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করবে। গত ৫৩ বছরে অভয়নগর উপজেলার কোনো নেতাকে যশোর-৪ আসনে বিএনপির পক্ষ থেকে প্রার্থী হওয়ার সুযোগ দেয়া হয়নি। দীর্ঘদিনের বঞ্চনার অবসান হওয়া দরকার এবং স্থানীয় একজন নেতাকে সুযোগ দেয়া উচিত। তারা প্রার্থী পুনর্বিবেচনার জন্য দলীয় হাইকমান্ডের কাছে জোর আবেদন জানিয়েছেন। সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মনোনয়ন প্রত্যাশী ফারাজী মতিয়ার রহমান বলেন, ‘অভয়নগরে বিএনপি নেতাকর্মীদের রমরমা অবস্থা। এই অবস্থা সৃষ্টি করতে বিগত ১৭ বছর রাজপথে রক্ত দিয়েছি। মৃত্যুর মুখোমুখিও হয়েছি। নির্যাতিত নেতাকর্মীদের পাশে থেকেছি। হামলা মামলার শিকার হওয়া নেতাকর্মীদের মামলার মোকাবেলা করেছি। এই উপজেলার নেতাকর্মীদের স্বার্থ রক্ষার্থে নিজের অস্তিত্ব বিপন্ন করেছি। অভয়নগর মানুষের স্বার্থ সংরক্ষণ করার জন্য আমি ও আমার সহকর্মীরা যতটুকু উপলব্ধি করবে; এখানে একজন বাইরের লোক এসে ততটুকু উপলব্ধি করবে না। স্বাধীনতার পর থেকে অভয়নগর থেকে একজনও বিএনপির মনোনয়ন পায়নি। যার কারণে এই অভয়নগর উন্নয়নে বঞ্চিত। অভয়নগর থেকে একজন প্রার্থী জনগণের অধিকার। আমাদের এই অধিকার প্রতিষ্ঠার জন্য উল্কার মতো ছুটে বেড়াচ্ছি। আমরা যে যুদ্ধে নেমেছি; যুদ্ধে বিজয়ী না হওয়া পর্যন্ত রাজপথ থেকে কেউ সরে দাঁড়াবেন না।’ প্রসঙ্গত, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে সম্ভাব্য প্রার্থিতা পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব। তিনি জোরেশোরে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। তবে এই আসনে আরও দুজন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাদের একজন ঢাকা মহানগরের (দক্ষিণ) যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী সোহাগ। তিনি আইয়ুবের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। তবে আরেক মনোনয়নপ্রত্যাশী অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান দলের সম্ভাব্য প্রার্থীর সঙ্গে কর্মসূচিতে দেখা যাচ্ছে না। তিনি দুই উপজেলার বিএনপির একাংশদের নিয়ে চূড়ান্ত মনোনয়নের আশায় কোমর বেঁধে নতুন করে মাঠে নেমেছেন।

প্রার্থী পরিবর্তন ফারাজী মতিয়ার রহমান ফারাজী বিএনপি মিছিল যশোর-৪ আসন সমাবেশ
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চুড়ামনকাটিতে দুর্গা পূজা উপলক্ষে প্রতিমন্ত্রীর পক্ষে নগদ অর্থ বিতরণ

    October 10, 2026

    ডিহিতে শহীদ জিয়া স্মৃতি ফুটবলে ফুলসর চ্যাম্পিয়ন

    October 10, 2026

    মণিরামপুরে মাদানীয়া নূরানী মাদ্রাসায় অভিভাবক সম্মেলন

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.