Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
  • ত্যাগ ও আনুগত্যের মাধ্যমে দ্বীন প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে : গোলাম রসুল এমপি
  • বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার
  • যশোর রেলস্টেশনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
  • চৌগাছায় ১৫ বস্তা ইউরিয়া-ডিএপি সার জব্দ, দুইজনকে জরিমানা
  • এমএম কলেজে শুভ জন্মাষ্টমী উদযাপন ও গীতা পাঠ প্রতিযোগিতা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

পাইকগাছায় উন্মুক্ত লটারিতে চার প্রকল্পের টেণ্ডার সম্পন্ন

banglarbhoreBy banglarbhoreNovember 24, 2025No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
প্রতিকী ছবি
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

পাইকগাছা সংবাদদাতা
পাইকগাছায় উন্মুক্ত লটারির মাধ্যমে দাতা সংস্থা বিশ্বখাদ্য কর্মসূচির আওতায় সোলাদানা ও গড়ইখালীতে চারটি রাস্তা সংস্কার কাজের টেণ্ডার সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে সংশ্লিষ্টদের উপস্থিতিতে এ টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়।

সংশ্লিষ্টরা বলছেন, আগামী ২৬ সালের ৩১ জানুয়ারির মধ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা সুশিলন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সহযোগিতায় দুর্যোগ ঝুঁকি প্রশমনে এসব সংস্কার প্রকল্পের কাজ সম্পন্ন হবে।

প্রকল্পগুলো হলো, সোলাদানা ইউপি’র আমুরকাটা বাজার হতে দীঘা অনুপ মন্ডলের বাড়ি পর্যন্ত ২৪শ’ ২০ মিটার মাটির রাস্তা সংস্কার (বিএফএস) কাজ। প্রায় ১ কোটি ব্যয়ে এ প্রকল্পটি বাস্তবায়ন করবেন পাইকগাছার মের্সাস সাগর এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।

একই ইউনিয়নের সোলাদানা খেয়াঘাট হতে সোলাদানা বাজার পর্যন্ত প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে ২৩০ মিঃ দৈর্ঘ্য ইটের রাস্তা (এইচবিবি) সংস্কার কাজ করবেন পাইকগাছার মের্সাস আরাফ এন্টারপ্রাইজ।

অন্যদিকে গড়ইখালী ইউনিয়নের ভাঙন কবলিত খুদখালী হতে গাংরক্ষি বাজার পর্যন্ত দুই হাজার ১৫ মিঃ দৈর্ঘ্য মাটির রাস্তা কাম পানি উন্নয়ন বোর্ডের রাস্তা (এইচবিবি) সংস্কার কাজে ব্যয় হবে ১ কোটি ২৮ লাখ টাকা। এ প্রকল্পের টেণ্ডার পেয়েছেন কয়রা উপজেলার মের্সাস রাব্বী এন্টারপ্রাইজ।

একই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ বাইনবাড়ীয়া মনির বাড়ি হতে সদ্য নির্মিত বাইনবাড়ীয়া ব্রিজ পর্যন্ত প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে ৮৩০মিটার দৈর্ঘ্য মাটির রাস্তা সংস্কার ও এইচবিবি করণ কাজ করবেন পাইকগাছার আ. সালাম এন্টারপ্রাইজ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, উপসহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন, ঠিকাদারী প্রতিষ্ঠানের এসএম আ. সামাদ, সেলিম রেজা লাকি, জাহাঙ্গীর আলম, শফিউর রহমান, ওমর ফারুক, সাইফুল ইসলামসহ অনেকে।

উন্মুক্ত লটারি টেণ্ডার পাইকগাছা প্রকল্প
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ

    September 5, 2026

    শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ

    September 4, 2026

    কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা

    September 4, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.