Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মসূচিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে হামলার প্রতিবাদে যশোরে মানববন্ধন হয়েছে। আজ সোমবার বিকালে প্রেস ক্লাব যশোরের সামনে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট যশোরের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। এতে শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে উদীচী যশোর সংসদের সভাপতি অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু বলেন, ‘শিক্ষকদের নায্য দাবিতে হামলা এটা সভ্য সমাজের কাজ হতে পারে না। জাতি গড়ার কারিগরদের ওপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক ও লজ্জাজনক। শিক্ষকতাকে মহান পেশা বলা হলেও, দুঃখজনকভাবে এই পেশার মানুষদের প্রাপ্য মর্যাদা ও ন্যায্য অধিকার আজও নিশ্চিত হয়নি। শিক্ষা ও গবেষণায় মনোনিবেশ করার পরিবর্তে…

Read More

রেহানা ফেরদৌসী এতিম বলতে মূলত ১৮ বছরের কম বয়সী এমন একটি শিশুকে বোঝানো হয় যে তার মা-বাবা একজন বা উভয়কেই হারিয়েছে। যে সমাজে পারস্পরিক সহানুভূতিশীল ও বন্ধুভাবাপন্ন সম্প্রীতি বজায় থাকে, সে সমাজে এতিমের সঙ্গে কঠোর ও রূঢ় আচরণ হয় না ।আল্লাহতায়ালা ইরশাদ করেন, ‘(হে নবি) আপনি এতিমের প্রতি কঠোর হবেন না।’ (সুরা দুহা, আয়াত-৮) এতিমের কষ্ট মূলত তার মাতা-পিতার স্নেহ ও সুরক্ষা থেকে বঞ্চিত হওয়া, যা তাকে সমাজে একা ও অসহায় করে তোলে। এতিম শিশুরা প্রায়শই আর্থিক, মানসিক ও সামাজিক চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং তাদের বেড়ে ওঠার জন্য বিশেষ সহানুভূতি ও সমর্থনের প্রয়োজন। ইসলামে এতিমের প্রতি যত্ন নেওয়াকে গুরুত্বপূর্ণ মনে…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বাউল গান, আড্ডা ও কেক কেটে আনন্দ উল্লাসের মধ্যদিয়ে বিবর্তন যশোরের ৩৬ বছর পূর্তি উপলক্ষে তিনদিনের উৎসব সম্পন্ন হয়েছে। রোববার সন্ধ্যা থেকে শহরের কেশবলাল সড়কস্থ সংগঠন কার্যালয় প্রাঙ্গণে “থিয়েটার আড্ডা “ শিরোনামে এই আড্ডা পরিণত হয় সাংস্কৃতিক কর্মী আর নেতৃবৃন্দের মিলন মেলা। বিবর্তনের নিবেদিত প্রাণ ছোট বড় সকলেই অন্যান্যদের সাথে নিয়েই মেতে ওঠে উৎসবে। জেলার জনপ্রিয় বাউল শিল্পী আব্দুল মজিদ আর পরিতোষসহ তাদের দলবল আড্ডায় অংশ নিয়ে গাইতে থাকে সঙ্গীত। এছাড়াও বিবর্তনের জনপ্রিয় সব নাটকের গানগুলো নাট্যশিল্পীরা পরিবেশন করেন। সংগঠনটির সাবেক, বর্তমান নেতৃবৃন্দ প্রতিষ্ঠার ৩৬ বছর পরে এই উৎসবে তাদের অনুভূতিও ব্যক্ত করেন। হারুন অর রশিদ, জিল্লুর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের শার্শা থানার বেনাপোল সীমান্তে মাদকদ্রব্য ও বিভিন্ন চোরাচালান পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ৪৯ যশোর ব্যাটালিয়ন। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে, বিদেশি মদ, ভারতীয় কাজু বাদাম, শনপাপড়ি, আমুল দুধ, শাড়ি এবং কসমেটিক্স সামগ্রি। রোববার বিজিবির একটি টহলদল বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে। জব্দ মালামালের বাজারদর আনুমানিক এক লাখ উণসত্তর হাজার আটশত নব্বই টাকা। সংবাদ বিজ্ঞপ্তিতে ৪৯ বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতায় মাদকদ্রব্য ও চোরাচালান বিরোধী অভিযান অব্যহত রয়েছে। সে ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের মণিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদে ১৫ দিন ধরে জন্ম নিবন্ধনের কাজ হচ্ছে না। ফলে পরিষদে জন্ম নিবন্ধনের কাজ করাতে এসে হয়রানির শিকার হচ্ছেন ওই ইউনিয়নের বাসিন্দারা। গেল ১৫ দিন কাজ বন্ধ থাকায় অন্তত ২৫০টি জন্ম নিবন্ধনের আবেদন ঝুলে আছে। আত্মগোপনে থাকা পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নার কাছে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) রক্ষিত থাকায় জন্ম নিবন্ধনের কাজে জটিলতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, প্রতিদিন জন্ম নিবন্ধন সনদ বের করার জন্য সার্ভারে প্রবেশ করতে গেলে একটি পাসওয়ার্ডের প্রয়োজন হয়। যাকে ওয়ান টাইম পাসওয়ার্ড বা সংক্ষেপে ওটিপি বলে। পরিষদের চেয়ারম্যানের মোবাইল নম্বরে ওই ওটিপি যায়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ভাষা সৈনিক, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য অ্যাড. আফসার আহমেদ সিদ্দিকীর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বরেণ্য এই রাজনীতিকের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির আয়োজনে রোববার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকে অ্যাড. আফসার আহমেদ সিদ্দিকী আন্তরিক এবং নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। যার ফলশ্রুতিতে এই অঞ্চলে বিএনপি শক্তিশালী দল হিসেবে তৃণমূল পর্যায়ে পৌঁছে গেছে। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অত্যান্ত সংকটময় মুহূর্তে তিনি সাহসিকতার সাথে দলের দায়িত্ব পালন করেছিলেন। নিজের…

Read More

বাংলার ভোর প্রতিবেদক বেনাপোল কাস্টমস হাউসে ঘুস লেনদেনের অভিযোগে আটক হওয়া রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক যশোরের সহকারী পরিচালক আল-আমীন এ রিমান্ডের আবেদন করেছেন। সিনিয়র স্পেশাল জজ আদালতে ভারপ্রাপ্ত বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়ন্তী রানী দাস রিমান্ড আবেদন গ্রহণ করে শুনানির জন্য দিন ধার্য করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর আসাদুর রহমান খান সেলিম। মামলার অভিযোগে জানা গেছে, বেনাপোল কাস্টমস হাউসে দুদকের অভিযানের সময় কাস্টমসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিব উদ্দিনকে আটক করা হয়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক শার্শার দুর্গাপুর গ্রামের লিটন হত্যা মামলায় আত্মসমর্পণকারী ৯ আসামিকে কারাগারে পাঠিয়েছে যশোরের একটি আদালত। সোমবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন আসামিদের জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। আসামিরা হলেন, শার্শার দুর্গাপুর গ্রামের গোলাম মোস্তফা, শামিম মিয়া, প্রবল মিয়া, রিপন হোসেন, হানিফ, আনার মিয়া, আহম্মদ আলী, শফিকুল ইসলাম, শিকারপুর গ্রামের আলী আজম জুয়েল। মামলার অভিযোগে জানা গেছে, গত ১০ জুন রাতে লিটন হোসেন গ্রামের চেয়ারম্যানের মোড়ে চায়ের দোকানে বসে ছিলো। রাত সাড়ে ৮ টার দিকে আসামিরা এসে পূর্বশত্রুতার জের ধরে লিটনকে গালিগালাজ শুরু করে। লিটন প্রতিবাদ করায় আসামিরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে যায়।…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণসহ ৫ দফা দাবিতে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার দুপুরে যশোর জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে টাউনহল ময়দান থেকে মিছিল সহকারে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জড়ো হন। পরে জেলা জামায়াতের নেতৃবৃন্দ জেলা প্রশাসক আজাহারুল ইসলামের দপ্তরে গিয়ে তার হাতে এই স্মারকলিপি তুলে দেন। এ সময় যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার ও…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরে নিজস্ব কার্যালয়ের জন্য সরকারি জমি বরাদ্দ, আত্মকর্মসংস্থান ও আবাসন নির্মাণসহ ৭ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জেলার বধির শ্রবণ প্রতিবন্ধী জনগোষ্ঠী। রোববার সকালে যশোর মুক ও বধির সংঘের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বধির শ্রবণ প্রতিবন্ধীরা তাদের আর্থ-সামাজিক পুনর্বাসন ও ন্যায্য মৌলিক অধিকার নিশ্চিতের জন্য জেলা প্রশাসক আজাহারুল ইসলামের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা উল্লেখ করেন, জেলায় অসংখ্য বধির শ্রবণ প্রতিবন্ধী থাকলেও তাদের জন্য উল্লেখযোগ্য কোনো সহায়তা বা অনুদান বিষয়ে পদক্ষেপ নিতে দেখা যায় না। স্মারকলিপিতে পেশ করা ৭ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে, সংগঠনের নিজস্ব কার্যালয় স্থাপনে স্থানীয় একখণ্ড সরকারি জমি বরাদ্দ…

Read More