Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন
  • দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী
  • শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১
  • মাগুরায় আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতা উদ্বোধন
  • ঝিনাইদহের খুশি হত্যা মামলার প্রধান আসামি দেবহাটা থেকে গ্রেফতার
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম নভেম্বর ২৯, ২০২৫

কর্মস্থল থেকে গ্রামে ছুটিতে আসা পুলিশ সদস্য তিন দিন ধরে নিখোঁজ

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ২৯, ২০২৫
Facebook Twitter WhatsApp
কর্মস্থল থেকে গ্রামে ছুটিতে আসা পুলিশ সদস্য তিন দিন ধরে নিখোঁজ
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
কর্মস্থল থেকে যশোরের চৌগাছায় ছুটিতে এসে আক্তারুজ্জামান (৪৬) নামে এক পুলিশ সদস্য তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। এই ঘটনায় নিখোঁজের স্ত্রী শাহিনা আক্তার সীমা চৌগাছা থানায় অভিযোগ করেছেন। আক্তারুজ্জামান খুলনা রেঞ্জের বাগেরহাট জেলার রামপাল থানায় কনস্টেবল পদে কর্মরত। তার বাড়ি উপজেলার সিংহঝুলি ইউনিয়নের জামলতা গ্রামের বাসিন্দা।

গত শুক্রবার (২৮ নভেম্বর) নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী শাহিনা আক্তার অভিযোগপত্রে উল্লেখ করেন, তিন সন্তান নিয়ে চৌগাছা শহরের ইছাপুর এলাকায় বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। তার স্বামী ২৬ নভেম্বর পাঁচদিনের জন্য ছুটি নিয়ে চৌগাছায় আসেন। ২৭ নভেম্বর সকালে মহেশপুর যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন।

এরপরে আর বাড়ি ফিরে আসেননি। তার ব্যবহৃত মোবাইলফোনটিও বাসায় রেখে যান। যে কারণে আক্তারুজ্জামানের সাথে কোনো যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। শাহিনুর আক্তার জানান, তিন দিন ধরে স্বামী আক্তারুজ্জামানের কোনো সন্ধান না পেয়ে ২৮ নভেম্বর চৌগাছা থানায় একটি জিডি করেছেন। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘শুক্রবার নিখোঁজ পুলিশ সদস্যের স্ত্রী একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহে তিনি নিখোঁজ হতে পারেন।

কর্মস্থল গ্রামে নিখোঁজ পুলিশ সদস্য
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বাংলাদেশি সন্দেহে পুশইন : বেনাপোলে ভারতীয় নারী ও শিশুর অনিশ্চিত দিন

দেড়শ’ বছরের পুরোনো মহেশপুর পৌরসভায় নাগরিক সেবার সংকটে ক্ষুব্ধ পৌরবাসী

শার্শায় প্রতিবন্ধি দম্পতির শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.