কেশবপুর সংবাদদাতা :
যশোরের কেশবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ শাহিন (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত শাহিন গাইবান্ধা জেলার খামার বোয়ালী গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বুধবার দুপুরে কেশবপুর পৌর শহরের গাজীর মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আটক ব্যক্তির কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করে।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, “সরকারের মাদকবিরোধী নীতির আলোকে কেশবপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।
অভিযানের নেতৃত্বদানকারী কেশবপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোকলেছুর রহমান বলেন, মাদক কারবারিদের সার্বক্ষণিক নজরদারিতে রাখা হচ্ছে। সুনির্দিষ্ট তথ্য পেলেই অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় আনা হবে।

