শ্যামনগর সংবাদদাতা :
দসবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার বিশ্ব বাঘ দিবস উপলক্ষে পৃথক কর্মসূচিতে দিবসটি পালন উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বেলা ১১টায় সাতক্ষীরা সহ-ব্যবস্থাপনা কমিটি ও সাতক্ষীরা রেঞ্জ সুন্দরবন পশ্চিম বন বিভাগ খুলনার আয়োজনে সংগঠনের সভাপতি মাহমুদাবেগমের সভাপতিত্বে ও দুপুর সাড়ে ১২টায় বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন দেশ টিভির স্টাফ রিপোর্টার শরীফুল্লাহ কায়সার সুমন, বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, চ্যানেল টোয়েন্টিফোর’র জেলা প্রতিনিধি আমিনা বিলকিস ময়না, শ্যামনগর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আনিস সুমন, কলাগাছিয়া বন টহল ফাঁড়ির ইনচার্জ সরুজ কুমার দিপ, উপকূলীয় প্রেস ক্লাবের সভাপতি আব্দুল হালিম, রেজাউর করিম, ভিসি সভাপতি আ. রসিদ, সিপিজি সদস্য রুহুল আমিন, সিএমজি সদস্য পঞ্চী রানী মন্ডল, আবু ওবায়েত প্রমুখ। আলোচনা শেষে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়, পোড়াকাটলা দিপায়ন ও কলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সিএমজি সদস্য ফরিদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, বিশ্বের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই বন ও এর প্রধান আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগারকে রক্ষা করতে হলে বন ধ্বংস, অবৈধ শিকার এবং জীববৈচিত্র্যের ওপর সব ধরনের হুমকি মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

