Author: banglarbhore

পাইকগাছা সংবাদদাতা রাষ্ট্র কাঠামো সংস্কারে বিএনপি’র ৩১দফার লিফলেট বিতরণসহ গণসংযোগ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম রফিক। তিনি শুক্রবার সকালে উপজেলার চাঁদখালী বাজারে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশিত ৩১ দফার লিফলেট বিতরণ করে স্থানীয় বিএনপি কার্যালয়ে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। কর্মসূচিতে দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম শফিক, নাজমুল হুদা মিন্টু, আবু জাফর মল্লিক, পিয়ারুল ইসলাম, শেখ ইদ্রিস আলী, সিরাজুল ইসলাম, আ. রহিম, রবিউল গাজী, আলমগীর সানা, ফারুক হোসেন, সাইফুল ইসলাম, শাহাবুদ্দিন, রফিকুল ইসলাম, মিঠুন…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরার নবগঙ্গা পার্কে জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরিদর্শন শেষে তিনি জানান, উপদেষ্টাদের উপস্থিতিতে জুলাই স্মৃতিস্তম্ভের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। তিনি আরও জানান, জুলাই সনদ বিষয়ে প্রায় সব রাজনৈতিক দলই ঐক্যমত পোষণ করেছে। যে কয়েকটি দল এখনো স্বাক্ষর করেনি, তাদেরও সম্মতি রয়েছে। জাতীয় ঐক্যমতের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে। তবে এ বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তিনি আরও বলেন, “জাতির ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে…

Read More

চুয়াডাঙ্গা সংবাদদাতা রাইফেল ও ধারালো দেশীয় অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ  আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। শুক্রবার সকালে আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। আটকরা হলেন আলমডাঙ্গা উপজেলার এরশাদপুর গ্রামের রুহুল আমিন ও নওদা বণ্ডবিল গ্রামের তারিফ হাসান। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, আলমডাঙ্গা এরশাদপুর গ্রামের রুহুল আমিনের বাড়িতে সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা হারদী আর্মি ক্যাম্পের ও থানা পুলিশের একটি টিম এরশাদপুরে অভিযান পরিচালনা করে। দুই সন্ত্রাসী রুহুল আমিন ও তারিফ হাসানকে আটক করে যৌথবাহিনী। এ সময় রুহুল আমিনের…

Read More

মাগুরা সংবাদদাতা মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে শালিসি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাদশা মোল্যা (৫০) নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনার জেরে শুক্রবার দুপুরে শালিসি মীমাংসার আয়োজন করা হয়। শালিস চলাকালে আনোয়ারের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের মামা বাদশা মোল্যাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়রা আহত বাদশাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোরের ভবদহ জলাবদ্ধ এলাকায় সেনাবাহিনীর তত্বাবধানে শুক্রবার শুরু হয়েছে নদী খনন। এছাড়া এবারের বর্ষা মৌসুমে একটি স্লুইসগেটের কপাট খুলে দেয়ায় ও নদী খনন শুরু হওয়ায় উচ্ছ্বসিত ভবদহের মানুষ। এ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে এ উদ্যোগ সফলতা আনবে বলে আশা করছেন স্থানীয় ভুক্তভোগীরা। একশ’ চল্লিশ কোটি টাকা ব্যয়ে ভবদহ অঞ্চলের পাঁচটি নদীর ৮১ দশমিক ৫ কিলোমিটার খননে নেয়া এই প্রকল্পের উদ্বোধন করা হয় শুক্রবার দুপুরে। উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল ফোনের মাধ্যমে দেয়া বক্তব্যে ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। খননের শুরুর দিন সেনাবাহিনীর এসময় নদী খনন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও তদারকির আশ্বাস…

Read More

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা উপজেলার জাহাঙ্গীরপুরে বালুবাহী ট্রলির সাথে সংঘর্ষে দুই কিশোর  নিহত হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে উপজেলা বাজারে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। নিহতরা হলো, উপজেলার বাশাপোল কালিয়াকুন্ডু গ্রামের ইনতাজ হোসেনের ছেলে ইমন হোসাইন (১৫) ও তরিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (১৫)। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ইমন ও আশরাফুল মোটরসাইকেলযোগে চৌগাছা বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে জাহাঙ্গীরপুর গ্রামের ভাদ্রা মোড়ে পৌঁছালে একটি বালুবাহী ট্রলির সাথে তাদের মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতদের মরদেহ…

Read More

বাংলার ভোর প্রতিবেদক ১৪ বছর পূর্তি উৎসব উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও শিশুদের আঁকা ছবি নিয়ে তিন দিনব্যাপি চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে চারুতীর্থ ক্রিয়েটিভ স্কুল যশোর। বৃহস্পতিবার বিকেলে যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরি ভবনে প্রদর্শনীর উদ্বোধন করেন লেখক, গবেষক, চিত্রকর মফিজুর রহমান রুননু। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার আহসান কবীর বাবু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুতীর্থ ক্রিয়েটিভ স্কুলের সভাপতি কাজী ইমদাদুল হক। চারুতীর্থ ক্রিয়েটিভ স্কুলের সম্পাদক সজল ব্যানার্জী জানান, ১২০শিক্ষার্থীর আঁকা ছবি নিয়ে লাইব্রেরি মিলনায়তনে তিন দিনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন বিকাল সাড়ে ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে।

Read More

বাংলার ভোর প্রতিবেদক লেবারেল ডেমোক্রোটিক পার্টি (এল.ডি.পি) আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সারাদেশে মোট ৮৪ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে যশোর সদর (যশোর-৩) আসনে দলের জেলা সাধারণ সম্পাদক খালেকুজ্জামান রিপনকে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহম্মেদ বীর বিক্রম এই তালিকা প্রকাশ করেন। এই ঘোষণার পর থেকেই যশোরের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে বকচরস্থ এলডিপির অস্থায়ী কার্যালয়ে নেতা-কর্মীরা খালেকুজ্জামান রিপনকে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছায় সিক্ত হয়ে খালেকুজ্জামান রিপন নেতা-কর্মীদের উদ্দেশ্যে তার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দলের প্রেসিডেন্ট অলি আহম্মেদ আসন্ন…

Read More

নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য ও বিসিবির সভাপতি মোহাম্মদ আলি আসগর লবির সাথে ডুমুরিয়া সাংবাদিক কল্যাণ সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ডুমুরিয়া অফিসার্স ক্লাবে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাজী আবদুল্লাহ। সভায় প্রধান অতিথি হিসেবে আলি আসগর লবি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, তাদের বস্তুনিষ্ঠ ক্ষুরধার লেখনীর মাধ্যমে কোটি কোটি মানুষের উপকার হয়। তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে এ অঞ্চলের বৃহত্তর বিল ডাকাতিয়ার সমস্যা সমাধানসহ সাংবাদিকদের কল্যাণে যা যা দরকার তাই করবো। আমি জনগণের সেবক হয়ে আপনাদের মাঝে থাকতে চাই। আমার জীবনে চাওয়া পাওয়ার কিছু নেই,…

Read More

শালিখা সংবাদদাতা মাগুরার শালিখা উপজেলা বিএনপির উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আড়পাড়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে যশোর-মাগুরা হাইওয়ে সড়কের আড়পাড়া ব্রিজ পর্যন্ত গিয়ে পুনরায় উপজেলা বিএনপির কার্যালয়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। গণমিছিলে কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে ধানের শীষের পক্ষে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো উপজেলা। দুই কিলোমিটারজুড়ে মিছিলের দীর্ঘ সারির কারণে সাময়িকভাবে যান চলাচল বিঘ্নিত হয়। গণমিছিলে নেতৃত্ব দেন শালিখা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোজাফফর হোসেন টুকু এবং সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান মিল্টন। প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম…

Read More