বাংলার ভোর প্রতিবেদক
যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শনিবার রাত সাড়ে ৮টায় পাইপপট্টিতে আয়োজন করা হয়।
সংগঠনের সাবেক সভাপতি ফিরোজ কবীর ও সাবেক সাধারণ সম্পাদক আল আমিন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি সিরাজ মোল্ল্যা, সাধারণ সম্পাদক মইনুদ্দিনের হাতে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সহসভাপতি শরীফ মো. মুকতি মাহমুদ তিলক, সহ সাধারণ সম্পাদক শুকুর আলী টুকু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ নান্নু হোসেন, দপ্তর সম্পাদক সেলিম হোসেন, সদস্য আরমান হোসেন, মাহবুব, আলমগীর হাসেন, মাহিম ইসলাম মুন, মোতালেব, মনির মিস্ত্রী।
উল্লেখ্য, গত ২৪ জুলাই এ সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, মুক্তাদিরুল হক ও রাজ আলী রাজু।

