Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান
  • যশোরে দড়াটানা-ভৈরব পাড় ও গরীব শাহ এলাকায় উচ্ছেদ অভিযান
  • যশোর সদর হাসপাতালে দালাল চক্রের সদস্য আটক, মুচলেকায় মুক্ত
  • রাত বাড়লেই বলুহ মেলায় বাড়ে ভিড়, বাড়ে অভিযোগ !
  • নড়াইলে গণঅধিকার পরিষদের সাংগঠনিক আলোচনা
  • বাগআঁচড়ায় ইয়াবা ট্যাবলেটসহ আটক ১
  • পাইকগাছা-কয়রায় লবণাক্ততার ঝুঁকি ও করণীয় নিয়ে গোলটেবিল বৈঠক
  • তালায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল সরানোর ঘটনায় চাঞ্চল্য
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 18
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা

banglarbhoreBy banglarbhoreAugust 1, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

মাগুরা সংবাদদাতা

মাগুরায় ‎বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎

শনিবার এ উপলক্ষে আয়োজিত ‎অনুষ্ঠানে মাতৃদুগ্ধের গুরুত্ব, নবজাতক ও শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশে মাতৃদুগ্ধ পান করানোর উপকারিতা, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। কর্মজীবী নারীদের জন্য সুবিধাজনক স্থানে ব্রেস্ট ফিডিং কর্ণার ও বেবি কেয়ার সেন্টার স্থাপন করার বিষয়ে উল্লেখ করা হয়। ২০৩০ সালের মধ্যে মাতৃদুগ্ধ পানকারী শিশুর সংখ্যা ৮০% এ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারিত, বর্তমানে যা ৬৫% মাত্র।

সভায় নরমাল ডেলিভারি এর মাধ্যমে শিশু জন্মদান উৎসাহিত করা এবং নবজাতকদের মাতৃদুগ্ধের বিকল্প হিসেবে প্রচলিত ফর্মুলা/ফুড সাপ্লিমেন্টের বিরুদ্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগে উদ্যোগী হওয়ার আহবান জানানো হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, সিভিল সার্জন ডা. শামীম কবির, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মোহসীন উদ্দিন ফকির, মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডা. আফজাল হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্তাব্যক্তি, স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, নার্স, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট অংশিজন উপস্থিত ছিলেন।

‎‎সচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলের ৩৮ শিক্ষার্থীকে কুরআনের সবক প্রদান

    September 17, 2026

    যশোরে দড়াটানা-ভৈরব পাড় ও গরীব শাহ এলাকায় উচ্ছেদ অভিযান

    September 17, 2026

    যশোর সদর হাসপাতালে দালাল চক্রের সদস্য আটক, মুচলেকায় মুক্ত

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.