Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এক বছরেও মুছে যায়নি সাগরের শূন্যতা

কর্মনিষ্ঠ সহকর্মীকে স্মরণে বাংলার ভোর পরিবার
banglarbhoreBy banglarbhoreAugust 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক :
সময় গড়িয়েছে এক বছর। ক্যালেন্ডারের পাতা বদলেছে, বদলেছে অনেক কিছু। কিন্তু দৈনিক বাংলার ভোর পরিবারের কাছে আবু সাঈদ সাগরের স্মৃতি আজও অমলিন। কর্মব্যস্ত অফিসে কোনো একটি মুহূর্তে তার কথা মনে পড়ে যায় সহকর্মীদের। মনে পড়ে যায় দায়িত্বশীল, নীরব ও কর্মনিষ্ঠ সেই মানুষটির কথা, যিনি নিজের কাজের মধ্য দিয়েই সহকর্মীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

আজ সোমবার (৪ আগস্ট) দৈনিক বাংলার ভোরের কম্পিউটার বিভাগের ইনচার্জ মরহুম আবু সাঈদ সাগরের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২৫ সালের এই দিনে রাত ১০টা ৪৫ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।

এর আগে ২০২৫ সালের ২৮ জুলাই রাতে হঠাৎ অসুস্থ হয়ে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে বলে জানান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ আগস্ট রাতে তার মৃত্যু হয়।

আবু সাঈদ সাগর ছিলেন দৈনিক বাংলার ভোর পরিবারের একজন নিবেদিতপ্রাণ কর্মী। পত্রিকার কম্পিউটার বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলে তিনি নীরবে নিজের কাজ করে যেতেন। সংবাদ প্রকাশের শেষ মুহূর্তের ব্যস্ততা, পৃষ্ঠা প্রস্তুত ও ছাপার আগে নানা কারিগরি কাজ—সবকিছুতেই তার দায়িত্বশীল ভূমিকা ছিল। কাজের প্রতি নিষ্ঠা এবং সহকর্মীদের সঙ্গে আন্তরিক আচরণের কারণে তিনি সবার কাছে ছিলেন আপনজন।

প্রচারের আলো কিংবা বাহবা পাওয়ার প্রত্যাশা ছিল না তার। দায়িত্বকে দায়িত্ব হিসেবেই দেখতেন। নির্ধারিত সময়ের কাজ শেষ করা এবং পত্রিকার প্রকাশনা নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সহযোগিতা করাই ছিল তার প্রধান লক্ষ্য। ফলে তার অনুপস্থিতি শুধু একজন কর্মীর শূন্যতা নয়, বরং বাংলার ভোর পরিবারের দৈনন্দিন কর্মপরিবেশেও তৈরি করেছে এক অপূরণীয় শূন্যতা।

এক বছর পেরিয়ে গেলেও সাগরের স্মৃতি সহকর্মীদের কাছে এখনও জীবন্ত। তার হাসিমুখ, আন্তরিক ব্যবহার, দায়িত্ববোধ ও কর্মনিষ্ঠার কথা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সহকর্মীরা। সময় তার শারীরিক অনুপস্থিতিকে দীর্ঘ করেছে, কিন্তু মানুষের হৃদয়ে তার জায়গাটি মুছে দিতে পারেনি।

সাগরের প্রথম মৃত্যুবার্ষিকীতে দৈনিক বাংলার ভোর পরিবারের পক্ষ থেকে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়েছে।

মহান আল্লাহ যেন মরহুম আবু সাঈদ সাগরকে ক্ষমা করেন, তার কবরকে নূরে পরিপূর্ণ করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই দোয়া বাংলার ভোর পরিবারের।

 

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে নাশকতা মামলায় আটক ৩

    September 21, 2026

    যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

    September 21, 2026

    যশোর স্টেশনে পুলিশি তল্লাশি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.