Author: banglarbhore

বাংলার ভোর প্রতিবেদক যশোরে আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘ভুয়া কাগজপত্র’ দিয়ে তিন কোটি টাকার জমি রেজিস্ট্রি করার অভিযোগ পাওয়া গেছে। ভূমি উন্নয়ন কর পরিশোধের ভুয়া রশিদ ব্যবহারের বিষয়টি স্বীকারও করেছে স্থানীয় ভূমি অফিস। যশোর শহরের ঘোপ এলাকার এই ছয় শতক জমি নিয়ে জাল-জালিয়াতির অভিযোগ করেছেন জমি মালিক ফজলে রাব্বী। তিনি বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশন-দুদকে অভিযোগ করায় রোববার শুনানি হওয়ার কথা রয়েছে। যশোর শহরের ঘোপ জেল রোড এলাকার ফজলে রাব্বী জানান, যশোর কোতোয়ালি থানার ৯২ ঘোপ মৌজায় এস.এ. ৫০৩ আর.এস ৫২৩ খতিয়ানের আর.এস. ১৭৭০ দাগে তাদের ২৮.৬৯ শত জমি রয়েছে। একসময় মোশরফ হোসেন তাদের জমি ও স্থাপনার কেয়ারটেকার ছিলেন। ওই সময়…

Read More

বাংলার ভোর প্রতিবেদক পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণের নকশা অনুমোদন দেয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি আইনগত কারণ দেখিয়ে পুকুর শ্রেণির জমিতে বাড়ির প্লান অনুমোদন দিচ্ছে না যশোর পৌরসভা। এতে করে ঋণ নিয়ে জমি কিনে বিপাকে পড়েছেন হাজার হাজার নাগরিক। তারা অবিলম্বে এ বিধিনিষেধ অপসারণ, অন্যথায় তাদের জমি অধিগ্রহণ করার দাবি জানিয়েছেন তারা। আবাসভূমি শ্রেণি সংশোধন আন্দোলন কমিটি যশোরের উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য আব্দুল মতিন জানান, তারি জমি কেনার সময় পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণে কোন ধরনের জটিলতা বা সরকারি বিধি নিষেধ ছিল না।…

Read More

বাগআঁচড়া সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলার ২ নম্বর লক্ষণপুর ইউনিয়নের হরিণাপোতা, মান্দারতলা, ও বহিলাপোতায় পৃথক তিনটি উঠান বৈঠকে অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে এ উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। লক্ষণপুর ইউনিয়ন বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সাবেক সাংসদ মফিকুল হাসান তৃপ্তি। উঠান বৈঠকে প্রধান অতিথি মফিকুল হাসান তৃপ্তি বলেন, দেশের গণতন্ত্র, সুশাসন ও উন্নয়ন শক্তিশালী করতে জাতীয়তাবাদী চেতনার সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় তিনি নেতা কর্মিদের সতর্ক করে বলেন, দেশের একটি দল নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করে বিভ্রান্তি সৃষ্টি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। আমারা তাদের ফাদে…

Read More

বেনাপোল সংবাদদাতা কাগজপত্র বিহীন ও চোরাই পণ্য অনুপ্রবেশ ঠেকাতে কোনো পূর্ব ঘোষণা বা প্রস্ততি ছাড়াই বেনাপোল স্থলবন্দর দিয়ে সন্ধ্যা ৬টার পর সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ করেছে বেনাপোল কাস্টমস। তাদের এমন সিদ্ধান্তে দেশের সর্ববৃহৎ স্থলবন্দরে অচলাবস্থার পাশাপাশি দুই দেশের সীমান্ত জুড়ে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জটের সৃষ্টি হয়েছে। সেই সাথে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকরা। তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অপরদিকে সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, এ ব্যাপারে আলোচনা হয়েছে তবে কোন সিদ্ধান্ত হয়নি। জানা যায়, ২০১৭ সালের ১ আগস্ট দুই দেশের সিদ্ধান্তে বেনাপোল-পেট্রাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) ২৪ ঘণ্টা চালুর ঘোষণা দেয়া…

Read More

চুড়ামনকাটি সংবাদদাতা শনিবার সন্ধ্যা রাতে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের দৌলতদিহি গ্রাম থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ।  এ সময় অস্ত্রের মালিক শাকিল হোসেন পালিয়ে যায়। শাকিল হোসেন ওই গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত  বলেন, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে  নিজে উপস্থিত থেকে শাকিলের বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরের মেঝেতে পুতে রাখা অবস্থায় পিস্তলটি উদ্ধার করা হয়। তবে কি ধরনের পিস্তল তা এখনি বলা মুশকিল বলে জানান। এদিকে, এলাকাবাসী জানিয়েছে উদ্ধার পিস্তলটি বিদেশি। শাকিলের মা সখিনা বেগম জানান, পুলিশ আমার বাড়িতে অভিযান চালিয়ে রান্নাঘরের মাটিতে পুঁতে রাখা অবস্থায় একটা পিস্তল উদ্ধার করেছে। তিনি আরো জানান,…

Read More

তালা সংবাদদাতা তালার তেঁতুলিয়া বাজারে মোটরসাইকেলের ধাক্কায় সাজ্জাদ সরদার (৪৫) নামক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার তেঁতুলিয়া বাজারে কবি সিকান্দর আবু জাফর সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি তেঁতুলিয়া ইউনিয়নের সুকদেবপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, সাজ্জাদ সরদার তেঁতুলিয়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় তালা থেকে আসা একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। খুলনায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অফ কমার্স অ্যাণ্ড ইণ্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, বিএনপি কখনো অন্যায়ের আশ্রয় নেয়নি এবং চাঁদাবাজি বা দখলবাজির রাজনীতি আমাদের দলের সংস্কৃতিতে নেই। বিএনপির নামে যারা এ ধরনের কাজ করছে, তারা প্রকৃতপক্ষে অন্য দলের লোক, তারা বিএনপির ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে। ঝিকরগাছা-চৌগাছা মাটিতে কোনো চাঁদাবাজের জায়গা হবে না। কেউ যদি এমন কর্মকাণ্ডে জড়িত থাকে, আমরা তাকে আইনের হাতে তুলে দেব।’ শনিবার বিকেলে ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে তিনি একথা বলেন। শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা বিএনপির সাবেক…

Read More

বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে বলে উল্লেখ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী। তিনি বলেন, ‘এরই মধ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে।’ শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (নিমকো)-এর উদ্যোগে এবং সুপ্রিম কোর্ট ও ইউএনডিপির যৌথ অংশিদারিত্বে ও সুইডেন দূতাবাসের সহায়তায় “Strengthening Investigative Journalism for Supreme Court Reporters’ শীর্ষক দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘ল’ বিটের ৪০ জন সাংবাদিক এই কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালার…

Read More

বাংলার ভোর প্রতিবেদক যশোর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) উর্ধ্বতন হিসাব সহকারী মহাসিন আলী টানা ১৭ বছর ধরে একই স্থানে কর্মরত থাকার সুবাদে বেপরোয়া হয়ে উঠেছেন। তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আউটসোর্সিং জনবল নিয়োগে কোটি টাকার দুর্নীতি ও অনিয়মের সাথে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারী চাকরিচ্যুত কর্মচারীবৃন্দ ও স্থানীয়রা অবিলম্বে তার প্রত্যাহার, শাস্তি এবং দুর্নীতির তদন্ত দাবি করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন। শুধু এই নয় দীর্ঘ বছর তিনি ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রভাব খাঁটিয়ে নিজ দপ্তরের উর্ধতন কর্মকর্তাসহ কর্মচারিদের হয়রানি ও সম্মানহানি করে যাচ্ছেন। তার ভয়ে অফিসের কেউ মুখ খুলতে পারেন না। তৃতীয় শ্রেণির কর্মচারী হলেও মহাসিন আলীর…

Read More

বাংলার ভোর প্রতিবেদক মসজিদের ইমাম ও খতীবকে অপহরণের প্রতিবাদ, হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধ এবং ইসকন নিষিদ্ধের দাবিতে যশোরে জেলা ইমাম পরিষদের উদ্যোগ বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশ থেকে নেতৃবৃন্দ বলেছেন, ইসকন নিষিদ্ধ ঘোষণা, টঙ্গীতে ইমাম গুমের ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেফতার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হিন্দুত্ববাদী জঙ্গী সংগঠন ইসকন দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। দেশে এই সংগঠনের সকল কার্যক্রম বন্ধসহ অবিলম্বে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করতে হবে। নেতৃবৃন্দ ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে বলেন, উগ্রবাদী এই সংগঠনের সঙ্গে জড়িতরা গভীর ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ইসকনের কর্মী-সমর্থকদের দ্রুত গ্রেফতার ও সঠিক…

Read More