Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এনসিপির বিজয় মিছিল, পুষ্পস্তবক অর্পণ
  • কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
  • নড়াইলে ছদ্মবেশে পুলিশি অভিযান, ডাকাত সর্দার গ্রেফতার
  • মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল : জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার ও শাস্তি দাবি
  • যশোরে ফুলকুঁড়ি আসরের ‘জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত
  • যেকোন মূল্যে জুলাই গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়ন করবো : হাবিব
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চৌগাছায় শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
  • জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শ্যামনগরে গণমিছিল ও সমাবেশ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

নড়াইলে ছদ্মবেশে পুলিশি অভিযান, ডাকাত সর্দার গ্রেফতার

banglarbhoreBy banglarbhoreAugust 6, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

নড়াইল সংবাদদাতা

নড়াইলের কালিয়ায় অভিনব কৌশলে পরিচালিত বিশেষ অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার আরোজ আলী শেখকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। অভিযানের সফলতা নিশ্চিত করতে কালিয়া থানা পুলিশের সদস্যরা দিনভর কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশে এলাকায় অবস্থান করেন।

বুধবার রাত ৮ টার দিকে উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আরোজ আলী শেখ জোকারচর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার দিনভর সাধারণ মানুষের সঙ্গে মিশে থেকে সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করেন অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যরা। পরে রাত ৮টার দিকে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইদ্রিস আলীর নেতৃত্বে একটি দল উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকারচর গ্রামে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আরোজ আলী শেখকে গ্রেফতার করা হয়।

আরোজ আলীর বিরুদ্ধে কালিয়া থানায় পাঁচটি, নড়াইল সদর থানায় দুটি, খুলনার দিঘলিয়া থানায় একটি এবং গোপালগঞ্জ সদর থানায় একটি মামলাসহ ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র ও চুরির অভিযোগে একাধিক মামলা রয়েছে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার ওেয়া তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এ লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে এনসিপির বিজয় মিছিল, পুষ্পস্তবক অর্পণ

August 6, 2026

কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ

August 6, 2026

মাগুরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল : জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার ও শাস্তি দাবি

August 6, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.