Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে নাশকতা মামলায় আটক ৩
  • যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ
  • যশোর স্টেশনে পুলিশি তল্লাশি
  • সরকার স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততার সঙ্গে কাজ করছে : যশোরে পরিবেশ প্রতিমন্ত্রী ফরিদুল হক
  • অভয়নগরে বাহারুল হত্যা মামলার আসামি গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
  • সার, ডিজেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
  • যশোরে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান গ্রেফতার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, September 22
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

যশোরে ফুলকুঁড়ি আসরের ‘জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreAugust 5, 2026No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক

‘সুস্বাস্থ্য আর যোগ্যতায় এগিয়ে রবো বিশ্বটায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর যশোর শহর শাখার উদ্যোগে “জুলাই শিশুশহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২৬” ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে যশোর শহরের বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট মাঠে এই খেলা ও কুইজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত হয়।

জুলাই বিপ্লবের শিশু শহীদদের স্মরণে টুর্নামেন্টে মোট চারটি দল অংশ নেয়। দলগুলোর নামকরণ করা হয়-শহীদ আবদুল আহাদ টিম, শহীদ জাবির ইব্রাহিম টিম, শহীদ আনাস টিম এবং শহীদ রিয়া ঘোপ টিম। পুরো টুর্নামেন্ট পরিচালনা করেন ফুলকুঁড়ি আসর যশোর শহর শাখার অর্থ সম্পাদক শাহরিয়ার হোসেন।

আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজিমুল উম্মাহ মাদ্রাসা যশোর শাখার ক্রীড়া শিক্ষক হারুনুর রশিদ, ফুলকুঁড়ি আসর যশোর শহর শাখার পরিচালক মুহিবুল্লাহ হুসাইন এবং শাখার সাংস্কৃতিক সম্পাদক মাহদী মুবাশ্বির।

মাঠের লড়াই শেষে ফাইনালে শহীদ রিয়া ঘোপ টিমকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদ আবদুল আহাদ টিম।

খেলা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রধান অতিথির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আয়োজনটির সমাপ্তি ঘটে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে নাশকতা মামলায় আটক ৩

    September 21, 2026

    যশোরের গৃহবধূর অশালীন ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগ

    September 21, 2026

    যশোর স্টেশনে পুলিশি তল্লাশি

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.