বেনাপোল সংবাদদাতা বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াত ব্যবস্থা উন্নত করতে বন্দর অংশিজন সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুর ১২ টায় বেনাপোল বন্দর অডিটোরিয়ামে ব্যবহারকারী বিভিন্ন সংগঠন, কাস্টমস, বিজিবি, পুলিশ প্রতিনিধিদের সাথে এ সভা করেন বাংলাদেশ স্থলবন্দরের যুগ্ম সচিব মোহাম্মদ শামীম আলম। বন্দর পরিচালক শামিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য বলেন, নানান সমস্যায় জর্জরিত বেনাপোল বন্দরে আমদানি,রফতানি বানিজ্য ঘাটতি দিন দিন বেড়ে চলেছে। কাস্টমস, বন্দরের দুর্বল নিরাপত্তার কারণে প্রতিনিয়ত শুল্ককর ফাঁকি দিয়ে বন্দর থেকে আমদানি পণ্য পাচার বাড়ছে। এ অবস্থা সামনের দিনে রাজস্ব আয়ে বড় ধরনের বিরূপ প্রভাব পড়বে। এছাড়া আইন, শৃঙ্খলার অবনতিতে প্রতিনিয়ত বন্দরে দালাল চক্রের প্রতারনার শিকার…
Author: banglarbhore
তালা সংবাদদাতা বিএনপি জনগণের দল, জনগণের সাথে অন্যায় করলে শক্ত হাতে তাকে প্রতিহত করা হবে। ত্যাগীদের দলে মূল্যায়ন করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপিতে কোন চাঁদাবাজ ধান্দাবাজের স্থান হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। রোববার বিকেলে তালা উপজেলা শিল্পকলা একাডেমির হলরুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল…
বেনাপোল সংবাদদাতা অবশেষে বেনাপোল কাস্টমস ও সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর স্বাভাবিক হয়েছে দুই দেশের মধ্যকার আমদানি-রফতানি বাণিজ্য। এখন থেকে সকাল ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত কাঁচা মালামাল বাদে অন্যান্য সকল মালামাল নিয়ে ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করবে। আর কাঁচা মালামাল সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রবেশ করবে। তবে প্রয়োজনে সে সময় কিছুটা বাড়ানো হতে পারে। এর ফলে দুই দেশের ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। বিষয়টি নিশ্চিত করে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সহ সভাপতি কামাল উদ্দিন শিমুল বলেন, রোববার সকালে বেনাপোল কাস্টমস কমিশনারের সাথে এসোসিয়েশন নেতৃবৃন্দের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার থেকে কাগজপত্র…
বাগআঁচড়া সংবাদদাতা দেশের রাজনৈতিক, প্রশাসনিক ও অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে যশোরের শার্শায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার গোগা ইউনিয়ন দারুসসালাম হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার মোল্লার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সাবেক সংসদ মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তিনি বলেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে ও প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করতে রাষ্ট্র কাঠামো মেরামতের এ কর্মসূচি সময়োপযোগী উদ্যোগ। জনগণের অধিকার প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতি দমনে বাস্তবভিত্তিক প্রস্তাবগুলোকে তিনি…
শ্যামনগর সংবাদদাতা সুন্দরবনের ওপর নির্ভরশীলতা হ্রাস ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সুন্দরবনের ওপর নির্ভরশীল নারীদের অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। সুন্দরবনের মৎস্যজীবীদের জন্য টেকসই মৎস্য সম্পদ ও জলবায়ু পরিবর্তন অভিযোজনের লক্ষ্যে ‘ব্লু কার্বন প্রতিবেশ সুরক্ষা’ প্রকল্পের আওতায় মেরিডিয়ান ইনস্টিটিউটের সহযোগিতায় ও লিডার্সের আয়োজিত এ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠান রোববার লিডার্স প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এদিন ১০ জন উপকারভোগী নারীর মাঝে দুই লাখ টাকা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর রবিউল ইসলাম, ৭ নং মুনসিগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের…
বাংলার ভোর প্রতিবেদক যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী অভিযানে ১৫০ বোতল রেক্টিফাইড স্পিরিটসহ এক যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক জাকির হাসেন যশোর ঝিকরগাছা বারবাকপুর বিশ্বাসপাড়া এলাকার বাসিন্দা। বোববার বিকেলে যশোর জেলার ঝিকরগাছা থানাধীন বারবাকপুর বিশ্বাসপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ স্পিরিট জব্দ ও আসামি আটক করা হয়। উপপরিদর্শক শেখ আবুল কাশেম বাদী হয়ে জাকির হোসেনের (৪৩) বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝিকরগাছা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
রেহানা ফেরদৌসী যে কোনও সম্পর্ক তৈরি করতে অনেক সময় জটিলতা পোহাতে হয়। কিন্তু বেশিরভাগ মানুষই হয়তো জানেন না, সম্পর্কে যাওয়ার পর শুরু হয় আসল চ্যালেঞ্জ। সম্পর্ক তৈরির চেয়েও তা টিকিয়ে রাখা বেশি কঠিন। এক্ষেত্রে মানুষকে নানা ধরনের প্রতিকূলতা পার করে সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে হয়। দুটি মানুষ পরস্পরের সঙ্গে মিলে মিশেই এই চ্যালেঞ্জ নিতে পারেন। একটানা একই কাজ করতে যেমন একঘেয়েমি চলে আসে, তেমনি দীর্ঘদিনের কোনো সম্পর্কও অনেক সময় কোনো না কোনো পর্যায়ে এসে একঘেয়ে লাগতে পারে। সেটি দাম্পত্য জীবনের যে কোনো সময় হতে পারে। সম্পর্কের শুরুর সময়টা হল দারুণ মজার। এই সময়টা দ্রুত কেটে যায়। মানুষ এই সময়ে নিজেদের…
বাংলার ভোর প্রতিবেদক কাজ করে দিতে পাকা কলার উৎকোচ নেয়ার কথা স্বীকার করায় যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে বদলির আদেশ দেয়া হয়েছে। রোববার যশোরে অনুষ্ঠিত গণশুনানি চলাকালে দুদক কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এ নির্দেশনা দেন। অবশ্য অভিযোগকারী রুস্তম আলীর দাবি তার কাছ থেকে পাকা কলা ছাড়াও ১০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেন ওই কর্মকর্তা। এরপর আরো ৬ লাখ টাকা দাবি করেছিলেন। যা না দেয়ায় জেলা পরিষদের জমির ডিসিআর অন্যকে দিয়ে দেন। ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ; হবে সোনার বাংলাদেশ শীর্ষক’ এ গণশুনানি আজ রোববার যশোর শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সময়ের সাথে দুর্নীতির ধরণ পরিবর্তন হচ্ছে মন্তব্য…
বেনাপোল সংবাদদাতা যশোরের শার্শা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় তিনটি ককটেল বোমা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নিজামপুর ইউনিয়নের কেরালখালী গ্রামের বেতনা নদীর পাড়ের একটি ঝোপের মধ্য থেকে এসব বোমা উদ্ধার করা হয়। স্থানীয় এক কৃষক জানান, তার বাড়ির পাশে একটি ঝোপের মধ্যে লাল কসটেপে মোড়ানো বস্তুু দেখতে পেয়ে গোড়পাড়া পুলিশ ফাঁড়িকে জানালে পুলিশের এসআই আনিসুর রহমানের নেতৃত্বে বোমা নিস্ক্রিয় একটি টিম ঘটনাস্থলে গিয়ে তিনটি ককটেল বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে বোমা তিনটি নিস্ক্রিয় করা হয়। এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, উদ্ধারকৃত বোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে…
যশোর তথা দক্ষিণ বাংলার অন্যতম আর্ট রিসার্চ ইনস্টিটিউট চারুপীঠের নতুন ভবন নির্মাণে অর্থ সহায়তা দিয়েছে নারী ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান জয়তী সোসাইটি। সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাসের অনুপ্রেরণায় সংগঠনের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ রোববার অর্থ সহায়তা হিসেবে এক লাখ টাকা প্রদান করেন। এ সময় দেশের অন্যতম সমাজসেবক ও জাগরণীচক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুর উপস্থিতিতে জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস চারুপীঠের অধ্যক্ষ শিল্পী মাহবুব জামাল শামিম এবং সম্পাদক মামুনুর রশিদের এ অর্থ তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও জাগরণীচক্র ফাউণ্ডেশনের সাধারণ পরিষদ সদস্য হারুন অর রশিদ, জয়তী সোসাইটির অর্থ ব্যবস্থাপক অসীম কুমার বিশ্বাস,…